Home আঞ্চলিক নানা প্রতিভায় সমুজ্জ্বল ছিলেন সাংবাদিক মনিরুল হুদা: স্মরণসভায় বক্তারা

নানা প্রতিভায় সমুজ্জ্বল ছিলেন সাংবাদিক মনিরুল হুদা: স্মরণসভায় বক্তারা

36

স্টাফ রিপোর্টার
নানা প্রতিভায় সমুজ্জ্বল ছিলেন সাংবাদিক মনিরুল হুদা। তিনি সাংবাদিকতায় যেমন সফলতা দেখিয়েছেন, তেমনি আয়কর আইনজীবী হিসেবেও উচ্চ শিখড়ে অবস্থান করেছেন। আবার খুলনা অঞ্চলের উন্নয়নে জনপ্রতিনিধি হিসেবে তাঁর ভূমিকা ও অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ফলে মনিরুল হুদা নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। নীরবে-নিভৃতে তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর অসামান্য কাজের জন্য যুগ যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এই গুনী মানুষটির অভাব কখনো পূরণের নয়।
খুলনার প্রথিতযশা সাংবাদিক মনিরুল হুদা স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ) এ স্মরণ সভার আয়োজন করে। রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে ও খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় স্মরণ সভায় সভায় মুখ্য আলোচক ছিলেন প্রফেসর জাফর ইমাম ও প্রফেসর মাজহারুল হান্নান।
সাংবাদিক মনিরুল হুদার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক দিদারুল আলম ও নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, কুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার মো. আবু তাহের, খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য কৌশিক দে বাপী, নয়া দিগন্তের খুলনা ব্যুরো এরশাদ আলী, কেআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাহের চীফ রিপোর্টার মো. নূরুজ্জামান, সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আঃ রাজ্জাক রানা, বিএল কলেজের সাবেক ভিপি এ্যাড. জাকিরুল ইসলাম।
স্মরণ সভা শেষে সাংবাদিক মনিরুল হুদার রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কালের কন্ঠের খুলনা ব্যুরো এইচ এম আলাউদ্দিন।
উল্লেখ্য, সাংবাদিক মনিরুল হুদা মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং সাবেক দৈনিক বাংলা পত্রিকার দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।