Home খেলাধুলা রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ...

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

26

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ আজ ১৪ ডিসেম্বর (রবিবার) বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা তরুণ সংঘ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে আধিপত্য বিস্তার করে স্বাগতিক দল শহীদ মনসুর স্মৃতি সংসদ। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বসুন্ধিয়া গ্রামের সন্তান আরিফুল ইসলাম বাবুর অসাধারণ দক্ষতায় বটিয়াঘাটা তরুণ সংঘকে ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিক দলটি। এর মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে শহীদ মনসুর স্মৃতি সংসদ।
স্বেচ্ছাসেবী সংগঠন মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংগঠক এইচ এম মাসুদুল ইসলামের স্পন্সরে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় আনিস।
খেলাটি পরিচালনা করেন রেফারি সুমন রাজু, আজিজুর রহমান ও আলী আকবর।

প্রধান অতিথি হিসাবে কোয়ার্টার ফাইনালের উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক এবং দৈনিক সময়ের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ । টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক ও মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম মাসুদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক মাঈনুল হাসান টুটুল।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রয়েল আজম, সৈয়দ নিয়ামত আলী, এ্যাডভোকেট তাফসিরুজ্জামান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন , বিএনপি নেতা এইচ এম কামরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান, মুন্না সরদার, বাশির আহম্মেদ লালু, সাজ্জাত হোসেন, আবুল কালাম, কবীর চৌধুরী, তাপস ব্যানার্জী, সুলতান মাহমুদ বাদশা, রউফুল হক মুকুল, শাহাজাদা আলমগীর, বিপ্লব, এস এম মনিরুজ্জামান, শুভ গালিব, ইসরাইল বাবু, শেখ ফরিদ আহম্মেদ, জামাল শেখ, শাহিনুর রহমান, ফেরদৌস, জহির খান, তাহসিনসহ অন্যান্যরা।