Home জাতীয় রেলস্টেশনের মনিটরে ‘অশ্লীল ভিডিও’, ৭ দিনে কারণ খোঁজার নির্দেশ

রেলস্টেশনের মনিটরে ‘অশ্লীল ভিডিও’, ৭ দিনে কারণ খোঁজার নির্দেশ

64


ঢাকা অফিস
সম্প্রতি কমলাপুর রেলস্টেশনের অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। এ নিয়ে চলছে সমালোচনা। এর আগেও প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল ভেসে উঠেছিল।
গত শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক এর কারণ খুঁজতে তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।
ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে কোনো ডিভাইস দিয়ে এটা করা সম্ভব নয়। অভ্যন্তরীণ লোক ছাড়া এটা অসম্ভব।
তারা জানিয়েছে, এসব মনিটর ইন্টারনেট নিয়ন্ত্রিত কোনো ডিভাইস নয়। এটা সম্পূর্ণ রূপে ইন হাউস বা ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে হয়। এটা মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক অফলাইন এলইডি পদ্ধতি।
এর আগে গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল।