Home খেলাধুলা বরিশালকে ১৬৯ রানের লক্ষ্য দিল রাজশাহী

বরিশালকে ১৬৯ রানের লক্ষ্য দিল রাজশাহী

59


স্পোর্টস ডেস্ক

বিপিএলের দশম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। যেখানে প্রথমে ব্যাট করা রাজশাহী নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হয় দুদল। যেখানে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

ব্যাটিংয়ে নেমে রাজশাহীর কোনো ব্যাটারই নিজেদের ইনিংস বড় করতে পারেনি। তবে ধারাবাহিকভাবে সবাই কিছু রান যোগ করেছেন। সর্বোচ্চ ৩৫ বলে ৩৯ রান করেন অধিনায়ক আনামুল হক বিজয়। ওপেনার জিশান আলম করেন ২৭ বলে ৩৮ রান। আর ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৭ রান।

বরিশাল বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ২টি উইকেট লাভ করেন।