Home আঞ্চলিক জিএমআর ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াফারি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জিএমআর ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াফারি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

13

স্টাফ রিপোর্টার।।

জিএমআর নার্সিং ইনস্টিটিউট, খুলনায় আজ সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াফারি (সেশন ২০২১–২০২২, ১২তম ব্যাচ) এবং ডিপ্লোমা ইন মিডওয়াফারি (সেশন ২০২১–২০২২, ২য় ব্যাচ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গাজী মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা, জিএমআর নার্সিং ইনস্টিটিউট, খুলনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্জু বালা, অধ্যক্ষ, জিএমআর নার্সিং ইনস্টিটিউট, খুলনা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নার্সিং ও মিডওয়াফারি পেশা মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আপনাদের দক্ষতা, সততা ও দায়িত্ববোধ দেশের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”


তিনি বিদায়ী শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব ধরে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি জাকিয়া সুলতানা তার বক্তব্যে নার্সিং পেশায় নারী নেতৃত্ব, সহমর্মিতা, সেবার মানোন্নয়ন এবং রোগীসেবায় আধুনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতি মন্জু বালা তার বক্তব্যে বলেন, “জিএমআর নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত নার্সিং শিক্ষা ও সেবা প্রদানের মাধ্যমে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও স্মারক প্রদান করা হয়। তারা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে শিক্ষক, সহপাঠী ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা সফলভাবে সম্পন্ন হয়।