Home খেলাধুলা লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন আর্নল্ড

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন আর্নল্ড

17


স্পোর্টস ডেস্ক

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। মৌসুম শেষে লিভারপুল ছাড়র ঘোষণা দিয়েছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। বিবিসি জানিয়েছে, ফ্রি এজেন্ট (বিনামূল্যে) হিসেবে যোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদে।

এই ঘোষণার পলে অলরেডদের সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করছেন আলেকজান্ডার-আর্নল্ড। তিনি আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেচেন। পাশাপাশি লিভারপুলও নিজেদের ওয়েবসাইটে ২৬ বছর বয়সী এই রাইটব্যাকের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নিজের এক্স হ্যান্ডলে আলেকজান্ডার-আর্নল্ড লিখেছেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর থাকার পর এটা নিশ্চিত করার সময় এসেছে যে আমি মৌসুম শেষে চলে যাব। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’

এর আগে ২০০৪ সালে মাত্র ৬ বছর বয়সে লিভারপুল একাডেমিতে যোগ দেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড। এরপর অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ দল হয়ে মূল দলে আসেন ২০১৬ সালে। তখন থেকেই লিভারপুলের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেন।

আলেকজান্ডার-আরনল্ড লিভারপুল মূল দলের হয়ে এখন পর্যন্ত ৩৫২ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৩টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯২টি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন আটটি ট্রফি। শৃঙ্খলার দিক থেকে অনেকের অনুকরণীয় হয়েই থাকবেন আলেকজান্ডার-আরনল্ড। দীর্ঘ ক্যারিয়ারে এখনো লাল কার্ড দেখেননি।

এদিকে আগামী ১ জুন লিভারপুলের সঙ্গে আলেকজান্ডার-আরনল্ডের চুক্তির মেয়াদ ফুরাবে। তবে এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন না। এর অর্থ হলো, রিয়ালের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই।

যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ফিফা অনুমোদিত ব্যতিক্রমী ট্রান্সফার উইন্ডো অনুযায়ী আলেকজান্ডার-আরনল্ড আরও আগে রিয়ালে নাম লেখাতে পারবেন। সে ক্ষেত্রে লিভারপুল থেকে আলেকজান্ডার-আরনল্ড জুনে যে বেতন পাবেন, তা নিতে পারবেন না। পাশাপাশি তিনি ফ্রি এজেন্ট হয়ে গেলেও লিভারপুলকে রিয়ালের নামমাত্র দলবদল ফি পরিশোধ করতে হবে।