Home খেলাধুলা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে শ্রীলংকা যাবে বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে শ্রীলংকা যাবে বাংলাদেশ

18


স্পোর্টস ডেস্ক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জুনে শ্রীলংকা সফর করবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য আজ সোমবার সূচি প্রকাশ করেছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এই সফরে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আগামী ১৩ জুন শ্রীলংকায় পা রাখবে টাইগাররা। যেখানে গলে ১৭ জুন টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

এদিকে আগামী ২ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। যেখানে ১০ জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ১২ জুলাই, ডাম্বুলাতে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিতে।