ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
ইনজয় ক্রীড়া চক্র আয়োজিত শিরোমণি প্রিমিয়ার লিগ – এর ফাইনাল খেলা (২০২৪), গতকাল বিকাল ৩ টায় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলার উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভিন, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ইউপি মেম্বার আলহাজ্ব শেখ রেজাউল হক। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি শেখ রবিউল ইসলাম এর পরিচালনায় বক্তৃতা করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ বিভাগীয় কমিটির সভাপতি এ,এইছ,এম, শাহীন ,ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন, ইউপি সদস্য পায়রা বেগম , মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, মাস্টার প্রবীর কুমার, নুরুল ইসলাম নুরু, মিয়া তাকছিস হাসান বাপ্পি , শেখ হায়দার আলী, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ জাবেদ আকুন্জি, সদস্য সচিব মোঃ আসাদুল ইসলাম আসাদ।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আয়ান একাদশ বনাম সততা বন্ধু মহল। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়, পরবর্তীতে ট্রাইব্রেকার ৫-৪ গোলে সততা বন্ধুমহল জয় লাভ করেন।











































