Home আলোচিত সংবাদ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ড. মঈন খান

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ড. মঈন খান

36


ঢাকা অফিস।।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, তবে সরকার ও নির্বাচন কমিশন চাইলে নিষিদ্ধ করতে পারে। যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এ কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন চায় বিএনপি।


বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

কার্টার সেন্টারের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- তারা শরিফ (সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর), মাইকেল বালদাসারো (ডেটা সায়েন্টিস্ট), সাইরাহ জাইদি (অ্যাসোসিয়েট ডিরেক্টর), ড্যানিয়েল রিচার্ডসন (প্রোগ্রাম অ্যাসোসিয়েট, পিস ও ডেমোক্রেসি প্রোগ্রাম) এবং স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে এ বৈঠক করেন কার্টার সেন্টারের প্রতিনিধিরা।