স্টাফ রিপোর্টার।।
নগরীতে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নগরীর নিরালা কাঁচা বাজারের পিছনে বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে। আহত যুবকের নাম আসাদুজ্জামান মিথুন (২৮)। মিথুন ৩নং কাশেমনগর এলাকার মুরাদ হোসেন এর পুত্র।
জানাগেছে পূর্ব শত্রুতার জের ধরে নাসিম (২৭), ইমরান (২৮), লনি (২৫), জনি (২৪) সকলের ঠিকানা হাজির বাড়ির মোড় মিলে ধারালো চাপাতি দিয়ে মিথুনের বাম পায়ের গোড়ালিতে ৫ টি, ডান পায়ের গোড়ালিতে ২টি, ডান হাতের কব্জিতে ১টি এবং তালুতে ১টি , ডান হাতের তর্জনই আংগুল কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় ।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । মারাত্মক আহত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে।











































