Home খেলাধুলা পাকিস্তানের লিগে দল পেলেন নাহিদ রানা

পাকিস্তানের লিগে দল পেলেন নাহিদ রানা

58


স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হওয়ার কথা আগামী এপ্রিলে। তার আগে আজ সোমবার লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছেটুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠান। ড্রাফট থেকে আজ বাংলাদেশের পেসার নাহিদ রানাকে কিনে নিয়েছে পেশোয়ার জালমি। নাহিদ ছিলেন পিএসএলের গোল্ড ক্যাটাগরিতে।


এবার পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩০ জনের বেশি ক্রিকেটারের নাম রয়েছে। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন ৮ জন—সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে কেনার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

প্লাটিনাম ক্যাটাগরির প্রথম রাউন্ডে ড্যারিয়েল মিচেল লাহোর কালান্দার্সে, ডেভিড ওয়ার্নার করাচি কিংসে, মার্ক চাপম্যান কোয়েটা গ্লাডিয়েটর্সে, টস কোহলার কাডমোর পেশোয়ার জালমিতে, মাইকেল ব্রেসওয়েল মুলতান সুলতানসে ও ম্যাথু শর্ট ভিড়েছেন ইসলামাবাদ ইউনাইটেডে।

এই ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ড দিয়ে ফাহিম আশরাফকে কোয়েটা ও আব্বাস আফ্রিদিকে করাচি কিংস দলে ভিড়িয়েছে। এছাড়া কোয়েটা ড্রাফট থেকে নিয়েছে ফিন অ্যালেনকে। করাচি ভিড়িয়েছে অ্যাডাম মিলনেকে।

ডায়ামন্ড ক্যাটাগরিতে করাচি কিংসে খুশদিল শাহ, পেশোয়ার জালমিতে করবিন বশ, ইসলামাবাদে জেসন হোল্ডার, লাহোরে কুশল পেরেরা ও পেশোয়ারে মোহাম্মদ আলি যোগ দিয়েছেন। এরপরই আসে গোল্ড ক্যাটাগরির ডাক। এই রাউন্ডে নাহিদের পাশাপাশি দল পেয়েছেন আবদুল সামাদ, মোহাম্মদ হাসনাইন, বেন ডোয়ারহুইস, আমের জামাল ও কামরান গুলাম।