Home জাতীয় সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন

14


খুলনাঞ্চল রিপোর্ট
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাসায় আবারও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন।
বুধবার বিকেলের দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।