Home স্বাস্থ্য যেভাবে প্রতিরোধ করবেন ক্যানসার

যেভাবে প্রতিরোধ করবেন ক্যানসার

40


অধ্যাপক ডা. মো. ইয়াকুব আলী।।

উন্নত ও উন্নয়নশীল দেশে ক্যানসারকে যথাক্রমে মৃত্যুর দ্বিতীয় ও তৃতীয় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্যানসারে আক্রান্ত ব্যক্তির শরীরের কোষ বেড়ে গিয়ে তা চারপাশের টিস্যু, এমনকি দূরবর্তী কোনো অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিণতিতে আক্রান্ত ব্যক্তি একপর্যায়ে মৃত্যুবরণ করে। আমাদের দেশে স্তন, জরায়ু, অন্ত্রনালি, প্রোস্টেট, ফুসফুস, পাকস্থলী, চিম্বাশয়, যকৃত, খাদ্যনালি, মুখগহ্বর, ত্বক ইত্যাদি অঙ্গের ক্যানসার প্রায়ই পরিলক্ষিত হয়।

ক্যানসারের কারণ : এ রোগের কারণ হিসেবে পান-সুপারি, জর্দা, তামাকপাতা, ধূমপান, মদ্যপান, অনিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ, ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের সংস্পর্শ, কিছু কিছু ভাইরাস (হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ঐচঠ), এইচআইভি, ইবিস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালা ভাইরাস), কিছু পরজীবি (সিস্টোসোমিয়াসিস), সূর্যকিরণ, তেজষ্ক্রিয়তা, কীটনাশক, কাপড়ের রঙ, বায়ুদূষণ ইত্যাদি এ ক্ষেত্রে বিশেষভাবে দায়ী বলে চিহ্নিত করা হয়েছে।

প্রতিরোধে করণীয় : ধারণা করা হয়ে থাকে, উল্লিখিত কারণগুলো প্রতিহত করতে পারলে তিনভাগের একভাগ ক্যানসার অতিসহজেই প্রতিরোধ করা সম্ভব। ক্যানসার প্রতিরোধ কিছু নিয়ম-কানুন মেনে চলা অতিকর্তব্য বলে ধরে নেওয়া হয়। এসব নিয়মের মধ্যে সুপারি, জর্দা, তামাকপাতা, ধূমপান ও মদ্যপান বর্জন করতে হবে। ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশেষ করে নারীদের ঋতুস্রাব ও সন্তান জন্মের পরে পরিচ্ছন্নতা বিশেষভাবে প্রয়োজন। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম করে শরীর সচল রাখতে হবে। সব ধরনের তেজষ্ক্রিয়তা এড়িয়ে চলতে হবে। পেশাগত কারণে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে আসার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে কাজ করতে হবে। সময়মতো টিকা গ্রহণ করতে হবে। উল্লেখযোগ্য টিকাগুলো হলোÑ ঐচঠ টিকা, হেপাটাইটিস ‘বি’ টিকা)। রঙিন খাদ্য ও পানীয়, ভেজাল ও নি¤œমানের ওষুধ এবং কসমেটিক বর্জন করতে হবে। সর্বোপরি খাদ্য, ওষুধ ও কসমেটিক ব্যবহারে সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। পর্যাপ্ত উদ্ভিজ খাবার, যেমনÑ শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। খাবারে অতিরিক্ত লবণ বর্জন করাও খুব প্রয়োজন। কারণ কারণ সৃষ্টির জন্য এটিও বিশেষভাবে দায়ী বলে মনে করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা বা এড়িয়ে চলতে হবে। যেসব অসুখ থেকে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে, সেগুলোর দ্রুত চিকিৎসা করানো উচিত। ধূমপান ও মাদকবিরোধী আইন মেনে চলা অথবা বাস্তবায়ন করা জরুরি।

ক্যানসারের কারণ, প্রতিরোধ, দ্রুত ক্যানসার নির্ণয় ও ক্যানসারের পরিণতি সম্পর্কে জনগণকে অবহিত করার মাধ্যমে জনসচেনতনা সৃষ্টি করা সম্ভব হলে অনেকাংশেই ক্যানসার থেকে মুক্ত থাকা যায়। দ্রুত ক্যানসার নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে পারলে ঘাতক ব্যাধি নির্মূল করা সম্ভব। তাই ক্যানসারের লক্ষণ জানতে পারলে শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন।

লেখক : রেডিয়েশন ও মেডিক্যাল অনকোলজিস্ট এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অনকোলজি বিভাগ

এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সাভার, ঢাকা

চেম্বার : আল-রাজি হাসপাতাল, ফার্মগেট, ঢাকা

০১৭৪৫৩৪৯৪১০, ০১৭৩২৪২৯৩৯০