Home বিনোদন এখন কেমন আছেন কুমার বিশ্বজিতের ছেলে?

এখন কেমন আছেন কুমার বিশ্বজিতের ছেলে?

40


বিনোদন ডেস্ক
কানাডায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান নিবিড়। সেই দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান নিবিড়। কিন্তু, তাকে যেতে হচ্ছে দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে।
ছেলের চিকিৎসার জন্য অনেক দিন ধরেই কানাডার টরন্টোতে অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ। প্রহর গুনছেন একমাত্র সন্তানের সুস্থ হয়ে ওঠার।
ছেলের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কুমার বিশ্বজিৎ বলেন, এখনও কথা বলতে পারে না। তবে ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। আগের চেয়ে একটু ভালো।
আমাদেরকে চিনতে পারে, দেখার পর কিছুটা হাসে আবার আমরা চলে এলে কান্না করে।
তিনি আরো বলেন, সুস্থতার অপেক্ষা করছি। অপেক্ষা ছাড়া পথ নেই। সবার কাছে আশীর্বাদ চাই, যেন সব ঠিক হয়ে যায়। কানাডার একটি কলেজে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশুনা করছিলেন নিবিড়।
২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হন। তারপর থেকে কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী কানাডায় আছেন। মাঝে একবার কিছুদিনের জন্য দেশে এসেছিলেন কুমার বিশ্বজিৎ।