।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সাবেক সভাপতি মরহুম নাজির উদ্দিন নান্নুর রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবু সাঈদ শেখ ও সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। তিনি মরহুম নাজির উদ্দিন নান্নু’র রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে. এম. হুমায়ূন কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশতিয়াক উদ্দিন লাভলু, শফিকুল ইসলাম শফি, নাসির উদ্দিন, মাসুদুল হক হারুন, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রশিদ মিজান, হাসনা হেনা, মো: রফিকুল ইসলাম, আলতাফ হোসেন খান, মঈনুল ইসলাম কিরন, রুবেল জমাদ্দার, জিয়াউর রহমান খান আপন, কামাল হোসেন, বাবুল জমাদ্দার, দেলোয়ার, মিজানুর রহমান জিয়া, রিপন আকন, কামাল আহমেদ, মুজিবর জিয়াউর রহমান, জালাল আহমেদ, জয়নাল আবেদীন, আরিফুল ইসলাম, রনি, জাহিদুল প্রমুখ।











































