Home আঞ্চলিক ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিয়ে সোয়া লাখ টাকা পেলেন খুলনার রাব্বি

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিয়ে সোয়া লাখ টাকা পেলেন খুলনার রাব্বি

22


স্টাফ রিপোর্টার
নকল ওষুধ কিনে প্রতারণার শিকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে সোয়া এক লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। ভুক্তভোগী মো: সাইফুল্লাহ আল রাব্বিকে বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এ অর্থ তুলে দেন। মায়ের জন্য লার্জফার্মার থেকে ফিলিপাইনের এপেক্স পয়েন্ট একটি পণ্য কিনে প্রতারিত হন রাব্বি।
ভোক্তা অধিকারের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, গত মে মাসে সাইফুল্লাহ আল রাব্বি তাঁর মায়ের জন্য ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের তৈরি এডোরাবেলা হেলথকেয়ার বাজারজাতকৃত ইচিং রিলিফ নামে একটি লোশন সোনাডাঙা শাখা থেকে ক্রয় করেন। লোশনটি কেনার পর তাঁর কাছে নকল ভেজাল ওষুধ বলে সন্দেহ হলে তিনি মোড়কের গায়ে লেখা বারকোড স্ক্যান করে ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সাথে যোগাযোগ করেন। তারা ওষুধটিকে নকল ও ফেক প্রোডাক্ট বলে মতামত দেন। এ ঘটনায় রাব্বি ভোক্তা অধিকারের অভিযোগ করেন। ভোক্তা অধিকার বিষয়টি তদন্ত করে গত ১৮ আগস্ট লাজ ফার্মা লিমিটেডে নকল ভেজাল ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো: তানভীর আহমেদ পলাশকে নকল ভেজাল ওষুধসহ হাতেনাতে ধরিয়ে দেন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধরা ৪১, ৪৪ ও ৫০ মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা আরোপ করেন ও আদায় করেন। ভুক্তভোগী অভিযোগকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা অনুযায়ী ২৫ শতাংশ ১ লাখ ২৫ পচিশ হাজার টাকা তুলে দেয়া হয়।
এ সময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব দিনারা জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।