Home খেলাধুলা ক্লাব বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার

ক্লাব বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার

8


স্পোর্টস ডেস্ক।।

চলতি বছরে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপের জন্য রেকর্ড ১ বিলিয়ন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। যা গত পুরুষ বা নারী বিশ্বকাপ থেকে অনেক বেশি।


এবারই প্রথমবারের মতো ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে। যেখানে প্রতি ৪ বছর পর পর আসরটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রডকাস্টার ও বড় স্পন্সরগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে দেখা গেছে।

পুরস্কারের অর্থের পরিমাণ নিশ্চিত করে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে যে সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপ থেকে তারা ২ বিলিয়ন ডলার আয় করবে বলে আশা করছে। আর এটি নিশ্চিত করেছে যে ২০২৮ সাল থেকে একটি নারী সংস্করণও অনুষ্ঠিত হবে।