নগরীতে মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবুল হোসেন এর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
জাতির শ্রেষ্ঠসূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবুল হোসেন এর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার শহীদ আবুল স্মৃতি সংঘের
মৃত্যুবরণকারী সদস্যগণের রূহের মাগফেরাত কামনায় দিনব্যাপী বাইতুল মামুর জামে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয় এবং স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংঘের কার্যালয়ে।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের দোসর রাজাকার বাহিনী তাকে বাড়ী থেকে ধরে নিয়ে হত্যা করে। হত্যার পর তার লাশটি খুঁজে পাওয়া যায়নি। আবুল ঐ সময় খুলনা সিটি কলেজের ছাত্র ছিল। তিনি ক্রীড়াবিদ ও ভাল ফুটবল খেলোয়াড়, সাদা মনের সদালাপী মানুষ, পর উপকারী, বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। তার মৃত্যুতে মা, সন্তান হারালো, দেশ ও জাতী একজন আদর্শ নেতাকে হারালো। শহীদ আবুল স্মৃতি সংঘকে সু-প্রতিষ্ঠিত স্থায়ীকরণের লক্ষ্যে এবং স্ব-উদ্যোগি হয়ে রেজিষ্ট্রী দলিল মূলে জমি দান করেন তার দুই ফুফু মরহুমা সবুরুন নেছা ও মরহুমা জোহরা খাতুন। প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও ডোনার সদস্য মরহুম আব্দুল মালেক পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মনিরুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মরহুম আলহাজ¦ শেখ একরামুল হক, সাংগঠনিক সম্পাদক সরদার মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক শেখ আকবর হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলামসহ সকলের জন্য দোয়া করা হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, প্রধান আলোচক ছিলেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ শেখ গাউসুল আজম, বিশেষ অতিথি ছিলেন
মহানগর আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুল ইসলাম বাবলু, আরজুল ইসলাম আরজু, আলহাজ¦ শেখ হুমায়ূন কবীর, আলহাজ¦ গোলাম নবী বাবুল, মো. আব্দুল হাই মাতুব্বর, মো. আবুল হোসেন মাষ্টার, মো. নুরুল ইসলাম মুন্সি, মো. মোক্তার হোসেন সরদার, আলহাজ¦ মো. আবু তালেব মোল্লা, আলহাজ¦ শেখ বাহাউদ্দিন, শেখ মো. ইকবাল হোসেন খোকন, আলহাজ¦ মো. আরিফুল ইসলাম আরিফ, তোতা মিয়া ব্যাপারী, আলহাজ¦ খান মো. বেলাল হোসেন, মো. কামরুল ইসলাম, মো. মহিউদ্দিন টারজেন, মো. আবুল হোসেন পিরু, আব্দুস সালাম মল্লিক, শেখ মো. মিলকন হোসেন রুমি, গোলামুন নবী ডালু, নাজমুল কবীর টুটুল, শেখ মো. রেজাউল কবির, মো. আব্দুস সোবহান, শেখ আনোয়ার হোসেন, আলহাজ¦ এন. আলম জুয়েল, মো. শহিদুল্লাহ চৌধুরী, মো. আক্তার হোসেন, মো. বেলাল পাটোয়ারী, মো. সাইফুল ইসলাম, মো. জুলহাস আঁকন, মো. আকবর হোসেন, মো. কামরান হাসান, মো. আজিজুর রহমান মতি, মো. কবির হোসেন, মো. ইসলাম চৌধুরী, মো. ইমরুল কায়েস, মো. নজরুল ইসলাম বাবু, মো. জহিরুল ইসলাম শামিম, নাজমুল হক মনি, মাহমুদ হাসান রিয়াদ, মো. আরিফুর রহমান টুক,ু মো. হেলাল শরীফ, মিরাজুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, শেখ আনিসুর রহমান লাবলু, মো. পাপ্পু, মো. প্রিন্স, মো. বাপ্পি, মোঃ সুমন, মো. শুভ, মো. রাহাদ, আব্দুর রহিম ও মো. সাগর।
সভাপতিত্ব করেন শহীদ আবুল স্মৃতি সংঘের আহবায়ক আলহাজ¦ চ.ম. মজিবুর রহমান। সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. হারুন অর রশিদ। সভায় মসজিদের মুসল্লিবৃন্দ ও সংঘের ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়গণ উক্ত উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে শহীদ শেখ আবুল হোসেনসহ সমস্ত শহীদদের রূহের মাগফেরাত কামনা ও উক্ত সংগঠনের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. সোহায়েব।
ফুলতলায় ওয়ারেন্টভুক্ত আসামী আটক
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ শনিবার রাতে ফুলতলার দক্ষিণডিহি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুর রহমান মোড়ল (৩৫) কে করে। সে ঐ গ্রামের আবুল কালাম মোড়লের পুত্র। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
রাষ্ট্রায়ত্ব সকল পাটকল অবিলম্বে চালুর দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে খালিশপুরে সংহতি সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ব সকল পাটকল অবিলম্বে চালু, দুর্নীতি-লুটপাট-ভুলনীতি বন্ধ ও আধুনিকায়ন করা এবং অবসরপ্রাপ্ত ও কর্মরতসহ শ্রমিকদের সকল পাওনা অবিলম্বে পরিশোধসহ ১৪ দফা দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে রবিবার বিকেল ৪:৩০টায় খালিশপুর পিপলস গোল চত্বরে বিশাল এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা এবং পরিচালনা করেন সদস্য সচিব এস এ রশীদ, যুগ্ম আহ্বায়ক ও বাম জোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার এবং যুগ্ম আহ্বায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা আনিসুর রহমান মিঠু-এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, পরিষদের যুগ্ম আহ্বায়ক ও খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, বিশিষ্ট আইনজীবী ও নাগরিক নেতা এড. মঞ্জুরুল আলম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি খুলনা জেলা শাখার আহ্বায়ক আয়কর উপদেষ্টা এস এম শাহনওয়াজ আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য আকবর খান, সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, সিপিবি’র মহানগর সভাপতি ও টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ইষ্টার্ণ জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খান, নারী সেল, খুলনার আহ্বায়ক সুতপা বেদজ্ঞ, আইনজীবী ও সাংবাদিক ড. এড. জাকির হোসেন, কৃষি ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন, বটিয়াঘাটা উপজেলা’র ভাইস-চেয়ারম্যান ও খুলনা জেলা কৃষক সমিতি’র সভাপতি নিতাই গাইন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা গাজী নওশের আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা সভাপতি মনিরুল হক বাচ্চু, ইউসিএলবি নেতা মোস্তফা খারিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, টিইউসি নেতা গাজী আফজাল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র খুলনা নির্বাহী সদস্য আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির খুলনা জেলা সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাসির উদ্দিন, খালিশপুর ব্যবসায়ী মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, আবুয়ান ৭১-এর সভাপতি আব্দুল্লাহ চৌধুরী, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, তোফাজ্জেল হোসেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য আল আমিন শেখ, যুব ইউনিয়ন নেতা সৈয়দরিয়াসাত আলী রিয়াজ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা বিএল কলেজ শাখার সাধারণ সম্পাদক সোমনাথ দে, ছাত্র নেতা জয় দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল, শ্রমিক নেতা অলিয়ার রহমান, নূরুল ইসলাম, সামশেদ আলম শমশের, আব্দুর রাজ্জাক তালুকদার, সুমন শেখ, ইলিয়াস হোসেন, জসিম গাজী, রাজ্জাক গাজী, হামজা গাজী, আব্দুর রশীদ, জিল্লুর রহমান, মোহাম্মদ আলী, জাকির হোসেন, নজরুল ইসলাম মল্লিক, মেহেদী হাসান বিল্লাল, ফজলু মোল্লা, মনির হোসেন, আবুল হাসেম, একলাস মোল্লা, রামপ্রসাদ রায়, জসিম গাজী প্রমুখ। সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী, দৌলতপুর শাখার শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে স্থায়ী, বদলী ও দৈনিক ভিত্তিক প্রায় ৭০ হাজার শ্রমিককে বেকার করে তাদের পরিবারকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। যে দুর্নীতি ও ভুলনীতির কারণে এসব মিলগুলো লোকসান হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তার দায় শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে প্রায় ২৬ হাজার কোটি টাকার সম্পদ দেশীয় লুটপাটকারী ও পাটপণ্যের বাজার ভারতের হাতে তুলে দিতেই সরকার পাটকলগুলো বন্ধ করেছে। নেতৃবৃন্দ বলেন, কোনোভাবেই এসব মিল পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেয়া চলবে না। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর প্রস্তাবনা অনুযায়ী মাত্র ১২শ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করতে হবে। একই সাথে অবসরপ্রাপ্ত ও কর্মরতসহ সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করতে হবে। অবিলম্বে দাবি মেনে না নিলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
বাগেরহাটে যুবদলের বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময় ও আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভার যুবদল ইউনিটের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে যৃবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় প্রতিনিধি দল। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের মেইন রোড( থানর মোড়) বিএনপির দলিয় কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি আলী আকবর চুন্নু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দীন ভূইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক শামীম কবির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ত্যাগী ও সাহসী কর্মীদের মাধ্যমে উপজেলার সবক’টি ইউনিট যুবদলের কমিটি গঠন করা হবে। দুঃসময়ে যারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগের সাথে আতাত করে তাদেরকে দলে স্থান দেওয়া হবে না।
মহেশ্বরপাশায় ঘরের দর্জা ভেঙ্গে চুরি করার সময় চোর আটক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
মহেশ্বরপাশা বসু মিত্রপাড়ার আমিরাবাদ লেনে দেবাশীষ ঘোষের বাড়ীতে ঘরে দর্জা ভেঙ্গে প্রবেশ করে চুরি করার সময় মনির(৩৫) নামের এক চোরকে আটক করেছে। বাড়ীর গৃহকর্তা দেবাশীষ ষোঘ জানান, শনিবার রাত সাড়ে ৩টার সময় ঘরের বাইরে থেকে দর্জা খুলতে বলে। দর্জানা খোলায় দর্জা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আলমেরী এবং অড্রোপ ভাংতে শুরু করে। অবস্থা বুঝে দেবাশীষ চোরকে জাপটে ধরে চিৎকার করে। দেবাশীষের চিকিৎকারে পার্শবর্তিরা এগিয়ে এসে চোরকে আটক করে পুলিশে সোপার্দ করে। আটক চোর মহেশ্বরপাশা রানার মাঠের ইউনুছ কবিরের পুত্র মনির। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছিল।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারন্যে মাছ শিকারের অপরাধে ১৩ জেলে আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারন্যে প্রবেশ করে মাছ শিকার করার অপরাধে তিনটি ট্রলার ও মাছসহ ১৩ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। রোববার ভোরে ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় বেহালা অভয়ারন্য খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামের মৃত মোশারফ বাপনার ছেলে রুহুল আমিন বাপনা, হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গাওস হাওলাদার, আবুল হোসেন মোল্যার ছেলে রুহুল আমিন মোল্যা, জোব্বার মোল্যার ছেলে বাপু মোল্যা, মৃত রাজ আলী মোল্যার ছেলে আলি আকবার মোল্যা, বোল্লা ব্যাপারির ছেলে তানজিম ব্যাপারি, দেলোয়ার মোল্যার ছেলে মিজানুর মোল্যা, আলমগীর হোসেনের ছেলে রবিউল হোসেন, মৃত রাজ আলী ব্যাপারির ছেলে জাকির হোসেন, মৃত বাবুল শেখের ছেলে রবিউল শেখ, মৃত দলিল ব্যাপারির ছেলে নুর আলী ব্যাপারী এবং একই থানার মাদারতলা গ্রামে শুকুর আলী মোল্যার ছেলে দেলোয়ার মোল্যা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ)এম.এ হাসান জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারন্য এলাকায় দলবদ্ধ জেলেরা মাছ শিকার করছেন এমন গোপনে সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৩ টি ট্রলার, মাছধরা জাল ও ৩০ কেজি মাছসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। একই সাথে আটক করা হয় উক্ত ১৩ জেলেকে। তিনি আরো জানান, এঘটনায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
আবারও শুরু হয়েছে সাতক্ষীরার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। জলাবদ্ধাতার নিরসনের জন্য শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রানসায়ের খালের দুই ধারে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। জলাবদ্ধতা থেকে শহরবাসিকে মুক্তি এবং প্রাণসায়র খাল রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের সুলতানপুর বড়বাজার ব্রিজ সংলগ্ন ও পানিউন্নয়ন বোর্ডের পিছন থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পৃথক দু’টি বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু করা হয়।
উচ্ছেদ অভিযানে এ সময় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইদ্রজিৎ কুমার সাহা ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাশেদ রেজা বাপ্পি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ কুমার সাহা বলেন, পানি উন্নয়ন বোর্ডর পিছন থেকে শহরের নারিকেলতলা পর্যন্ত প্রাণসায়ের খালের দু’ধারে রয়েছে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার জায়গা। ইতোপূর্বে প্রাণসায়ের খাল খননের লক্ষ্য কয়েকবার খালের দু’ধার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শুধুমাত্র জেলা প্রশাসনের জায়গা জবর দখলকারিদের চিহ্নিত করে দু’টি বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে। অভিযান পরিচালনাকালে প্রাণসায়র খালের জমি দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পদস্থ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, তালিকাভূক্ত সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানে সহযোগিতা কারার জন্য জেলা প্রশাসক জেলাবাসিকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য এর আগে মুজিব বর্ষ উপলক্ষে চলতি বছরের শুরুতে “গ্রিন সাতক্ষীরা-কিন সাতক্ষীরা” বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হলেও তা কিছুদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে।
পাইকগাছায় সাবেক ইউপি সদস্য দম্পতিসহ একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষরা সাবেক ইউপি সদস্য দম্পতিসহ একই পরিবারের তিনজনকে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার চেঁচুয়া গ্রামে। রোববার থানায় এজহার দাখিল হয়েছে।
উপজেলার চেঁচুয়া গ্রামের মৃত মুজিবার মোড়লের ছেলে সাবেক ইউপি সদস্য আকতারুজ্জামান খোকনদের সাথে প্রতিবেশী আসির উদ্দীন শেখদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যার জের ধরে প্রতিপক্ষ আছির উদ্দীনরা দা, কুড়াল, রড় ও লাঠি নিয়ে খোকনদের বাড়ীতে যায়। এ সময় সাবেক ইউপি সদস্য খোকন ও তার পরিবার ইট সরাচ্ছিল। কোন কিছু বুঝে উঠার আগেই ফিরোজ শেখ, খোকনের মাথায় দা দিয়ে কোপ মারলে সে মাটিতে পড়ে যায়। স্ত্রী জেসমিন আক্তার ও তার ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা জামান তাকে ঠেকাতে গেলে তাদের মাথায় একই ভাবে কুপিয়ে জখম করে আহত করেছে বলে খোকনের ভাই শহীদুজ্জামান ও প্রতিবেশি ফরিদ মোড়লসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশংকাজনক। এব্যাপারে শহিদুজ্জামান বাদী হয়ে ১১ জনের নামে পাইকগাছা থানায় মামলা করেছে। ওসি এজাজ শফী জানিয়েছেন, এজাহার দাখিল হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছায় পিকআপ-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ২
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় শিববাটী ব্রীজের দক্ষিণ পাশে পিকআপ-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে চালকে আটক করেছে।
জানা গেছে, রোববার দুপুরে কয়রা থেকে সাদামাছ বোঝাই ঢাকা মেট্রো-ন-১৩-৫৭৬৫ একটি পিকআপ পাইগাছার উদ্যোশে আসার পথে শিবসা ব্রিজের অপর প্রান্তে তেলের দোকানের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চাঁদখালী ইউপির হাঁড়িয়াডাঙ্গা গ্রামের জবেদ আলী গাজীর ছেলে মটরসাইকেল চালক জয়নাল গাজী (২৮) ও কাটাবুনিয়া গ্রামের মটরসাইকেল আরোহী রাসেল (২৭) গুরুতর আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। মটর সাইকেল চালক জয়নালের অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনা স্থল থেকে পিকআপ জব্দ করে ড্রাইভারকে আটক করেছে।
খুলনার শিল্পকলা একাডেমিতে বেডস্ এর আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
জীববৈচিত্র্য সংরক্ষণ সুস্থ পরিবেশের জন্য অপরিহার্য; আর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো তাদের নিরাপদ আবাসস্থল। দিন দিন শহরের গাছপালা কমে গিয়ে পরিস্থিতির বিশেষ অবনতি ঘটছে। তাই খুলনা শহরের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে তাদের আবাসস্থল তৈরি ও বিদ্যমান আবাসস্থল সংরক্ষণের কোন বিকল্প নেই। একই সাথে জীববৈচিত্র্যের প্রতি মমত্ববোধ তৈরি হওয়া এবং পরিবেশে জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করারও কোন বিকল্প নেই। আজকের শিশুরাই পারে আগামি দিনে শহরের পরিবেশ ব্যবস্থাকে ঠিক রাখতে ও নগর জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে। পরিবেশবাদী বেসরকারী সংগঠন বাংলাদেশ এনভায়রণমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্)- এর উদ্যোগে আয়োজিত নগর জীববৈচিত্র্য অবলোকন মানচিত্র বিষয়ক এক শিশুতোষ চিত্রাঙ্গন প্রতিযোগিতার শুরুতে বক্তারা এসকল কথা বলেন।
রবিবার ২০২০ বেডস্ খুলনা মহানগরীর শিল্পকলা একাডেমিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নগর জীববৈচিত্র্য অবলোকন মানচিত্র বিষয়ক একটি চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কারিকরি কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব পার্থ প্রতীম সাহা এবং পেশাদার আর্টিস্ট মিস. শায়লা জিন্নাত। প্রতিযোগিতা শেষে বিচারকগণ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য যে, দাতা সংস্থা কেইদানরেন ন্যাচার কনজারভেশন ফান্ড -কেএনসিএফ (কবরফধহৎবহ ঘধঃঁৎব ঈড়হংবৎাধঃরড়হ ঋঁহফ -কঘঈঋ)-এর আর্থিক সহায়তায় কার্যক্রমটি বাস্তবায়িত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংস্কৃতিক কর্মকর্তা খুলনা শিল্পকলা একাডেমি।
এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর প্রধান নির্বাহী জনাব মো. মাকছুদুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বিভাগীয় কর্মকর্তা জনাব মাহফুজুর রহমান মুকুল, জেলা শিল্পকলা একাডেমী এর সদস্য জনাব শরিফুল ইসলাম সেলিম, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, বেডস এর মার্কেটিং অফিসার নুরুল আমিন অপু ও পাবলিক রিলেশান অফিসার কপিল বিশ্বাস। প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে একটি সনদপত্র ও কমিক বই প্রদান করা হয়।
জেলা ও মহানগরীতে জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে দায়েরকৃত মামলার সংখ্যা কমেছে
তথ্য বিবরনী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা রবিবার সকালে জুম প্রযুক্তির মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলা-উপজেলার অপরাধপ্রবণ ও সংবেদনশীল বাজারগুলোর সংশ্লিষ্ট বাজার কমিটির মাধ্যমে সিসি টিভি স্থাপনের উদ্যোগ নিতে হবে। মাদকের অপব্যবহার ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। জেলার গ্রামীণ এলাকায় শালিস বৈঠকে মুচলেকার মাধ্যমে অর্থ আদায় করে প্রাপ্যব্যক্তিকে না দিয়ে শালিসকারীরা আত্মসাত করছে এমন বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, যা একটি ফৌজদারি অপরাধ। এছাড়া জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিশুদের বিকাশে সঠিক পরিবেশ রক্ষা করতে সংশ্লিষ্টদের নিদের্শ দেন। সভায় পুলিশ বিভাগের পক্ষ হতে সাইবার অপরাধ ও প্রতারণা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে অনুরোধ করা হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, খুলনা সিভিল সার্জন ডাঃ সুজাত আহম্মেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় জানান হয়, বিগত জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে খুলনা মেট্রোপলিটন এলাকায় দায়েরকৃত মামলার সংখ্যা ৩১টি হ্রাস পেয়েছে ও জেলা অধিক্ষেত্রে মামলার সংখ্যা ৬৪টি হ্রাস পেয়েছে। বিগতমাসে খুলনা জেলায় ৮৮টি মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে দুইশত ৭৬টি মামলা দায়ের ও দুইশ ৮৬ জনকে দন্ড প্রদান করা হয়। এসময় তিন লাখ ৪৫ হাজার নয়শত টাকা জরিমানা করা হয়।
মোংলা বন্দরে লুব অয়েলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি এলাকা থেকে প্রায় ২ হাজার লিটার লুব অয়েল, ৩৯টি ড্রাম ও ১টি ট্রলারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র গোয়েন্দা কর্মকর্তা লে : কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় অভিযানকারীরা ওই এলাকায় একটি ট্রলার আটক করে। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি চালিয়ে ১ হাজার ৯শ ৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করে। এছাড়াও জব্দ করা হয়েছে চোরাকারবারীদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্যান্য মালামাল। বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে লুব অয়েল পাচারের অভিযোগ আটক করা হয় ট্রলারে থাকা চোরাকারবারী নিয়ামুল (২২), রফিকুল (২৫) ও হারুন (৩৫) কে। তাদের বাড়ী মোংলার কানাইনগর ও জয়বাংলা এলাকায়। মালামালসহ আটককৃতদেরকে রবিবার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড’র এ কর্মকর্তা আরো বলেন, মোংলা বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী
তথ্য বিবরণী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বানিয়াশান্তা যৌনপল্লির শিশুদের বিদ্যালয় সম্প্রসারণ এবং হোস্টেল নির্মাণের উদ্বোধন করেন। মন্ত্রী রবিবার দুপুরে তাঁর মন্ত্রণালয় থেকে জুম অ্যাপের মাধ্যমে খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা যৌনপল্লির শিশুদের আবাসিক শিক্ষা ও পুনর্বাসনের লক্ষে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ এবং হোস্টেল নির্মাণের উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনকালে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রয়েছে। শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ। সরকার সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পিছিয়ে পড়া শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সরকার সব কিছুই করছে। শিশুরা যদি আনন্দ ও উদ্দীপনার মধ্যে বেঁচে থাকে তাহলে তারা দেশ ও জীবনকে ভালবাসে। দেশের এই প্রথম কোন জেলায় এ ধরণের ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ প্রশংসনীয়। এই উদ্যোগের জন্য মন্ত্রী খুলনার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ উন্নয়নে এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ। আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। যার যার অবস্থান থেকে কাজ করলে দেশ সামনে এগিয়ে যাবে। মন্ত্রী দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।
জুম অ্যাপে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং খুলনা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোঃ মোতাহার হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, খুলনা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির প্রমুখ বক্তব্য রাখেন। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জুম অ্যাপে যুক্তি ছিলেন।
খুলনা জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় দাকোপের বানিয়াশান্তা যৌনপল্লীর শিশুদের আবাশিক শিক্ষা ও পুনর্বাসনের উদ্দেশে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ এবং হোস্টেল নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে প্রায় এক কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৮৮ টাকা। এই প্রকল্পের উদ্দেশ্য হলো: যৌনপল্লির শিশুদের সমাজের মূল ¯্রােতধারায় ফিরিয়ে আনা, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১০০ পরিবার সমাজের স্বাভাবিক ধায়ায় ফিরে আসবে, নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে, অপরাধ প্রবণতা হ্রাস, শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হবে। শিশুদের মননে পরিবর্তন সাধিত হবে এবং পুরনো প্রথা ভেঙ্গে সুস্থ জীবনে ফিরে আসবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা নিশ্চিতকরণ, সামাজিকীকরণ, দীর্ঘ দিনের বৃত্তির পরিবর্তন, দারিদ্র হ্রাস এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।।
দ্রুততম সময়ে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবীতে মানববন্ধন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দ্রুততম সময়ে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক) ও মোংলা নাগরিক সমাজ। সুজন ও নাগরিক সমাজের যৌথ আয়োজনে রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের চৌধুরীর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুজন’র মোংলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আলম শেখ, প্রেসকাব সভাপতি মো: হাসান গাজী, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারী ও নাগরিক সমাজের নেতা মো: নাজমুল হক। এ সময় বত্তারা বলেন, নানা জটিলতায় দীর্ঘ ১০ বছর ধরে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন হচ্ছেনা। সকল জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব’র বিকাশ, সুশাসন নিশ্চিত ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ জানুয়ারী মোংলা পোর্ট পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সীমানা জটিলতার মামলার কারণে বিগত দশ বছর অতিবাহিত হওয়ায় সময় মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
মোবাইল কেনার আশায় দাদিকে পিটিয়ে হত্যা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মোবাইল কেনার আশায় বৃদ্ধা দাদিকে পিটিয়ে হত্যা করেছে পোতা ছেলে। এই ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের ছেলে সাহিদুল ইসলাম। পুলিশ কিশোর সজিব হোসেনকে গ্রেফতার করেছে। সজিব আদালতে হত্যার দায় স্বীকার করেছে।
ভাল মোবাইল কেনার আশায় বৃদ্ধাকে পিটিয়ে অজ্ঞান করে সোনার চেইন ও কানেরদুল ছিনতাই করার উদ্দেশ্য ছিল ছেলেটির,এমনটি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সে।
নিহত সকিনা বেগম উপজেলার নোয়ালী গ্রামের মোহাম্মদ হোসেন শেখের স্ত্রী। আর আসামি সজিব ওই গ্রামের মফিজুল শেখের ছেলে। সম্পর্কে ছেলেটি বৃদ্ধার ভাসুরপোর ছেলে।
মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বৃদ্ধার মেয়ে রেশমা খাতুনকে ঝিকরগাছার দিকদানা গ্রামে বিয়ে দেওয়া। রেশমার অসুস্থতার খবর দিয়ে গত ৩ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বৃদ্ধাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয় সজিব। পথিমধ্যে ফাঁকা মাঠে মাথায় উপর্যুপরি লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধাকে আহত করে চেইন ও কানেরদুল ছিনিয়ে নিয়ে যায় সে। পরে খবর পেয়ে স্বজনরা বৃদ্ধাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়।
মামলার বাদি সাহিদুল ইসলাম জানান, কিছুটা সুস্থ হলে মাকে ঢাকা থেকে বাড়িতে আনা হয়। বাড়িতে অবস্থার অবনতি হলে গত বুধবার মাকে যশোরে একটি কিনিকে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে মা মারা যান।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, পুলিশ শুক্রবার রাতেই কিশোর সজিবকে গ্রেফতার করেছে। শনিবার নিহতের ছেলে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে বিচারক তাকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
বেনাপোল’র বিভিন্ন সীমান্ত থেকে এক বছরে ১৮ কোটি টাকার চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ : ২০১ জন চোরাচালানি আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল’র বিভিণœ সীমান্ত থেকে গত এক বছরে প্রায় ১৮ কোটি টাকার চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করে ২০১ জন চোরাচালানিকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি’র এর সংবাদ সম্মেলনে গত এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা।
তিনি জানান, গত এক বছরে ১৩টি পি¯তল, ২৪টি ম্যাগজিন, ৫৮ রাউন্ড গুলি, ২৬ কেজি সোনার বার, ২০ হাজার ৮২৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৪৭ কেজি গাঁজা, ৪০৬ বোতল মদ, ৫৬৭ পিস ইয়াবা এবং ৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ মোট ২০১ জনকে আটক করেছে বিজিবি। এই সময়কালে ১৭ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৫০০ টাকার মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সীমাšেতর কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এবং অস্ত্র এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছে। সেই সঙ্গে সোনা ও হুন্ডির মাধ্যমে টাকা পাচার করছে। মাদক, অস্ত্র, সোনা ও হুন্ডির টাকা পাচারকারীদের চিহ্নিত করতে সীমাšত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। যার ধারাবাহিকতায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ ও আসামি আটক করা সম্ভব হচ্ছে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, রাঘব বোয়াল চোরাকারবারিরা সাধারণত নিজেরা মাদক, সোনা ও টাকাসহ অবৈধ পণ্য নিজেরা বহন করে না। সে কারণে তাদেরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। প্রায়ই পণ্য আটক হলেও প্রমাণের অভাবে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয় না।
কেইউজে’র প্রচার সম্পাদক জনি’র চাচা শ্বশুরের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি’র চাচা শ্বশুর মো. মোক্তার হোসেন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। গত শনিবার রাত ৯টার দিকে স্ট্রোক করলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর খালিশপুরস্থ বায়তুল ফালাহ জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
যাত্রী অধিকার দিবস উপলক্ষে যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার সন্ধ্যা ৭টায় সমিতির নিজস্ব কার্যালয়ে যাত্রী অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান। সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল আলম।
দেশে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহন বিশৃঙ্খলা, অরাজকতা, সড়ক দুর্ঘটনায় অজ¯্র প্রাণহানি, যাত্রী সাধারণের অধিকার নিয়ে কথা বলার কেউ নাই। ইচ্ছেমত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এসব অনিয়ম ও হয়রানি থেকে মুক্তির লক্ষ্যে প্রতিবাদী সংগঠন ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’ যাত্রা শুরু করে। দেশব্যাপী যাত্রী অধিকারের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে গত বছরের ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধভাবে ‘যাত্রী অধিকার দিবস’ ঘোষণা করে। এবার প্রথমবারের মতো আজ রোববার এ দিবসটি পালন করা হচ্ছে।
আলোচনা সভায় অধিকার হারা যাত্রীদের প্রতীকি হিসেবে ১৩ সেপ্টেম্বরকে যাত্রী অধিকার দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। দিবসটিতে সারা পৃথিবীর অধিকার বঞ্চিত যাত্রী সাধারণের অধিকার প্রতিষ্ঠার দিবস হিসেবে “আন্তর্জাতিক যাত্রী অধিকার দিবস” ঘোষণা করার জন্য জাতিসংঘের নিকট উদাত্ত আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদ ও প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জি এম ইউনুস আলী, মোঃ রাশেদ রানা, মোঃ আতিয়ার হোসেন, মোঃ মোস্তফা, মোঃ সাইদুর রহমান, মোঃ হাফিজুর রহমান।
মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজ (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের তরুণ মোড়ে শিপলু ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ফিরোজ উপজেলার বাটিকামারা মধ্যপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। এসআই জানান, সকালে ফিরোজ হাঁটতে বের হন। সে সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়েই লাশ হস্তান্তর করা হয়েছে।
জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন
নড়াইল প্রতিনিধি
পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছোড়া সড়কির কোপে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খানম এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে,পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল জলিল মুন্সীর সঙ্গে আইনাল মুন্সীর দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার রাতে আইনাল মুন্সী দেশীয় ধারালো অস্ত্র সড়কি দিয়ে আব্দুল চাচা জলিল মুন্সীকে কোপ দিলে তিনি গুরুতর জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ওসি রোখসানা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষিরা)
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা ও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে বুধবারে (১৩ই সেপ্টেম্বর) দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী সঙ্গীয় এএসআই শামীম হোসেন এর সহায়তায় জিআর-৩৬২/১৮ এবং টিআর-১৭/১৯ এর আসামী শ্রী বাসুদেব সরকার (২২), পিতা-মৃত কাশীনাথ সরকার, সাং-বিল শিমুলবাড়ীয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীকে ১৩ই সেপ্টেম্বর বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
কয়রায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে হাইকোর্টে রিট: বাদীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ভাটা মালিকের
কয়রা প্রতিনিধি
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে কয়রা কপোতাক্ষ নদীর চরে ভাটা নির্মাণ করেছে প্রভাবশালী আজাদুল ইসলাম। তবে ঘন বসতি এলাকা, ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ পাশে হতদরিদ্রদের আশ্রয়ন কেন্দ্র থাকায় স্থানীয় অহিদ সরদার উক্ত ইট ভাটা অন্যত্রে সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টে একটি রিট করেন। জানা গেছে, রিটকারির পক্ষে বিজ্ঞ আইনজীবী মোঃ আঃ রউফের নোটিশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও খুলনা জেলা প্রশাসক কে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলায় দীর্ঘদিন পর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন দুটি পক্ষ। উচ্চ আদালতের দেওয়া খুলনা জেলা প্রশাসক গত ২৬ আগষ্ট প্রতিবেদনে উল্লেখ করেন ১২/১২/২০১৯ অত্র দপ্তরে কয়রা উপজেলায় আজাদ ব্রিকসের নামে লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করেন আজাদুল হক। কিন্তু কয়রা উপজেলা নির্বাহী অফিসারের তদন্ত প্রতিবেদন পেয়ে আজাদ ব্রিকসের নামে কোন লাইসেন্স প্রদান করা হয়নি বলে উচ্চ আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন জেলা প্রশাসক খুলনা। এদিকে আজাদ ব্রিকসের মালিক আজাদুল হক খোকন রিটকারি অহিদুজ্জামান কে হয়রানি করতে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ৩ টি চাদাবাজি মামলা করেছেন যাহা চলমান আছে। সূত্র জানায় সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর আজাদ ব্রিকসের মালিক আজাদুল রিটকারি অহিদের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজি মামলা সাজিয়ে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যজিট্রেট আদালতে মামলা করতে গেলে বিস্তারিত জানার পর আদালত মামলাটি আমলে নেয়নি বলে জানা গেছে। অন্যদিকে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান এর আগে ১০/০২/২০২০ তারিখে উচ্চ আদালতের নির্দেশে সরেজমিনে তদন্ত করে একটি প্রতিবদন দাখিল করেন। সেখানে তিনি উল্লেখ করেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, আশয়ন প্রকল্প সংলগ্ন ইট ভাটা স্থাপন হওয়ায় ২০১৩ (সংশোধিত২০১৯)এর ধারা ৮ (১)(ক) ও ৮ (৩)(ঙ) উপধারা অনুসারে ভাটার অবস্থান গ্রহনযোগ্য নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেন। রিটকারি অহিদুজ্জামান জানান, স্থানীয় প্রশাসনকে খুশি করে ইট পোড়ানোর লাইসেন্স না পেয়েও এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিগত মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত ভাটায় ইট পোড়াইয়েছেন আজাদুল হক। তিনি বলেন, এর পরেও আমার নামে ৪টি চাঁদাবাজি মামলা করেছেন উক্ত আজাদুল এর মধ্যে ৩ টি মামলা আদালতে চলমান। এ বিষয় ভাটা মালিক আজাদুলের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি পত্র নিয়েই ইট ভাটা তৈরি করেছি এবং রিটকারি অহিদ আমার অনেক ক্ষতি করেছেন। এছাড়া ইট পোড়ানোর জন্য জেলা প্রশাসক দপ্তর থেকে লাইসেন্স না পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমি কোটি কোটি টাকা খরচ করেছি পরিবেশ অধিদপ্তরের কথায় এবং রিটকারি ও আমার বিরুদ্ধে অনেক মামলা করায় আমিও তার বিরুদ্ধে মামলা করেছি। তবে এ বিষয় ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুখ না খুললেও আশ্রয়ন প্রকল্পের অনেকেই ইট ভটা অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়ার দাবী জানিয়েছেন।
যশোর জমি সংক্রান্ত বিরোধে হামলা, মারপিটের ঘটনায় মামলা
যশোর অফিস
মাত্র ১ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীরা হামলা চালিয়ে একই পরিবারের স্বামীস্ত্রীকে এলোপাতাড়ীভাবে মারপিটের এক পর্যায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ সময় গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় নারী পুরুষসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের। আসামীরা হচ্ছে, ওই গ্রামের মতৃ আয়ুব আলীর ছেলে আমিনুর রহমান,মৃত শাহাদৎ হোসেনের ছেলে মামুন হোসেন, আমিনুর রহমানের স্ত্রী মোছাঃ হাওয়া বিবি,মৃত শাহাদৎ হোসেনের স্ত্রী মোছাঃ কোহিনুর বেগম ও মৃত শাহাদৎ হোসেনের ছেলে মোছাঃ তানিয়া খাতুন।
ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদুর রহমান বাদী হয়ে শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি বলেছেন, আসামীদের কাছে বাড়ির জমি মাপ অনুযায়ী ১ শতক জমি পায়। আসামীরা ১শতক জমি বুঝিয়ে না দিয়ে তালবাহনা করায় মহিলাদের মধ্যে উক্ত জমি নিয়ে ঝগড়া বিবাদ লেগেই আছে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় আসামীরা মাসুদুর রহমানের বাড়ির উঠানে উক্ত ঘটনার জের ধরে ঝগড়া বিবাদ করলে মাসুদুর রহমানের স্ত্রী রেশমা খাতুনকে পেয়ে তাকে মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাতের এক পর্যায় গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মাসুদুর রহমান বাড়িতে আসে বিষয়টি শুনার এক পর্যায় উক্ত আসামীরা কোন কিছু বুঝে ওঠার পূর্বে মাসুদুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে মারপিট পূর্বক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্বামীস্ত্রী দু’জনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোরে সন্ত্রাসীদের হামলা তিনজন জখম: মামলা দায়ের
যশোর অফিস
জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এক ভ্যানচালকে গতিরোধ করে মারপিট করার সময়ে ঠেকাতে এলে স্ত্রী ও শ্যালকের স্ত্রী মারপিটের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচ সন্ত্রাসীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার রহেলাপুর মাঠপাড়া গ্রামে। আসামীরা হচ্ছে, ওই গ্রামের জাফর আলীর ছেলে চঞ্চল হোসেন,মৃত বাহাদুর বিশ^াসের ছেলে আব্দুল গনি,আব্দুল কুদ্দুসের ছেলে মনির হোসেন, মৃত হাবিবার সরদারের ছেলে গোলাম মোস্তফা ও আব্দুল খালেকের ছেলে বাদলসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
সদর উপজেলার রহেলাপুর মাঠপাড়া গ্রামের মৃত রোস্তম শিকদারের ছেলে শহিদুল ইসলম বাদি হয়ে শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। তিনি মামলায় উল্লেখ করেন, আসামীদের সাথে তার শ্যালক আব্দুল আজিজ মোল্যার ছেলে সোহরাব হোসেন (৪০) এর জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গত ১১ সেপ্টেম্বও বিকলে ৪ টায় সোহরাব হোসেন তার ভ্যানগাড়ীতে রহেলাপুর মাঠপাড়ার নওশাদ এর খড়ি নিচ্ছিল। সোহরাব হোসেন খড়ি নিয়ে আসামীদের বাড়ির সামনে পৌছালে ভ্যানগাড়ির গতিরোধ করে গালিগালাজ শুরু করে। সোহরাব হোসেন প্রতিবাদ জানালে তাকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সোহরাব হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৩২) ও বোন বাদীর স্ত্রী ফুলমতি (৪৫) ঠেকাতে গেলে তাদেরকে মারপিট পূর্বক রক্তাক্ত জখমসহ শ্লীলতাহানী ঘটায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোরে দুই কলেজ শিক্ষার্থীকে আটকের চাঁদা গ্রহণের ঘটনায় নারী আটক
যশোর অফিস
ফ্যাট ভাড়া দেওয়ার কথা বলে এক ভাড়াটিয়া কলেজ পড়–য়া দু’জন শিক্ষার্থীকে ভাড়াটিয়া সন্ত্রাসী ডেকে আটকে রেখে ৩লাখ টাকা চাঁদাদাবি করে বিকাশে ৪০ হাজার টাকা চাঁদা গ্রহনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নারী সন্ত্রাসী শিলা খাতুন (৩৫) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের ফুলসুদ্দিনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রেজওয়ান হোসেন ওরফে আকাশ (২২) শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় শিলা খাতুনসহ তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, যশোর এমএম কলেজে সে লেখপড়া করে। ইতিপূর্বে আকাশের সাথে শিলা খাতুনের পরিচয়। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে ফোনালাপ হয়। শিলা খাতুন যশোর শহরের ৯৭০ ঘোপ নওয়াপাড়া রোড জোড়া বাড়ির বিপরীতে জনৈক ফিরোজ খান বাড়ির ভাড়াটিয়া হিসেবে একটি ফ্যাট নিয়ে একাই বসবাস করে। শিলা খাতুনের ফ্যাটের পাশে অপর ফ্যাট ভাড়া দেওয়ার কথা বলে আকাশকে বললে আকাশ তার বান্ধবী মহাসিনা আক্তার (২১)কে সাথে নিয়ে শনিবার ১২ সেপ্টেম্বও সকাল ১০ টায় উক্ত ভাড়াটিয়া বাড়িতে আসে। এদিকে শিলা খাতুন তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের খবর দিয়ে আগে থেকে এনে রাখে। আকাশ তার বান্ধবী মহাসিনা আক্তারকে নিয়ে উক্ত বাড়ির ফাট দেখতে গেলে তাদেরকে একটি কক্ষে আটকে রেখে ৩লাখ টাকা দাবি করে। টাকার জন্য শিলা খাতুনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আকাশ ও মহাসিনা আক্তারকে মারপিট করে। পরে আকাশ তার বন্ধুদের কাছে ফোনের মাধ্যমে শিলা খাতুনের মোবাইল নাম্বার বিকাশ হিসেবে দিলে উক্ত বিকাশের মাধ্যমে চাঁদা সরুপ ৩৯ হাজার ৬শ’ টাকা গ্রহন করে। এরপর আকাশ ও তার বান্ধবীকে ছেড়ে দিলে আকাশ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে উক্ত বাড়িতে অভিযান চালিয়ে শিলা খাতুনকে গ্রেফতার করে। পুলিশ আসার পূর্বে শিলা খাতুনের ভাড়া করা সন্ত্রাসী পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করতে পারেনি।
যশোরে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক
যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা দেড়শ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজাসহ আরমান গাজী ওরফে শেখরকে গ্রেফতার দেখিয়ে কোতয়ালি মডেল থানায় মামলা দিয়েছে। সে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টি বাড়ি নং ২৬ এর মৃত রবিউল গাজীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলে কর্মরত উপ পরিদর্শক এসএম শাহীন পারভেজ জানান,শনিবার দুপুর ১২ টায় গোপন সূত্রে খবর পেয়ে আরমানগাজী ওরফে শেখরের বাড়িতে অভিযান চালায়। এসময় শেখরকে গ্রেফতার পূর্বক তার দখলে থাকা উক্ত মাদকদ্রব্য উদ্ধার করে।
যশোর জেলায় কোভিড-১৯ রোগে নতুন করে আক্রান্ত ৬জন মোট আক্রান্ত ৩৬৪৪
যশোর অফিস
করোনা ভাইরাসে রোববার ১৩ সেপ্টেম্বর নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪৪জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৩৫৫জন। মারা গেছে ৪২জন। রোববার ১৩ সেপ্টেম্বর সকালে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে। তিনি আরো বলেন,রোববার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৪৭টি নমুনা রিপোর্ট প্রেরণ করেন। তার মধ্যে ৬টি পজিটিভ। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৫টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। তার মধ্যে সব ক’টি নেগেটিভ। নতুন করে ৬ টি পজিটিভ রোগীদের মধ্যে অভয়নগর উপজেলায় ৩টি, যশোর সদর উপজেলায় ২টি ও মণিরামপুর উপজেলায় ১টি রোগী রয়েছে। রোববার যশোর জেলা থেকে ১২৬টি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে।
কলারোয়ায় অবৈধ কিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ৭০ হাজার।
সীমান্ত কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলরোয়ায় এক তরুনীর পিত্তথলি কেটে ফেলার ঘটনায় কিনিকে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় বিভিন্ন কিনিকে অনিয়ম ও নিবন্ধন না থাকায় কিনিক মালিকদের জরিমানা করা হয়।
কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেনের নেতৃত্বে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন কিনিকে এই অভিযান চালানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে মেডিকেল অফিসার ডা: মাহদী আল মাসুদ বলেন, কলারোয়া পৌরসদরের কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক ও সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার ইসমাইল হোসেন ও তার কিনিকে সংঘটিত অপ্রয়োজনীয় অপারেশন করে হাজেরা খাতুন(১৮)নামে এক তরুনীর অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়,অভিযানে অনলাইনে করা আবেদন অনুযায়ী কিনিকে ১০টি বেড থাকার কথা। কিনিক কর্তৃপক্ষ নিয়ম না মেনে ৩১ টি বেড রেখে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানের সময় মোবাইল কোর্টের কাছে ২৮টির মধ্যে ১৮টি বেড গোপন রাখেন তারা। অথচ অভিযান পরিচালনার সময় ২৮টি বেডে রোগী ভর্তি পরিলক্ষিত হয়। এছাড়া ও মেডিকেল ডাক্তার,সহকারী মেডিকেল অফিসার,ডিপ্লোমা নার্স,প্যাথলজিষ্ট না থাকায় কিনিক কতৃপক্ষ কে ৪০,০০০টাকা জরিমানা আদায় করা হয়,একই সঙ্গে কিনিক কতৃপক্ষকে ৭২ঘন্টার ভেতর সরকারী নীতিমালার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমান আদালত প্রয়োজনীয় কাগজ,ডাক্তার,নার্স সহ আনুষঙ্গিক কাগজপত্র ৭২ঘন্টার ভেতরে দেখাতে ব্যর্থ হলে কিনিকে অবস্থানরত রোগী সরকারী হসপিটালে ভতি পূর্বক কিনিক বন্ধের ব্যবস্থা করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা নির্দেশ প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেন।
এ সময় পৌরসদরের খাদ্য গোাউন মোড়ে অবস্থিত হাফিজা কিনিকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত, অভিযানের সময় মোবাইল কোর্টের উপস্থিতিতে কিনিক কর্তৃপক্ষ সরকারী নিয়ম বর্হিভুতভাবে মেডিকেল ডাক্তার,সহকারী মেডিকেল অফিসার,ডিপ্লোমা নার্স,প্যাথলজিষ্ট না থাকায় কিনিক কতৃপক্ষ কে ৩০,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান জানান- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেনের নির্দেশনা নিশ্চিত করে জানান কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতালের অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত কিনিক কতৃপক্ষকে আগামী ৭২ঘন্টার ভেতর সরকারী নীতিমালার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার নির্দেশ প্রদান করে প্রয়োজনীয় কাগজ,ডাক্তার,নার্স সহ আনুষঙ্গিক কাগজপত্র ৭২ঘন্টার ভেতরে দেখাতে ব্যর্থ হলে কিনিকে অবস্থানরত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি পূর্বক কিনিক বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ও নামধারী এসকল কিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান৷
ভোরের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচী পালন
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
যশোরের কেশবপুর উপজেলার ভোরের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় সংগঠনের সদস্যরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃষ্টির জন্য ভান্ডারখোলা বাজার ও ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃষ্ট রোপণ করেন।
জানা যায়, দপ্তর সম্পদক মোঃ আল- মাসুদ (তুহিন) এর সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচী পালনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪নং বিদ্যানন্দকাটী ইউপি চেয়ারম্যান আমজাদ হুসাইন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪নং বিদ্যানন্দকাটী ইউপি সদস্য ও যুবলীগের আহবায়ক মোঃ রবিউল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন ভান্ডারখোলা সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, ভান্ডার খোলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাস্টার শেখ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ইউসুফ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন, ভোরের আলোর পরিচালক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আমীর হামজা, সমাজ সেবা সম্পাদক মারুফ হাসান, নির্বাহী সদস্য মাহাবুর রহমান, তামীম ইকবাল, মুজাহিদুল ইসলাম সহ সংগঠনের সদস্য বৃন্দ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভা-ারখোলা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ হাফিজুর রহমান, মোঃ মফিজুর রহমান, রবিন কুমার ঘোষ, সাহেব আলী, ফজলে করিম খান প্রমুখ।
মহসেন জুট মিলস শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে আজ শ্রম কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় নগরীর বয়রাস্থ শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে। ঘেরাও কর্মসুচি সফল করার লক্ষে ১৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় মহসেন কলোনীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা। ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্ল াহ তারেক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ । মিলের সিবিএ নেতারা শ্রমিকের পাওনা পরিশোধে ভুমিকা না নিয়ে মিল মালিকের সাথে আতাত করে শ্রমিকদের সাথে প্রতারণা করছে, তাই মালিকের অনুগত সিবিএ সভাপতি সুলতান মোল্লা , সাধারণ সম্পাদক শেখ আঃ রশিদ, সহ সভাপতি ইসমাইল হোসেন মন্টু, সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান ।
খানজাহান আলী ফায়ার সার্ভিসের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলানয়তনে অগ্নিদুর্ঘটনা মহড়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশক্রমে খানজাহান আলী ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনার লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলানয়তনে ১৩ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ টায় অগ্নিদুর্ঘটনা মহড়া অনুষ্ঠিত হয়। গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও খানজাহান আলী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোয়াইব মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহমুদ হাসান, হুমায়ুন কবির , গ্রাম্য আদালত সহকারি মোঃ আরজু, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক প্রমুখ ।
বৃহত্তর শিরোমণি ডাকাতিয়া ঘের মালিক কমিটির নব নির্বাচিতদের পরিচিতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বৃহত্তর শিরোমণি ডাকাতিয়া ঘের মালিক কমিটির নব নির্বাচিতদের (২০২০) এর পরিচিতি সভা ১২ সেপ্টেম্বর শনিবার রাত ১০ টায় শিরোমনি উত্তরপাড়া বাইপাস সড়কের চিংড়িখালি বাজারে অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক । মানস কুমার ঢালির পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন শেখ আব্দুল গফফার, শেখ হেমায়েত উদ্দিন, শেখ লিহাজ উদ্দিন, শেখ আসাদ আলী, মীর মাসুদুর রহমান, বাবু চিত্তরঞ্জন গাইন, খান মোস্তাক আহম্মেদ, শেখ আঃ হান্নান, শেখ আঃ করিম প্রমুখ । সভায় ২১ সদস্যের নব নির্বাচিত কমিটির নামের তালিকা ঘোষণা করা হয় । সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি মীর মাসুদুর রহমান, বাবু মানস কুমার ঢালী, শেখ আহাদ আলী , সাধারণ সম্পাদক শেখ আঃ গফফার , সহ সাধারণ সম্পাদক, শেখ আসাদ আলী, খান মোস্তাক আহম্মেদ, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিহাজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মুন্সি আবুল হোসেন, দপ্তর সম্পাদক শেখ হাফিজুর রহমান, সহ দপ্তর সম্পাদক মোঃ হোসেন শেখ, কার্যকরী সদস্য শেখ শরিফুল ইসলাম , বাবু খোকন চন্দ্র ঢালী ।
মোড়েলগঞ্জের চিংড়াখালীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ চিংড়াখালী ইউনিয়নের একটি পরিবারের হয়রানিমূলক মামলার শিকার কয়েকটি পরিবার। প্রতিবাদে এলাকাবাসি স্বোচ্ছার। দুপুরে মধ্য চিংড়াখালী এলাকায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সভা করেছেন স্থানীয়রা। ভূক্তভোগী একাধিক পরিবারের অভিযোগ, সাবেক ইউপি মেম্বর আবুয়াল সিদ্দিকের পুত্র বাগেরহাট পিসি কলেজের মার্স্টাস দর্শন বিভাগের ছাত্র রাজু হাওলাদারের সাথে একই গ্রামের আজিজ হাওলাদারের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এরই সূত্র ধরে রাজু হাওলাদারসহ কয়েকটি পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে প্রতিপক্ষ আজিজ। সর্বশেষ গত শুক্রবার আজিজ হাওলাদার বাদি হয়ে বসতঘরে অগ্নিকান্ডের অভিযোগ এনে রাজু হাওলাদারকে প্রদান আসামি করে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি ষড়যন্ত্রমূলক দাবি করে প্রতিবাদে ফেটে পরেন। পাশাপাশি এ মামলাটি প্রত্যাহারের দাবি জানান গ্রামবাসি। সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাবেক সদস্য মোকলেসুর রহমান, শিক্ষক ওমর ফারুক, ইমাম আহম্মদ আলী, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রিন্টু বক্স, কৃষক ওহাব আলী শেখ, রেক্সোনা বেগমসহ একাধিক ভূক্তভোগীরা অভিযোগ তুলে বলেন, ২০০৭ সালে আজিজ হাওলাদার এ রকম একটি বসতঘরে অগ্নিসংযোগ করে একই গ্রামের নূরুল ইসলামকে ফাঁসনোর চেষ্টা করে। পরবর্তীতে তা অর্থের বিনিময় মিমাংসা করে। এ ছাড়াও স্বানীয় বাসিন্দা টিটু খানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয়। এ ভাবে সাধারণ মানুষকে বিভিন্ন সময়ে হয়রানিমূলক মামলা করে অশান্ত করে তুলেছে গোটা গ্রামবাসিকে।
ভূক্তভোগীরা এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদ ও হয়রানিমূলক মামলার হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি ।
এ বিষয়ে আজিজ হাওলাদার বলেন, তার বসতঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ রাজু হাওলাদার তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেননা। তার স্ত্রী তাদেরকে চিনেছেন।
এ সর্ম্পকে চিংড়াখালী ইউপি চেয়ারম্যান আলি আক্কাস বুলু বলেন, আজিজ হাওলাদারের বিরুদ্ধে জমি সংক্রান্ত পরিষদে একটি অভিযোগ দায়ের করেন রাজু হাওলাদার। পরবর্তীতে একাধিকবার তাকে নোটিশ করেও হাজির হননি তিনি। সে এলাকায় মানুষের সাথে প্রতিনিয়ত বিবাধ সৃষ্টি করেছে। #
বটিয়াঘাটা উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা গতকাল রবিবার বিকাল ৪টায় পরিষদ সম্মেলন কক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রানী রায়, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গোলাম হাসান, প্যানেল চেয়ারম্যান বিউটি মন্ডল ও কোডেক এর টেকনিক্যাল অফিসার জেরিন তাসনিন প্রমূখ। সভায় সরকারের খাদ্য সহায়তা কর্মসূচীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বর্গীয় যতীন্দ্র নাথ ঘোষের ২২তম মৃত্যু বার্ষিকী আজ
বটিয়াঘাটা প্রতিনিধি
আজ সোমবার বটিয়াঘাটা উপজেলা প্রেসকাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের বটিয়াঘাটা অফিস প্রধান প্রতাপ ঘোষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী (অবঃ) রমেশ চন্দ্র ঘোষের পিতা স্বর্গীয় যতীন্দ্র নাথ ঘোষের ২২তম মৃত্যু বার্ষিকী। কোভিড ১৯ জনিত কারনে বার্ষিকিটি পালন উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায়ে রাখার স্বার্থে পারিবারিকভাবে এবার ক্ষুদ্র পরিসরে ধর্মীয় আচার-আচরণের মাধ্যমে সংকল্প করে রাখার আয়োজন করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলে তিথি অনুযায়ী তা পালিত হবে। গতকাল রবিবার সন্ধ্যায় অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হওয়া ক্ষুদ্র আয়োজনের মধ্যে রয়েছে আজ সোমবার একাদশীর পারনে ভাগবত পাঠ, মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন, মহানাম সংকীর্তন ও প্রয়াতের উদ্দেশ্যে অন্নভোগ নিবেদন। পরিবারের পক্ষ থেকে স্বর্গীয়’র আত্মার শান্তি কামনায় সকলের আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।
দিঘলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ বিতরন
আসাদ, দিঘলিয়া প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল দিঘলিয়া (দঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাংঙ্গনে দিনব্যাপি সারমিন সালাম মা ও শিশু কল্যান কেন্দ্রের পক্ষ থেকে এলাকার দুস্থ ও অসহায় জনগনকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ বিতরন করা হয়।
খুলনা-০৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী এর সহ ধর্মিনী, এনভয় গ্রুপের পরিচাক, সমাজসেবী মিসেস শারমিন সালাম এলাকার গরীব ও অসহায় মানুষের দৌরগোড়ায় স্বাস্হ্য সেবা পৌছে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভকরে এই মা ও শিশু কল্যান কেন্দ্র স্থাপন করেন। সমাজ সেবক খান মতিয়ার রহমান ও কে এম আসাদুজ্জামানের তত্বাবধায়নে এই কেন্দ্র এযাবৎ কাল অনেক দুস্থ মানুষের সেবা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গতকাল দেড় শতাধিক সেবা প্রত্যাশিদের সেবা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনভয় গ্রুপের পরিচালক, বিশিষ্ট সমাজ সেবিকা, শারমিন সালাম মা ও শিশু কল্যান কেন্দ্রের পৃষ্টপোষক মিসেস শারমিন সালাম। তিনি দিঘলিয়াতে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের ঘোষনা সহ গুরুতরভাবে অসুস্থ রোগী যাদের উন্নত চিকিৎসা প্রোয়জন তাদের দয়িত্বভার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মাহবুবুল আলম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব মাহবুবু আলম, অফিসার ইন চার্জ (তদন্ত) জনাব মোঃ রিপন, আরো উপস্হিত ছিলেন জনাব আনসার আলী, রুহুল আমিন, এস এম মফিজ, মোঃ বাসার, আকবর, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, আল আমিন, নাহিদ সহ স্হানীয় গন্যমাণ্য ব্যাক্তিগন।
দেবহাটার সখিপুরে স্থানীয় কর্তৃপক্ষ, কমিউনিটি এবং পিসকাবের সদস্যদের মধ্যে সংলাপ
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষিরা)
দেবহাটা উপজেলায় সখিপুর ইউনিয়নে স্থানীয় কর্তৃপক্ষ, কমিউনিটি এবং পিসকাবের সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ধ পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে সখিপুর ইউনিয়ন পিস কাবের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে ইউপি সচিব গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। উগ্রপন্থা প্রতিরোধে ও সামাজিক শান্তি সমপ্রীতি বজায় রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি ও যুব তরুনদের সমাজের প্রতি কি ভুমিকা থাকা দরকার সে বিষয়ে সকলের মতামত গ্রহন করা হয় ও আগামীতে কিভাবে সম্মলিত ভাবে কি কি কাজ করবে তার কর্মপরিকল্পনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন পিস কাবের সভাপতি আহছান উল্লাহ কল্লোল, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, রুপান্তর প্রতিনিধি মো. তহিদুজ্জামান তহিদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্য, ঈমাম, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পিস কাবের সদস্য বৃন্দ।
আশাশুনিতে ভূমি ব্যবস্থাপনার উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে স্থানীয় টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি ও পরিবেশ অধিদপ্তর ঢাকার ইএলইউএলডি-এসএলএম প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আলহাজ¦ কৃষিবিদ নূরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিঃ উপ-পরিচালক (শস্য) মোঃ জসিম উদ্দিন, সিঃ উদ্যান তত্ববিদ আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রকৌশলী হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ২০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহন করেন।
আশাশুনিতে সাবেক মেম্বরের বিরুদ্ধে শিশু ধর্ষনের অভিযোগ নিয়ে ধ্রুম্যজাল
আশাশুনি প্রতিনিধি
ট্রিপল নাইনে ফোন দিয়ে আশাশুনির সাবেক মেম্বরের বিরুদ্ধে শিশু (১২) ধর্ষনের অভিযোগ করা হয়। রবিবার দুপুরে থানা পুলিশ ভিকটিম ও ঘটনাটি দেখেছেন দাবি করা এমন একজন শিশু (১২) স্বাক্ষীকেও থানা হেফাজতে নিয়েছে থানাপুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কাদাকাটি ইউনিয়নের মিত্রতেঁতুলিয়া গ্রামে।
সাবেক মেম্বর শাহনগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শাহ ইদ্রিস আলীর ছেলে মিজানুর রহমান মন্টুর বিরুদ্ধে শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিযোগিতাও করেছিলেন। শনিবার দুপুরে মিত্রতেঁতুলিয়া গ্রামের জনৈক আম্বিয়ার ঘরে তিনি এক মাদুর ব্যবসায়ীর শিশু মেয়েকে ধর্ষণ করেছেন বলে ট্রিপল নাইনে অভিযোগ করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক মেম্বর জানান, ঘটনাটি দুপুরে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব ছড়িয়ে বেড়াচ্ছে। সঠিক তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবে। ঘটনাস্থলে গেলে ওই মাদুর ব্যবসায়ীর ঘরের সামনের দোকানী জোসনা খাতুন বলেন, রবিবার দুপুরে পুলিশ এলে জানতে পারি এ ঘটনাটি শনিবার ঘটেছে। মাদুর ব্যবসায়ীর চাচা গহর গাজী, লুৎফর গাজী, তাসলিমা, ঝারু বিবি, ফাতেমাসহ পার্শ্ববর্তী প্রতিবেশিরা বলেন, এতবড় ঘটনা ঘটলো অথচ পুলিশ না এলে আমরা জানতেই পারতাম না। মেম্বরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষরা এসব রটাচ্ছে। সঠিক তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তারা আশাবাদি। ঘটনাস্থলের পাশে মৎস্য ঘেরের মালিক কাদাকাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়ুব আলী জানান, ঘটনার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ঘেরের বাসায় ছিলেন। কোথাও কোন চিৎকার চেঁচামেচির খবর তিনি পাননি। রবিবার দুপুরে এখবর শুনে তিনি হতবাক হয়েছেন বলে দাবী করেন। বিষয়টির সঠিক তদন্ত হওয়া দরকার। এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির জানান, ট্রিপল নাইনে স্পর্শকাতর এ ঘটনা শুনে আমরা তাকে হেফাজতে নিয়েছি। তারা আমাদের কাছে এখনও কোন অভিযোগ করেননি। সোমবার (আজ) সকালে ঘটনাস্থলে গিয়ে আমরা সঠিক তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।











































