রূপসা প্রতিনিধি:
রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের সাবেক রূপসা প্রতিনিধি ভোলানাথ রায় মারাত্মক অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তার আশু রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন:- সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট মোল্লা মহব্বত আলী, সিনিয়র সহ সভাপতি মোঃ রাজু আহমেদ খান শহীদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বেনজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈমুজ্জামান শরীফ, কোষাধ্যক্ষ চন্দন ভট্টাচার্য্য, আইসিটি সম্পাদক এফ এম বুরহান, কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে ফ ম আইয়ুব আলী, শামীম চৌধুরী, শেখ ফরিদ বাবু, আবু বকর সিদ্দিক, মো: রবিউল ইসলাম টিটো, ধীমান মহালদার, মোঃ মুসা হাওলাদার প্রমূখ।











































