বিনোদন ডেস্ক
দিল্লিতে এক পুরুষের সঙ্গে রেস্তরাঁয় দেখা গেছে জ্যাকুলিন ফার্নান্দেজকে। যদিও কে তিনি, তা জানা যায়নি। সেই ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে। এক ব্যক্তি সেই মুহূর্তের ভিডিও করেছেন। অভিনেত্রী কার সঙ্গে বসে ছিলেন বা গল্প করছিলেন- তা বোঝা যায়নি। সেই ব্যক্তি ভিডিও দিয়ে জানতে চেয়েছেন, ইনি কি জ্যাকুলিন? মজার ছলে সেই পোস্টে নায়িকা লিখেন, হ্যাঁ, ওটা আমিই।









































