Home আঞ্চলিক মাহবুবউল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

মাহবুবউল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

16


কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।


আজ বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার চাচার বাড়ি। বুধবার রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে বাড়িটিতে ভাঙচুর চালান। পরে তারা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করেন।