বিনোদন ডেস্ক
গান গাইতে মঞ্চে উঠেই হেনস্তার শিকার হয়েছেন সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তার অভিযোগ, মঞ্চে তাকে মারধরের চেষ্টা হয়েছিল। বিষয়টি নিয়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযুক্তকে খোঁজা হচ্ছে। গায়িকা বলেন, শুরুতে কোনো গোলযোগ ছিল না। অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলার সময় অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।









































