Home আন্তর্জাতিক ব্রিটিশ রেকর্ডে লিভারপুলে ইসাক

ব্রিটিশ রেকর্ডে লিভারপুলে ইসাক

7


স্পোর্টস ডেস্ক।।

অনেক নাটকীয়তা শেষে লিভারপুলে যাচ্ছেন সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে সবকিছু চূড়ান্ত করেছে লিভারপুল, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

বিবিসি ও ইএসপিএন জানিয়েছে, ইসাকের জন্য ১২ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করবে লিভারপুল, যা ইংলিশ ক্লাবগুলোর ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি দামে কেনা খেলোয়াড় ছিলেন ময়েজেস কাইসেদো (১১ কোটি ৫০ লাখ পাউন্ড, চেলসি)।

জানা যায়, আজ সোমবার স্বাস্থ্য পরীক্ষা শেষে ৬ বছরের চুক্তি করবেন ইসাক।

এর আগে গত ১৫ জুলাই ইএসপিএন জানায়, ইসাককে দলে ভেড়াতে আগ্রহী লিভারপুল। তবে নিউক্যাসল শুরুতে তাকে ছাড়তে রাজি ছিল না। এরপর একের পর এক ঘটনার জন্ম দেয় দলবদল গুঞ্জন—প্রীতি ম্যাচের দল থেকে বাদ, অনুশীলন থেকে আলাদা, সৌদি ক্লাব আল হিলালের আগ্রহ, ইনস্টাগ্রামে ক্লাবের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, এমনকি পিএফএ পুরস্কারের অনুষ্ঠানে অনুপস্থিতি।

নিউক্যাসল প্রথমে লিভারপুলের ১১ কোটি পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দাবি তোলে ১৫ কোটি পাউন্ড। লিভারপুল দ্বিতীয় প্রস্তাব না দিলেও, পরিস্থিতি বদলায় নিউক্যাসলের নতুন স্ট্রাইকার ওয়োল্টেমেডকে দলে ভেড়ানোর পর।

শেষ পর্যন্ত ৩০ আগস্টের পর দুই ক্লাব সমঝোতায় পৌঁছে। এখন ইসাকের লিভারপুলে যোগ দেওয়া শুধুই সময়ের ব্যাপার।