বিনোদন ডেস্ক
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’র একটি বিশেষ পর্বে অতিথিদের টুইঙ্কল খান্না জিজ্ঞেস করেন, বিবাহিত সম্পর্কের মেয়াদ থাকা উচিত নাকি রিনিউয়াল অপশন থাকা উচিত? সেই সূত্রে কাজল বলেন, রিনিউয়াল অপশন থাকা জরুরি। সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার গ্যারান্টি আছে? তাই রিনিউয়াল অপশন থাকা জরুরি। দাম্পত্যের এক্সপায়ারি ডেট থাকলে কাউকেই ভুগতে হবে না। এ কথা বলেই বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।











































