Home আঞ্চলিক রূপসায় সনাতনী সমাবেশে বেদমন্ত্র, শঙ্খ ও উলুধ্বনিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

রূপসায় সনাতনী সমাবেশে বেদমন্ত্র, শঙ্খ ও উলুধ্বনিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

6


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা রূপসার ঘাটভোগ ইউনিয়নের ডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশেষ সনাতনী সমাবেশে বেদমন্ত্র পাঠ, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় সনাতনী সম্প্রদায়ের ভক্তদের নিয়ে সমাবেশস্থলে পৌঁছান বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। ডোবা স্কুল মাঠে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সমাবেশে কয়েক হাজার সনাতনী ধর্মালম্বীর অংশগ্রহণে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নির্মল চন্দ্র সরদার। অনুষ্ঠানে মঙ্গলদীপ প্রজ্জ্বলন, চণ্ডীপাঠ ও বিশেষ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। পুরোহিত বলেন,ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান অবশ্যই তার ডাক শোনেন। সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ কামনা করছি। মা চণ্ডীর কৃপায় তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে পারেন। প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, আজকের এই মিলনমেলায় সনাতনী মতুয়া সম্প্রদায়ের ভাইুবোনেরা যেভাবে আন্তরিকভাবে দেশের নেত্রীর জন্য প্রার্থনা করেছেন, এটি সারাদেশেই সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। যারা ১৭ বছর দেশ শাসন করে গেছেন, তারা এই সময়ে গণতন্ত্র ধ্বংস করেছেন। তাদের ফ্যাসিস্ট আচরণের কারণে ছাত্রজনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তাদের শূন্যতায় একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুযোগ নিতে চাইলেও বাংলাদেশের জনপ্রিয়তম গণতান্ত্রিক শক্তি বিএনপি সবসময়ই মানুষের দল। আমাদের স্লোগান— ‘আমরা সবার আগে বাংলাদেশী।


তিনি আরও বলেন, জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করে ৫০ লক্ষ নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেবে— যা নারীর ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষকের জন্য থাকবে ৫০ লক্ষ কৃষক কার্ড, এর মালিক হবেন জমির মালিক ও বর্গাচাষী উভয়েই। স্বাস্থ্য খাতে নির্ধারিত হবে ৫০ লক্ষ পরিবারের জন্য স্বাস্থ্য কার্ড। ঘাটভোগের মানুষের জন্য আমার প্রতিশ্রুতি— আপনারা যদি আমাকে সমর্থন করেন,তবে এই অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। হেলাল আরও বলেন,বাংলাদেশ জন্ম থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনাদের দোয়া আমার শক্তি, আমি আপনাদের জন্যও দোয়া করি। সমাবেশে ‘ওঁ সর্বমঙ্গল মঙ্গল্যে’, ‘ওঁ জয়ন্তী মঙ্গলা কালী’ মন্ত্র জপ, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সনাতনী সম্প্রদায়ের এই আয়োজন এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, আছাফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান সাইফ, বিকাশ মিত্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, বাবু উজ্জ্বল কুমার সাহা, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, বনি আমিন সোহাগ, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েল, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, মুন্না সরদার, এম এ মালেক, মিকাইল বিশ্বাস, নন্দু, কবির শেখ, রাজু কুমার দাস, তপন কুমার দাস, প্রাণ গোপাল বিশ্বাস, রাধা কান্ত শিকদার, আসলাম লস্কর, মুস্তাইন শেখ, পাপ্পু, তমিজ, বুলবুলসহ আরও অনেকেই।