ঢাকা অফিস।।
জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন রাজনৈতিক দল প্রত্যাশা বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতাদের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়া রাজনীতিবিদরা বলছেন, গণতন্ত্র বাস্তবায়নে নতুন দলের সাথে কাজ করতে আগ্রহী তারাও।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির কর্মী-সমর্থক ছাড়াও অমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন- বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন রাজনৈতিক দল কাজ করবে, প্রত্যাশা জনালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তরুণদের নতুন দলের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রত্যাশা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের।











































