Home আঞ্চলিক খুলনায় হোটেল কক্ষে যুবকের রহস্যজনক মৃত্যু

খুলনায় হোটেল কক্ষে যুবকের রহস্যজনক মৃত্যু

31

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর সাত রাস্তা মোড় এলাকার ইসলামপুর রোডে অবস্থিত হোটেল বিলাসীর একটি কক্ষ থেকে তপু (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোটেলের তৃতীয় তলার ৩১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত তপু মৃত হুমায়ুন কবিরের ছেলে। তাঁর বাড়ি হরিণটানা থানাধীন জয়খালি এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে হোটেল বিলাসীর ওই কক্ষে ব্যাচেলর হিসেবে বসবাস করছিলেন।

হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সারাদিন তপুর কোনো সাড়া না পেয়ে হোটেল বিলাসীর ম্যানেজার সৈয়দ কায়কোবাদ মিলন (৪৫) ও একই হোটেলের ব্যাচেলর ভাড়াটিয়া ফয়সাল (৩০) বিকেল সাড়ে পাঁচটার দিকে তার কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে মৃত দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে।