১৩ সেপ্টেম্বর খালিশপুর সংহতি সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন স্থানে পদযাত্র-মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বানে আগামী ১৩ সেপ্টেম্বর খালিশপুর পিপলস গোল চত্বরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সংহতি সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় চন্দনীমহল বাজার থেকে ষ্টার জুট মিল হয়ে সেনহাটি বাজার পর্যন্ত এবং বার্মাসেল ঘাট থেকে লিবার্টি সিনেমা হল মোড়, পিপলস গোল চত্বর, ক্রিসেন্ট জুট মিল গেট পর্যন্ত মিছিলসহ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পথে বিভিন্ন স্থানে পথসভা ও প্রচারপত্র বিলি করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনÑসংগঠনের সদস্য সচিব ও সিপিবি’র বিভাগীয় সমন্বয়কারী এস এ রশীদ, যুগ্ম আহ্বায়ক বাসদের সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, গণসংহতি আন্দোলনের মুনীর চৌধুরী সোহেল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বাবু, শ্রমিকনেতা নূরুল ইসলাম, মিজানুর রহমান স্বপন, আবুল হাসেম, হুমায়ুন কবির, মোস্তাফিজুর রহমান রাসেল, মাসুদুর রহমান, কাজী মাহমুদ পিণ্টু, সামসুল হক, আব্দুস সালাম, রুস্তম মোল্লা, আবুল খায়ের, জাফর ঘটক, সোহাগ ব্যাচিং, শহিদুল ইসলাম, বাবুল হোসেন, মফিজুল ইসলাম, মোক্তার হোসেন, ছাত্রনেতা সোমনাথ দে প্রমুখ।
অপরদিকে ইষ্টার্ণ-আলীম জুট মিলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইষ্টার্ণ জুট মিল গেটে সমাবেশে সিবিএ সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী শ্রমিক নেতা মোজাম্মেল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑওজিয়ার খান, মেহেদী হাসান বিল্লাল, কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম মোস্তফা, আল আমিন শেখ প্রমুখ।
পাটের দামে খুশি মণিরামপুরের কৃষক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ধানের ভাল দরের পর এবার পাটের দামে খুশি যশোরের মণিরামপুরের পাট চাষিরা। পাটের আশানুরূপ ফলন না হলেও দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। দাম ভাল পেয়ে কিছু চাষি ইতিমধ্যে পাট বিক্রি করে ফেলেছেন। আবার অনেকে পাটের আঁশ ছাড়ানো বা শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, চলতি মৌসুমে মণিরামপুরে চার হাজার ৮০০ হেক্টর জমিতে পাটের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু পাটের চাষ হয়েছে চার হাজার ৬০০ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ১০০ হেক্টর কম। এবছর বিঘাপ্রতি পাটের উৎপাদন ধরা হয়েছে সাড়ে ১৪ মণ। কিন্তু চাষের শুরুতে টানা খরা থাকায় দেরিতে চাষকরা পাটের ফলন ভাল হয়নি। তবুও দাম ভাল পেয়ে ক্ষতি পুষিয়ে লাভবান হচ্ছেন পাট চাষিরা। মণিরামপুর বাজারের আড়ৎদার অসিমকুমার বলেন, চলতি বছর শুরুতে পাটের মণ কিনেছি এক হাজার ৭০০ টাকায়। এখন মণ চলছে দুই হাজার থেকে ২২শ’ টাকায়। যেখানে গতবছর পাটের মণ ছিল মাত্র ১১০০ থেকে ১৬০০ টাকা। উপজেলার মাহমুদকাটি গ্রামের চাষি আবুল ইসলাম বলেন, একবিঘা জমিতে পাট চাষ করিছি। পাটের ফলন ভাল হয়নি। সাতমণ পাট পাব বলে আশা করছি। জমি প্রস্তুত থেকে শুরু করে পাট বিক্রির উপযোগী করতে ১৪ হাজার টাকা খরচ হবে। বাজারদর অনুযায়ী সাড়ে ১৫ হাজার টাকার পাট বিক্রি করা যাবে। আর পাটকাঠি বেচে সাড়ে চার হাজার টাকা পাব। ফলন কম হলেও মোট মিলে ৫-৬ হাজার টাকা লাভ হবে। ইরি ধানের পর এবার পাটের দাম ভাল পেয়ে আমি খুশি। সরণপুর গ্রামের পাট চাষি আমিনুর রহমান বলেন, সাত বিঘা জমিতে পাট লাগিয়েছি। দুইবিঘার পাট কিছুটা খারাপ হয়েছে। সেই ২০মণ পাট এক হাজার ৯২০ টাকা করে আগেই বিক্রি করিছি। বাকি পাঁচ বিঘায় ১৫মণ করে ফলন হবে বলে আশা করছি। এখন দাম যাচ্ছে দুই হাজার ৩০০ টাকা করে। বিঘা প্রতি ১৪-১৫ হাজার টাকা খরচ পড়েছে। পাটের বর্তমান বাজার অব্যহত থাকলে খরচের দ্বিগুণ লাভ হবে, এমনটি আশা করছেন এই চাষি।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, আমরা পাটের বিঘাপ্রতি লক্ষমাত্রা ধরেছি সাড়ে ১৪ মণ। মাঝে খরা পড়ায় পাটের কিছুটা ক্ষতি হয়েছে। তারপরও এবার ফলন ভাল। পাটের উচ্চমূল্য পেয়ে কৃৃৃষক খুশি। এই দাম অব্যহত থাকলে আগামীতে পাটের ফলন বাড়বে।
ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনউদ্যোগ নারী সেলের মানববন্ধন আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ৫দিনে ৩ ধর্ষন মামলা। ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনউদ্যোগ নারী সেলের উদ্যোগে আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানবন্ধন অনুষ্ঠিত হবে। মানবন্ধনে সকলকে থাকার অনুরোধ জানিয়েছে বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম , জনউদ্যোগ,খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, ও জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
ডুমুরিয়ায় সাংবাদিককে জীবন নাশের হুমকিতে থানায় জিডি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় যায়যায়দিন পত্রিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে এক বালু ব্যবসায়ী। এ ঘটনায় ওই সাংবাদিক গত বৃহস্পতিবার থানায় একটি জিডি দায়ের করেছে। জানা যায়,ডুমুরিয়া ও বটিয়াঘাটা সীমান্ত বর্তি শৈলমারি নদীঘাট এলাকায় একটি গোষ্ঠি এজি বেড নাম দিয়ে অবৈধভাবে বালির ব্যবসা শুরু করে। ওই বালির ব্যবসার কারণে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশ বিঘিœত হতে থাকে। এর প্রতিকার চেয়ে এলাকাবাসী খুলনা পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরেজমিনে তদন্তপূর্বক ওই বালির বেড অবিলম্বে অপসারণের নির্দেশ দেন। বিষয়টি নিয়ে দৈনিক যায়যায়দিন, স্পন্দন, সময়ের খবরসহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ দেখে বালি ব্যবসায়ী বটিয়াঘাটা উপজেলার অনুপ গোলদার ও তার ভাই অরুপ গোলদার গত ৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় যায়যায়দিন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদারকে ঘাট এলাকায় পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকী প্রদান করে। এ ঘটনা উল্লেখ করে বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী নথিভুক্ত হয়েছে।
অর্ধযুগ পর খোঁজ মিললো স্বজনদের
বাগেরহাট প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বদৌলতে ছয় বছর আগে হারিয়ে যাওয়া রফিজ উদ্দিনকে (৫৬) খুঁজে পেলেন স্বজনরা। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর বাজারে ছিন্নমূল হিসেবে থাকা রফিজ উদ্দিনকে তার স্বজনদের হাতে তুলে দেন স্থানীয়রা। ৬ সেপ্টেম্বর রফিজ উদ্দিনের ছবি, কিছু বক্তব্য ও রসুলপুর বাজারের ব্যবসায়ীদের বক্তব্য নিয়ে শরণখোলা প্রতিদিন নামের একটি ফেসবুক পেজে ভিডিও পোস্ট করেন স্থানীয় শাহিন হাওলাদার। এতে রফিজ উদ্দিনের পরিবার ও স্বজনদের খুঁজে পেতে সহযোগিতার আহবান জানান তিনি। পরে রফিজ উদ্দিনের পরিবারের সদস্যরা জানতে পেয়ে শাহিন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করেন। শেরপুর জেলার নকলা উপজেলার উলফা বেনিরগোপ গ্রামের দরবেশ আলীর ছেলে রফিজ উদ্দিনকে নিতে শরণখোলায় আসেন তার স্বজনরা।
রফিজ উদ্দিনের ভাইপো মোস্তফা কামাল বলেন, ‘২০১৪ সালের ১০ ডিসেম্বর আমার ফুফুর মৃত্যুর খবর শুনে ওই বাড়িতে যায় আমার বুদ্ধিপ্রতিবন্ধী চাচা রফিজ উদ্দিন। এরপর আর ফিসে আসেননি। আমরা অনেক খোজাখুঁজি করেছি, কিন্তু পাইনি। তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে সোহেল রানা ছয় বছর ধরে তাকে খুঁজে না পেয়ে পাগলপ্রায়। ৮ সেপ্টেম্বর ফেসবুকের একটি ভিডিওতে চাচাকে দেখতে পাই।চাচার কন্ঠ শুনে নিশ্চিত হয়ে তাকে নিতে শরণখোলায় আসি আমরা। ছয় বছর পরে চাচাকে পেয়ে আমরা খুব খুশি। শাহিন হাওলাদারকেও ধন্যবাদ জানাই।’
শাহিন হাওলাদার বলেন, ‘প্রায় চার বছর ধরে রসুলপুর বাজারে থাকত মানসিক প্রতিবন্ধী রফিজ উদ্দিন। নিজের ঠিকানা ঠিকমত বলতে পারতেন না তিনি। বাজারের ব্যবসায়ীদের দেওয়া সামান্য খাবার খেয়ে তার জীবন কাটত। ঘুমাতেন বাজারের বিভিন্ন দোকানের সামনের ফাঁকা স্থানে। তার সাথে অনেকদিন কথা বলেছি আমি, কিন্তু নিজের পুরো ঠিকানা বলতে পারেন না তিনি। পরে তার সাথে আলাপচারিতার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করি। সেই ভিডিও দেখে তার স্বজনরা যোগাযোগ করেন আমার সঙ্গে।’
তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সঙ্গে কথা বলে স্বজনদের কাছে রফিজ উদ্দিনকে তুলে দিয়েছি আমরা।’
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৫ জন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৯৩ জন আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন। মৃত ওই নারী হলেন, কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আয়ুব সরদারের স্ত্রী নসিরন বিবি (৬০।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, সর্দি, জ¦র ও শ^াসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নসিরন বিবি গত ৬ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই নারীর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১ হাজার ৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দুই বছর পূর্তি উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এর দুই বছরপূর্তি উপলক্ষে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সকাল ১০ ঘটিকা হতে স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান বলেন, গত দুই বছরে বিশ^বিদ্যালয়ের পাঁচটি অনুষদে শিক্ষার্থী ভর্তিসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের জনগণের দাবির প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষিশিক্ষা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে খুলনা কৃষি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ^বিদ্যালয়কে একটি আধুনিক কৃষিশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইতোমধ্যে ৪ কোটি ৯৩ লক্ষ টাকার একটি সম্ভাব্যতা যাচাই প্রকল্প পাস হয়েছে। যার মাধ্যমে ১ হাজার ৫শ’ একর ভূমি অধিগ্রহণের সম্ভাব্যতা যাচাই, বিশ^বিদ্যালয়ের জন্য একটি স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী মাস্টার প্লান প্রণয়ন এবং খুলনা কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন প্রকল্প(ডিপিপি) তৈরিসহ প্রয়োজনীয় জরিপ কাজ প্রায় শেষ পর্যায়ে।
এছাড়া তিনি বলেন, ইতোমধ্যে বিশ^বিদ্যালয়ের জন্য ৩,১৬৮ জন জনবল সম্বলিত একটি অর্গানোগ্রাম প্রণয়ন করে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা প্রদান করা হয়েছে। অর্গানোগ্রামটি অনুমোদিত হলে সাতটি অনুষদে ৫৩টি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং বছরে প্রায় ৫ হাজার শিক্ষার্থী কৃষি শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে। বিশ^বিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করণের জন্য বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের জন্য পরিবহন ও আবাসন সুবিধাসহ অন্যান্য সুবিধা বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ের ন্যায় নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন যে, একটি বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনার মূল চালিকাশক্তি হলো শিক্ষক। বিশ^বিদ্যালয়ের আইনি জঠিলতার কারণে অতি দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় সংবিধি প্রণয়নের মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত সকল নিয়োগ সম্পন্ন করা হবে।
পাইকগাছার সোলাদানা ইউনিয়ানে যুব সমাজ কর্তৃক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সার্বজনীন দূর্গা মন্দিরের মাঠ ভরাট
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়নে যুব সমাজ কর্তৃক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দীঘা দক্ষিণ কাইনমুখী সার্বজনীন দূর্গা মন্দিরের মাঠ ভরাটের উদ্বোধন করেন চেয়ারম্যান এস,এম, এনামুল হকে। বৃহস্পতিবার সকালে যুব সমাজকে সাথে নিয়ে চেয়ারম্যান এনামুল হক এ মন্দিরের মাঠের ভরাটের কাজ শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন নুরুল, প্রনব, কল্লোল, প্রদীপ, উদয়, প্রিতিশ, রোকন, রকি, বিল্লাল, সহ অত্র এলাকার শত শত ব্যক্তি।
ইসলামী আন্দোলন খুলনা মহানগরের জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভা পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে কেন্দ্রীয় শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক হাফেজ আব্দুল লতিফ, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ১৪ সেপ্টেম্বর নগর তারবিয়াত বাস্তবায়ন ও কেন্দ্রীয় মারকাজ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জমি নিয়ে দ্বন্দ্বে চাচার ঘর ভেঙেছে ভাইপো
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে বিরোধপূর্ণ ১০শতক জমি নিয়ে দ্বন্দ্বে আপন ছোট চাচার বাড়িতে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটিয়েছে ভাইপো। এসময় মুখোশধারী সন্ত্রাসী দিয়ে কাকা-কাকিকে মেরে আহত করেছে ভাইপো চিন্ময়। প্রতিকার চেয়ে এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। বৃহস্পতিবার সকালে উপজেলার পোড়াডাঙ্গা গ্রামে এঘটনা ঘটলেও এখনো মামলা না হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবার ভীতি ও শঙ্কায় রয়েছেন।
পোড়াডাঙ্গা গ্রামের মৃত চুনিলাল মজুমদারের ছেলে বিরামচন্দ্র জানান, আমরা ছয় ভাই। বাবার থেকে পাওয়া ১০ শতক জমি নিয়ে আমার ছোটভাই চিত্তরঞ্জন মজুমদারের সাথে বড় ভাই মৃত সুনীতি মজুমদারের ছেলে চিন্ময় মজুমদারের বিরোধ চলছে। যা নিয়ে আদালতে মামলা করেছে চিন্ময়। বিরোধপূর্ণ জমিতে বসতঘর রয়েছে ছোট ভাই চিত্তরঞ্জনের। গত বুধবার (৮ সেপ্টেম্বর) আদালত থেকে ওই জমির উপর ১৪৪ আদেশ এনে থানায় দেয় চিন্ময়। পরের দিন বৃহস্পতিবার ভোরে ৩৫-৪০ জন মুখোশধারী লোক এনে ওই বাড়িতে হামলা করে চিন্ময়। এসময় সন্ত্রাসীরা চিত্তরঞ্জনের বসতঘর ভাংচুর করে; ভিটের গাছ কেটে ফেলে। একপর্যায়ে তারা চিত্তরঞ্জন ও তার স্ত্রী রীথিকা রানীকে মারপিট করে।
বিরামচন্দ্র আরো বলেন, হামলাকারীরা থাকা অবস্থায় পুলিশ ১৪৪ আদেশ জারি করতে আসে। পরে পুলিশ দেখে তারা পালিয়ে যায়। এই ঘটনায় রীথিকা বৌদি থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্ত চিন্ময় মজুমদার যশোর বেজপাড়া এলাকার বাসিন্দা। ফোন নম্বর না পাওয়ায় এই ব্যাপারে তার মন্তব্য জানা যায়নি। মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ বিশ^াস বলেন, ওই ঘটনার পর দুই বার পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনো থানায় মামলা হয়নি।
১১ বছরেও আলোর মুখ দেখেনি বেড়িবাঁধ
স্টাফ রিপোর্টার
এগার বছর ধরে আটকে আছে খুলনার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ। সর্বশেষ তিন মাস আগে দুটি প্রকল্প গ্রহণ করা হলেও তা এখনো আলোর মুখ দেখেনি। এলাকাবাসী জানায়, ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরের জলোচ্ছ্বাসের বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়রা উপজেলা। ২০০৯ সালের ২৫ মে আইলায় ব্যাপক ক্ষতি হয়। এরপর ২০১৯ সালের ১০ মে ফনী ও ১০ নভেম্বরের বুলবুলে বাঁধ ভেঙেও ক্ষতি হয়। এ বছরের ২০ মে সুপার সাইকোন আম্ফানে ৪ ঘণ্টাব্যাপী তা-বে বাঁধ, ঘরবাড়ি সব তছনছ হয়ে যায়। উপজেলার ২১টি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে প্রথম দিকে ৯টি স্থান ভেঙে লোকালয়ে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর পানি প্রবেশ করে। পরে আরও ৫টি স্থান ভেঙে যায়। এতে ৪২টি গ্রাম লবণ পানিতে প্লাবিত হয়। ৫১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে ২০ আগস্ট জোয়ারের পানিতে আবারো বাঁধ ভেঙে কয়রায় চারটি গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ। কপোতাক্ষ আর কয়রা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে ২ নম্বর কয়রা, গোবরা, ৩ নম্বর কয়রা ও বেদকাশি গ্রাম। পাউবোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উপকূলীয় এলাকার টেকসই বেড়িবাঁধ নির্মাণে ৮ হাজার কোটি টাকার ৪টি প্রকল্প গ্রহণ করার কথা জানানো হয়। এরপর চলতি অর্থ বছর থেকে কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। ৪টি প্রকল্পের মধ্যে দুটি খুলনার এবং অপর দুটি সাতক্ষীরায়। গোবরা গ্রামের মফিজুর রহমান বলেন, আমরা জোয়ারে ডুবি আর ভাটায় ভাসি। ঝড়-বৃষ্টি হলেই বছরের অধিকাংশ সময় এই অবস্থা হয়। কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, আইলা থেকে আম্পান ১১ বছর। এখন পর্যন্ত প্রাপ্তির খাতা কিন্তু শূন্য। এই অবহেলা মেনে নেওয়ার মতো না। স্বেচ্ছাশ্রমে কয়রার মানুষ যে রিং বাঁধগুলো দিয়েছে তার ওপর একটি ঝুড়ি মাটি ফেলতে পারেনি পাউবো। অনেক স্থান এখনও ভাঙা। দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান জি এম কবি শামছুর রহমান বলেন, তার ইউনিয়নে পাউবোর ২৭ কিলোমিটারসহ উপজেলার সিংহভাগ বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। জাইকা ও বিশ্বব্যাংকের লোকজন ঝুঁকিপূর্ণ এসব বাঁধ কয়েকবার পরিদর্শন করেছেন। জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে অনেকবার সভা ও সেমিনার হয়েছে। কিন্তু কবে নাগাদ পাউবো টেকসই বাঁধ নির্মিত হবে তার কোন হদিস নেই।
কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, এটা ভাঙন কবলিত এলাকা। টেকসই বেড়িবাঁধ আজও হয়নি। এ বিষয়ে পাউবোর ১৪/১ পোল্ডারের শাখা কর্মকর্তা মো. মশিউল আবেদীন বলেন, সরকার সুন্দরবন উপকূলীয় কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে সেটা বলতে পারব না। পাউবো সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী সুধাংশু সরকার বলেন, কয়রার ১৪/১ ও ১৪/২ পোল্ডারের দুটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে জমা দেওয়া হয়েছে। গত জুলাই মাসে ১৪/১ পোল্ডারের প্রকল্পটি প্লানিং কমিশনে চলে গেছে। এখন একনেকে পাস হলে কাজ শুরুর বিষয়ে বলা যাবে।
তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি’র উদ্যোগে অসহায় ভ্যানচালকে আর্থিক সহায়তা
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি’র উদ্যোগে উপজেলার ইখড়ি গ্রামের মাহাবুর মুন্সি নামে একজন সুবিধাবঞ্চিত অসহায় লোককে চিকিৎসা বাবদ কিছু নগদ আর্থিক অনুদান প্রদান করে।
উল্লেখ্য বিষয়টি সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ এর ফেসবুক পোস্টের মাধ্যমে মাহবুর মুন্সির অসহায়ত্বের ব্যাপারে জানতে পারে তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি সংগঠনটি। পরবর্তীতে সংগঠণের প্রতিষ্ঠাতা প্রকৌশলী লস্কর ইসতিয়াক আহমেদ (লিমন) ও সংগঠনের সদস্যরা মিলে মাহবুর মুন্সির বিস্তারিত খোঁজ খবর নিয়ে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা, কর্মী, সদস্য, উপদেষ্টা সকলে তেরখাদার প্রতিষ্ঠিত ব্যক্তি, জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবী সংগঠন গুলোকে মাহাবুর মুন্সির সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান করেন।
মাহুবুর মুন্সি পেশায় একজন ভ্যান চালক। দীর্ঘদিন যাবৎ একটি দূর্ঘটনার শিকার হয়ে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ছিলেন। তার আয়ের একমাত্র মাধ্যম একটি ভ্যান। যেটা তার ছেলে গোপনে বিক্রি করে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে বলে জানা যায়। ভ্যানটি লোনের টাকায় কেনায় লোন আদায়কারীদের ভয়ে নিজ বাড়ি ত্যাগ করে তিনি আত্মীয়ের বাড়ি অবস্থান করছেন। মাহাবুর মুন্সির ঘরে বিবাহ যোগ্য মেয়ে রয়েছে । তার বিয়ে, চিকিৎসার খরচ, আয়ের একমাত্র মাধ্যম ভ্যান চলে যাওয়া, লোনের টাকার চাপ ইত্যাদি নানাবিধ সমস্যায় জর্জরিত অসহায়, সুবিধাবঞ্চিত মাহাবুর মুন্সি খুবই মানবেতর জীবন যাপন করছেন। তার অসহায়ত্বে তেরখাদার স্বনামধন্য সেচ্ছাসেবী সংগঠন “তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি”র উদ্দ্যোগে তাকে চিকিৎসা বাবদ কিছু নগদ অর্থ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা প্রেসকাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদসহ সংগঠনের স্থায়ী সদস্য লস্কর রুবেল রানা, ইকরাম হোসেন ইমন, পিয়াল মুন্সি, আকিদুল ইসলাম, মুরসালাত সাজিদ ও গোলাম রসুল।
তেরখাদার সার্বিক উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি সংগঠণটি আরো এগিয়ে যাক। তাদের দ্বারা উপকৃত হোক সমাজ। এমনটাই প্রত্যাশা সবার।
তেরখাদায় মৎস্য পোনা অবমুক্ত করণ
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গত ১০ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ, অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম,পিআইও সোহেল রানা, মৎস্যজীবি কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাবুস স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম।
ফকিরহাটে ব্লাড ডোনার কাবের প্রথম বর্ষপূর্তি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার কাবের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার সন্ধায় মোল্লার বাজারে অনুষ্ঠিত হয়েছে। কাবের সভাপতি মুনীর হোসেন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। কাবের সাধারন সম্পাদক মাওলানা মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন, শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, ওয়ার্ড আ,লীগ নেতা প্রবীর বিশ্বাস, কাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা আলী আহম্মদ, কাবের চিকিৎসা বিষয়ক সম্পাদক আবু হানিফ শেখ ডালিম, বেতাগা রক্ত সেবার পরিচালক মোঃ আলমগীর হোসেন, সদস্য মোঃ কামরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান ও পিন্টু দাশ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে ২৯৭ জন সদস্য সহ অতিথিদের মাঝে শুভেচ্ছা স্বরুপ টি-শার্ট ও উপহার সামগ্রী বিতরন করা হয়।
কেশবপুরে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন পালন
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান খান মুকুলের নেতৃত্বে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, সদস্য আব্দুল কুদ্দুস, আশিক ইমরান, পৌর যুবলীগ নেতা ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান কবির, ইমরান মিথুন, খন্দকার জসিম, খান রকি, জিএম সোহান, এম এম রাসেল পারভেজ, নাসিম, নাজমুল আলম, আবু সাঈদ, বাদল দাস, ইউনুস আলী,আলিমুল ,রাহাত, আশিকুর রহমান জয়, কলেজ ছাত্রলীগ নেতা রাইহান কবির। পৌর ছাত্রলীগ নেতা তাজিম খান, রোকনুজ্জামান রোকন, তুৃর্য্য খান, সাব্বির রহমান,সুমন,সাকিব,অনিক,তৌফিক সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলজ বৃক্ষ রোপন করা হয়।
উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সফল শিক্ষামন্ত্রী ও কেশবপুরের সাবেক সাংসদ প্রয়াত এ এস এইচ কে সাদেকের মৃত্যু বার্ষিকী হওয়ার কারনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন কেশবপুর উপজেলা ছাত্রলীগের উদ্যেগে একদিন পর পালন করা হয়।
রূপসায় মৃত পুলিশ অফিসার আরিফের জন্য দোয়া ও আলোচনা
রূপসা প্রতিনিধি ঃ
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের সন্তান ও পুলিশ কর্মকর্তা এস এম আরিফুর রহমানের মৃত্যুতে শ্রন্ধাঞ্জলি,কোরআন খানি ও মিলাদ মাহফিল ১১ সেপ্টেম্বর বিকাল ৫টায় উপজেলা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। বন্ধু মহল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পুলিশ কর্মকর্তা আরিফের বন্ধু জিএম কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, টিএসবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবির প্যারিস, পুলিশ কর্মকর্তার বড় ভাই ও সমাজ সেবক মোঃ লতিফুর রহমান। পুলিশ কর্মকর্তা বন্ধু বাদশা জমাদ্দারের পরিচালনায় বক্তৃতা করেন বন্ধু আঃ হালিম শেখ, মোঃ মারুপ শেখ, এ্যাড.তাফসিরুজ্জামান, ইলিয়াজ হোসেন, সমাজ সেবক নজরুল ইসলাম পাইক, শাহনেওয়াজ মাখদুম, ওমর ফারুক, বাজার কমিটির সভাপতি জুলফিকার আলী, সাইফুল ইসলাম, সারাদ হোসেন, মোঃ নাহিদুজ্জামান প্রমূখ।
ফুলতলায় গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ বৃহস্পতিবার রাতে দামোদর ফকিরপাড়া এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ মোসাঃ রীনা খাতুন (৩১) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করে। সে ঐ গ্রামের সোহেল হাজরার স্ত্রী। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করে।
ফুলতলায় আদালতের সাজাপ্রাপ্ত জাপা সভাপতি সাঈদ আটক
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলার জাপা সভাপতি ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম সাঈদ আলম মোড়ল (৪৩) কে শুক্রবার দুপুরে তার দামোদর কলোনীপাড়াস্থ বাড়ি থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। তিনি ঐ গ্রামের মৃতঃ এম জোহর আলী মোড়লের পুত্র। পুলিশ জানায়, আটককৃত সাঈদ মোড়ল মাদারীপুরের একটি সি আর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কার্যনির্বাহি কমিটির পরিচিতি সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কার্যনির্বাহি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম শওকাত হোসেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, নবগঠিত সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, আব্দুল কাদের, ফারুক হোসেন, এড. সামিউল ফেরদৌস পলাশ, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম, প্রভাষক হাসান মাহমুদ রানা প্রমুখ।
আওয়ামীলীগ নেতৃবৃন্দ এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার আতœার মাগফেরত কমনা করে দোয়া করেন।
দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের শতভাগ ভাতা প্রদানে প্রচার কার্যক্রম চলমান
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের শতভাগ ভাতা প্রদানে প্রচার কার্যক্রম চলমান রয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকল নাগরিকদের জ্ঞাতার্থে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের উদ্যোগে এই প্রচার কার্য্যক্রম চলছে। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে উপকারভোগীদেরকে এই আবেদন করতে হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন ও সকল জনগনের মুখে হাসি ফুটানো সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজসেবা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আ,ফ,ম রুহুক হকের দেবহাটা উপজেলার গরীব ও অসহায় মানুষের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে দেবহাটা উপজেলার সকল গরীব মানুষের জন্য শতভাগ ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন বলেন, দেবহাটা উপজেলার সকল গরীব মানুষ ভাতা পাবেন যদি আপনার বয়স বয়স্ক ভাতার ক্ষেত্রে পুরুষ ৬৫ বছর, মহিলা ৬২ বছর এবং বিধবা ও স্বামী নিগৃহীত ভাতার ক্ষেত্রে বয়স ১৮ বছরের উর্দ্ধে হয়। তাই আর দেরি না করে িি.িনযধঃধ মড়া.নফ এ লিংকে প্রবেশ করে আবেদন করুন ১৮ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে। আপনি আপনার নিজ ইউনিয়ন, সমাজসেবা অফিস অথবা আাপনার নিকটতম যে কোন বাজারের কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবেন।
২) যারা ভাতা পাচ্ছেন তাদের এরং কার্যক্রম চলমান তারা তাদের হরফ নম্বর, ভাতাকার্ড এবং মোবাইল নম্বরসহ নিজ ইউনিয়ন পরিষদে ২০ সেপ্টেম্বর/২০২০ তারিখের মধ্যে উপস্থিত হয়ে সবকিছু সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সকলকে সতর্ক করে দিয়ে বলেন, মনে রাখবেন ভাতা কার্ড পেতে ও সরং করতে কোন টাকা লাগে না। কেউ টাকা চাইলে দিবেননা এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাদেরকে জানাতে অনুরোধ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা আপনি যদি গরীব হন তাহলে ভাতা আপনার হবেই, কেউ ঠেকাতে পারবে না।
মরার ওপর খাড়ার ঘা, লাগামহীন সবজির দামে দিশেহারা ক্রেতারা
মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর
ঝিনাইদাহ কোটচাঁদপুরে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দাম দ্বিগুন বেড়ে যাওয়ায় হতাশায় ভুগছে নিম্ম আয়ের সাধারন মানুষ। দেশে মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে বাড়তি দামের কারনে নিম্মআয়ের সাধারণ মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়েছে। পৌর কাঁচা বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও সবজির দাম বেড়েছে অসহনীয়ভাবে।গত কয়েকদিন কোটচাঁদপুর পৌর শহরের মেইন বড় কাঁচাবাজার কলেজ বাসষ্ট্যান্ড খুচরা কাঁচাবাজার সহ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমনটা দেখা গেছে। কাঁচামাল সবজি পন্যের ভিতরে বেগুন ৬০-৬৫ টাকা, কাঁকরোল ৬০ টাকা, কচুর মূঁখী ৪০ টাকা,ঝিঙ্গা ৬০টাকা, সিম ৯০-১০০ টাকা, পটল ৪০ টাকা, ২০ টাকার শসা বিক্রয় হচ্ছে ৪০ টাকা, আলু ৩৫-৪০ টাকা,কাঁচকলা ৪০-৪৫ টাকা,পেঁপে ২৫-৩০ টাকা,করল্লা ৬০-৬৫ টাকা, এবং লেবুর হালি ২০/২৫ টাকায় বিক্রয় হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ বিক্রিতে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ১৬০-১৮০ টাকা কেজি। সাধারন ক্রেতাদের অভিযোগ বাজারে প্রতিটি পন্যের দাম বাড়লেও যথাযথ মনিটরিং ব্যবস্থা না থাকায় কাঁচা বাজার নিয়ন্ত্রনকারী ও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতিটি পন্যের দাম বাড়িয়ে দিয়েছে। এ সময় তারা আরো জানান, এমনিতে করোনা ভাইরাসের কারনে সাধারণ মানুষের দিন কাটছে অনেক কষ্টে। তার উপর দ্রব্যমূল্য ও কাঁচা সবজির দাম অসহনীয় থাকায় যেন মরার উপর খাড়ার ঘা। সবজির দাম এক লাফে দ্বিগুন বাড়ার কারন জানতে চাইলে কাঁচামাল ব্যবসায়ীরা জানান, কোটচাঁদপুর উপজেলার আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ধরনের শাক-সবজি আসতো, সেইগুলা পাইকারী দরে কিনে বিক্রি করায় এলাকার চাহিদা অনেকটা পূরন হতো। এখন গত দুই সপ্তাহের ভারী বৃষ্টির কারনে ক্ষেতে পানি জমে তা নষ্ট হয়ে যাওয়ার কারনে ওই সব এলাকা থেকে বর্তমানে কোনো কাঁচামাল আসছে না। যার ফলে অন্যান্য উপজেলা থেকে সবজি পণ্য বেশি দামে কিনতে হচ্ছে। এ কারনে সবজি পণ্য বিক্রি করতে হয় বেশি দামে। কোটচাঁদপুরে সবজির আড়ৎ সমূহে সবধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে সে কারনে আমাদের বেশি দামে কিনতে হয়, তাই সবজি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। করোনা ভাইরাসের কারনে পন্য এবং পরিবহন খরচ সহ অন্যান্য খাতেও ব্যয় বেড়েছে। তাই সব পন্যেরই দাম কিছুটা বেড়েছে।
আশাশুনিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দু’ শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ইনার হুইল কাব অব ঢাকা ওয়েষ্ট ডিষ্ট্রিক্ট-৩২৮ বাংলাদেশের পক্ষ থেকে আবারও উপজেলার বড়দল ইউনিয়নে এ সহায়তা বিতরণ করা হয়।
ইনার হুইল কাব অব ঢাকা ওয়েষ্টের সভাপতি নার্গিস জামায়েতের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী, সমাজ সেবক হারুনার রশিদ গাজী, আব্দুর রউফ গাজী, স্থানীয় স্বেচ্ছ সেবকলীগ নেতা আক্তারুজ্জামান গাজী প্রমুখ। বড়দল ইউনিয়নের বড়দল, উত্তর বাইনতলা, মধ্যম বাইনতলা, মাঝেরডাঙ্গা, ঠাকুরপাড়া ও জেলেপাড়ার দুই শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, বিশুদ্ধ পানি, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
বড়দলে মুক্তিযোদ্ধা কমান্ড ভবন নির্মান কাজ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দলে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার সময় বড়দল বাজারে এ ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়। বড়দল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ নিজস্ব কার্যালয়ে বসতেন। কার্যালয়টি দীর্ঘদিন পুরাতন, জীর্ণশীর্ণ ও সংকীর্ণ আয়তনের ছিল। বীর মুক্তিযোদ্ধাদের অফিস ভবনের দুরাস্থার চিত্র দেখে এটিকে সংস্কারের দাবী উঠে আসছিল। এমন চাহিদার কথা বিবেচনা করে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর নতুন ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়। নির্মান কাজের শুভ উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মোল্যা। এসময় সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, বড়দল ইউনিয়ন কামন্ডার আকের আলি গাজী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ মাষ্টার আকবর আলি, আতিয়ার রহমান গাজী, আঃ ছাত্তার গাজী, সিরাজুল ইসলাম, আফছার আলি এবং কাফেলা বড়দল প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতাপনগরে সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ চলছে
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিচ্ছিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বিরামহীন কাজ এগিয়ে চলেছে। শুক্রবারও কাজ বন্দ রাখা হয়নি। গত ২০ মে প্রলয়ঙ্কারী জ্বলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় আম্পানে প্রতাপনগরের কয়েকটি স্থানে বেড়ীবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরপর ২০ আগস্ট জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে ৩/৪ ফুট বেশী উচু ও প্রচন্ড গতিতে এলাবার রিং বাধ ও সড়ক ভেঙ্গে গোটা ইউনিয়ন নিমজ্জিত হয়ে যায়। জেলার সাথে যোগাযোগের একমাত্র কার্পেটিং সড়কসহ সকল সড়ক ভেঙ্গে যায়। গোটা এলাকা এখন পানিতে ভাসছে, নোংরা, পঁচা পানিতে পরিবেশ বিনষ্ট হয়ে গেছে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সুপেয় পানি, খাদ্য ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এসকল প্রতিকূল অবস্থা উপেক্ষা করে সড়ক যোগাযোগ ও মানুষের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রতিনিধি কাজ করা হচ্ছে এখানে। শুক্রবারও সকাল থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন উপজেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতার মাধ্যমে সকল স্তরের মানুষকে সাথে নিয়ে, এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমার প্রতাপনগরের জনগণ অত্যান্ত কষ্টের মধ্যে জীবন যাপন করছে। পানিবন্ধীতা থেকে মুক্ত করতে সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রতাপনগরের প্রতি সুনজর দিয়ে অতিদ্রুত টেকসই ভেড়ীবাঁধ নির্মাণ করবেন বলে আমরা সকলে প্রত্যাশা করছি।
কুল্যায় অবঃ সার্জেন্ট বাদশার মায়ের রূহের মাগফিরাত কামনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের অবঃ সার্জেন্ট রবিউল ইসলাম বাদশার মৃত মায়ের রূহের মাগফিরাত কামনায় বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এলাকার ৪টি মসজিদে একযোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুনাকরকাটি খানকায়ে আজিজীয়া জামে মসজিদে মাওঃ রবিউল ইসলাম, মাদারবাড়িয়া বায়তুন্নুর জামে মসজিদে মাওঃ মেহদী হাসান মীলাদ মাহফিল পরিচালনা ও দোয়া পরিচালনা করেন। এছাড়া মাদারবাড়িয়া দক্ষিণপাড়া জামে মসজিদ ও আইতলা জামে মসজিদে একই ভাবে মীলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়। মসজিদে উপস্থিত সকল মুসল্লীদের তাবারকের ব্যবস্থা করা হয়। এছাড়া মরহুমার বাড়িতে এলাকার সকল মানুষকে বিশেষ ভাবে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মরহুমার পত্র অবঃ সার্জেন্ট রবিউল ইসলাম বাদশাসহ তার ভাইয়েরা, সাতক্ষীরা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আঃ বারীসহ বহু আলেম, হাফেজ, হাজী, শিক্ষক এবং সর্বস্তরের মানুষ এসব অনুষ্ঠানে অংশ নেন।











































