Home আঞ্চলিক মোল্লাহাট টোল প্লাজায় ৪ বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১১

মোল্লাহাট টোল প্লাজায় ৪ বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১১

35


স্টাফ রিপের্টার
বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। আটক মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাশি করে ৪টি ৭.৬২ মিঃ মিঃ চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, গ্রেপ্তারকৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। তারা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।