স্টাফ রিপোর্টার
গেল কয়েক বছরে দেশে বজ্রাঘাতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। বিশেষ করে, গ্রীষ্মের শুরুতে এবারও বজ্রাঘাতে মৃত্যুর খবর আসছে। সেই সঙ্গে ঘটছে নানা ক্ষয়ক্ষতি। বজ্রপাত থেকে সচেতন করতে মাঝেমধ্যেই সতর্কতা জারি করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কতায় বেশ কিছু পরামর্শ দেওয়া হয়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে জনসাধারণকে এসব পরামর্শ মেনে চলতে বলা হয়। বজ্রাঘাত থেকে রক্ষা পেতে আবহাওয়া অধিদপ্তর যেসব পরামর্শ দেয়—চলুন, তা জেনে নেওয়া যাক।
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ স্থানে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।









































