Home আঞ্চলিক তালায় আত্মহত্যার প্ররোচণার মামলায় বখাটে যুবক গ্রেপ্তার, শাস্তির দাবিতে মানব বন্ধন

তালায় আত্মহত্যার প্ররোচণার মামলায় বখাটে যুবক গ্রেপ্তার, শাস্তির দাবিতে মানব বন্ধন

19

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার আত্মহত্যার প্ররোচণার মামলায় মৃতুঞ্জয় রায় নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মৃত্যুঞ্জয় রায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে। পুলিশ জানায়, বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্রচারণার অভিযোগে তার কাকা দীপঙ্কর মন্ডল বাদী হয়ে গত ৯ আগষ্ট বখাটে মৃতুঞ্জয় রায়ের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪, তারিখ-৯/৯/২০ ইং। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে মৃতুঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় লোক লজ্জার ভয়ে গত ৯ সেপ্টেম্বর বিকালে সে আত্মহত্যা করে। তার আতœহত্যার পর থেকে মৃতঞ্জয় রায় তিনদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গেপ্তার করে।

এদিকে, শনিবার দুপুরে উপজেলার দলুয়া বাজারে কিশোরী বিউটি মন্ডল আত্মহননে প্ররোচনার মামলায় অভিযুক্ত একমাত্র আসামী বখাটে যুবক মৃতুঞ্জয় রায়ের উপযুক্ত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব দত্ত, শিক্ষক দিব্যেন্দু সরকার, শিক্ষক গাজী মোমিন উদ্দিনসহ আতœহননকারী বিউটির সহপাঠীরা।