Home খেলাধুলা তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

9


স্পোর্টস ডেস্ক।।


হার্ট অ্যাটাকে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন সাবেক অপর অধিনায়ক সাকিব আল হাসান। আজ সোমবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ দোয়া চান তিনি।

সাকিব আল হাসান তার পোস্টে লেখেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

তিনি লেখেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’

তামিমের জন্য দোয়া চেয়ে সাকিব লেখেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’