Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

72
ভৈরব নদে নৌকায় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এক মৎস্যশিকারি। পিঠাভোগ, রূপসা

ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র আহবায়ক মোঃ শাহীন হাওলাদারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্য পাঠ করেন ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার ৬জন গ্রাম পুলিশ নিয়োগে ৩০ লক্ষ টাকা, গত অর্থবছরে প্রায় ১৮ লক্ষ টাকা, আবাসনের জমি অধিগ্রহণে নিজের ভাই এর নামে জমি ক্রয় করা, পরিষদের রাজস্ব খাতের ১% এর ১০ লক্ষ টাকা, টি.আর./ কাবিখার একাধিক প্রজেক্ট তৈরী করে নিজের পছন্দের ইউপি সদস্যদের মাধ্যমে কাজ করানো, জি.আর. এর চাউল বিক্রি করে অফিসের মালামাল ক্রয়ের নামে টাকা আত্মসাত করা, সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি থেকে নিয়োগ বানিজ্য করা, আত্ময়ীদের নামে টি.সি.বি লাইসেন্স নেওয়া, আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন ভুয়া প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরদ্ধে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করা। এ ছাড়াও সরকারি চাল আত্মসাতের অভিযোগে উপজেলা প্রশাসন কর্তৃক তদন্ত করে তাকে অভিযুক্ত করে তদন্ত রিপোর্ট প্রদান করা হয়েছে। পরিষদে আসা সেবা ভুক্তভোগীরা জানান, চেয়ারম্যান দীর্ঘদিন পরিষদে না আসায় কার্যক্রম বিঘ্ন হচ্ছে । যার কারেন আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। নিজের লোককে প্যানেল চেয়ারম্যান করায় সেও অফিসে আসে না। যার কারনে নাগরিক সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে।
অভিযুক্ত চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা আদৌ সত্য নয়। আমি সকল বরাদ্দ সম বন্টন করি। কিছু ইউপি সদদ্যের অতিরিক্ত চাহিদা থাকায় আমি তা দিতে না পারায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একদল স্বার্থন্বেষি মহল আমাকে সমাজে হেন করার জন্য পায়তারা করছে।

ইন্দুরকানীতে শালিশ বৈঠকে হামলা, গ্রেফতার ১০
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে একটি শালিশ বৈঠকে হামলায় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার এর মধ্যস্থতায় একটি শালিশ বৈঠকে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থানে গেলে জানা যায়, শালিশ বৈঠকে পিরোজপুর থেকে এক পক্ষের হয়ে আসা কয়েকজন ব্যক্তি আসেন। তারা শালিশ বৈঠকে হামলা শুরু করেন। হামলায় প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আঃ রাজ্জাক আহত ও ব্যবসায়ী মিজানুর রহমান এর মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদেরকে আটকে রাখে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে থাকায় রাত ৯টায় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে পুলিশ রিয়াজ শিকদার (৪০), আরিফুল ইসলাম বাবু (৪০), শাকিল আহম্মেদ (৩৮), মারুফ হোসেন (৩৫), আরিফুর রহমান মিঠু (৩৭), সাব্বির হোসেন (২৮), অন্তর (২৮), নাজমুল (৩০), এজাজুল (৩৫), সোহাগ (৩৫) কে আটক করে। তারা সকলই পিরোজপুর সদর থানার বাসিন্দা । আটকৃতদের মধ্যে ০৫জন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ব্যবসায়ী মিজানকে পিরোজপুর থেকে খুলনায় সেখান থেকে ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, আমরা ঘটনা স্থান থেকে সেনাবাহিনীর সহায়তায় বহিস্কৃত জেলা যুবদলের নেতা রিয়াজ শিকদার সহ ৫জনকে থানায় আনা হয়েছে, বাকিরা চিকিৎসাধীন রয়েছে । এ নিউজ লেখা পর্যন্ত মামলা হয়নি ।

অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালিয়া পৌর যুবদলের কমিটি বিলুপ্ত
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, কালিয়া যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বখতিয়ার হোসেন মোল্যা ও সদস্য সচিব গোলাম মাশরু পল্টু বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছে বলে প্রতিয়মান হয়। এছাড়া ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করতে কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। রোববার সকালে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছরন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান।
তিনি বলেন, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে৷ তাছাড়া কমিটির মেয়াদ ছিলো না। এসব কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে বিলুপ্ত কমিটির সভাপতি বখতিয়ার মোল্যা ও সদস্য সচিব গোলাম মাশরু পল্টু নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। তারা বলেন, কোনো খারাপ কাজের সঙ্গে তারা জড়িত নয়। দলের ক্ষতি হবে এমন কোনো কাজ তারা করেনি৷ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তা মিথ্যা। তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানাবেন।

দর্শনায় ৩০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা বাসষ্টান্ড হতে ভারতীয় ৩০বোতল ফেনসিডিলসহ জীবননগরের নাইম নামের এক যুবক গ্রেফতার হয়েছে।
রবিবার সকাল ৮টায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো. তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) আবু আল ইমরান, এএসআই (নিঃ) মো. আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এসময় জীবননগর উপজেলার শাহাপুর উত্তরপাড়ার জামিন হোসেনের ছেলে নাঈম হোসেন(১৯) কে সন্দেহ হলে তাকে আটক করে।পরে তার হেফাজতে থাকা ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।এদিকে এলাকাবাসির দাবী পথে
ঘাটে দু’চার বোতল ফেনসিডিল না ধরে এরা যাদের কাছ থেকে ক্রয় করে আনে তাদেরকে আইনের আওতায় আনা উচিত।

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দামুড়হুদা, (চুয়াডাঙ্গা), প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার গোলাম মওলা বিপিএম, সেবা। নভেম্বর/২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।এসময় পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

মোরেলগঞ্জে প্রকাশ্যে ধুমপান করলেই ৩০০ টাকা জরিমানা
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ্যে ধূমপান বন্ধকরাসহ ক্ষতিকর তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকাশ্যে ধূমপানকারিকে প্রচলিত আইন অনুযায়ী ৩০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা টাস্কফোর্স কমিটি এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম।কর্মকর্তারা বলেন, ধুমপান নিয়ন্ত্রণসহ ক্ষতিকর তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণের জন্য জনগুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ব্যানার, ফেষ্টুন স্থাপন, মাইকিং ও মোবাইল কোর্টের মাধ্যমে প্রচলিত আইনের প্রয়োগ করা হবে।

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও মানব পাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলায় জলবায়ু পরিবর্তন ও মানব পাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক কর্মশালা।
বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়াদা সংস্থার বাস্তবায়নে আজ রবিবার দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও মানব পাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে। ওয়াদা সংস্থার প্রোজেক্ট ম্যানেজার মো:আল-আমীন সরদার এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক,ও অতি:জেলা ম্যাজিষ্ট্রেট মো:মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার।
এ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়াদা সংস্থার চেয়ারম্যান এ্যান্ড সিইও নিলুফা আক্তার ইতি, এছাড়া অংশগ্রহনকারী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টরেট তারেক রহমান, উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাট রফিকুল ইসলাম, উপপরিচালক জেলা প্রাণী সম্পদ সাহেব আলী, জেলা ত্রান ও পূরনবাসন কর্মকর্তা, তানভীর ইসলাম,অতিরিক্ত উপ পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মনির হোসেন,সহকারী পরিচালক জেলা মৎস্য অধিদপ্তর,সানজিদা হক, সহকারী পরিচালক, জেলা জনশক্তি ও কর্মসংস্থান, মেহেদী হাসান, জেলা শিক্ষা অফিসার,এস.এম সাইদুর রহমান,জেলা সামাজিক বনবিভাগ মো:শামীম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম মোর্শেদ, জেলা প্রতিবন্ধী অফিসার, শামীম আহসান, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উন্নয়ন সংগঠক তানভীর শরীফ, এছাড়া ওয়ার্কশপ ফ্যাসিলিটেড করেন নুশরাত ইসলাম তারিন ও জুনাইদুল ইসলাম প্রমুখ।
প্রকল্পটি বাগেরহাট জেলায় প্রকল্পটি কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে উল্লেখ্যযোগ্য মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিষয়ে কাজ করছে।

দর্শনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ঢাকার বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে
মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ওসমানের সভাপতিত্বে দর্শনা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডলের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সভাপতি আব্দুল আওয়াল, সহসম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সম্পাদক চঞ্চল মেহমুদ, নজরুল ইসলাম, জনবাণীর দামুড়হুদা প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, হাসমত আলী, রাজিব মল্লিক, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, ফরহাদ হোসেন, আব্দুল আলিম, আবিদ হাসান রিফাত, আব্দুল হান্নান।এছাড়া সাংবাদিক বিল্লাল হোসেন, আসিম সাইফ, জালাল উদ্দিন।

রূপসার ঘাটভোগে সরকারি রাস্তার মাটি কাটার অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ পশ্চিম পাড়া এলাকায় সরকারি ইটের সড়কের কিনারা থেকে একটি পরিবারের বিরুদ্ধে খামখেয়ালি ভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সেইসাথে সরকারি খাস জমির উপর ওই পরিবারের বসতবাড়ি করার অভিযোগও রয়েছে। এমনকি ওই পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রতিবেশী ভুক্তভোগী শিরিন জামান পরিবার।
সুত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে ঘাটভোগ পশ্চিম পাড়া মোতালেব মোল্লার পানের বরজের সন্নিকটে ওই এলাকার প্রতিবেশী মুহাম্মদ আলীর স্ত্রী রজিনা বেগম ও তার জামাতা ফিরোজ সরকারি সড়কের পাশ থেকে মাটিকাটা শুরু করে। এতে অপর প্রতিবেশী একই এলাকার মোল্লা ওহিদুজ্জামানের স্ত্রী শিরিন জামান ইটের সড়কের ক্ষতি হবে বিধায় সরকারি যায়গার মাটি কাটতে তাদেরকে নিষেধ করলে খামখেয়ালি ওই নারী রজিনা বেগম তেলেবেগুনে জ্বলে ওঠে। এমনকি শিরিন জামানকে রজিনা বেগম ও তার জামাই ফিরোজ অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক এবং ধাক্কাধাক্কি সৃষ্টি হয়। এ ঘটনার পর ওই নারী তুচ্ছ ঘটনা কেন্দ্র করে থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া অভিযোগ করে। যে অভিযোগটি তদন্ত করে কোনকিছু প্রমানিত মেলেনি।
এদিকে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে হুটহাট করে তুচ্ছ ঘটনা নিয়ে কোনকিছু হলে বড় আকার ধারণ করার চেষ্টা করে। এমনকি এলাকার কোন আপোষ নামাও মানতে চাননা তিনি।
এব্যাপারে ইটের সড়কের মাটি কেটে নেওয়া নারী রজিনা বেগম বলেন, সরকারি রাস্তার মাটি কাটার নিয়ম নেই তা আমি জানি। তারপরও সকলে কমবেশি মাটি কাটে এজন্য আমি কেটেছি। যার কারনে ওঁরা আমাকে মারধর করে।
ওই নারীর বাড়িটি খাস জমির উপর রয়েছে বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনি সেটি সত্যতা শিকার করেন।
সরকারি রাস্তার মাটি কাটতে নিষেধ করা ভুক্তভোগী প্রতিবাদী প্রতিবেশী নারী শিরিন জামান বলেন, ওই মহিলাকে সরকারি রাস্তার মাটি কাটতে নিষেধ করার কারনে তার জামাই ফিরোজ এবং সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি আমার ছেলে এবং আমাকে মারধর করে উল্টো থানায় লিখিত অভিযোগ করে। যে অভিযোগটি ছিলো সম্পুর্ণ ভিত্তিহীন ও মনগড়া। কিন্তু আমরা মানসম্মানের ভয়ে কোন কিছু করতে যাইনি।
তিনি আরও বলেন, ওই মহিলা সরকারি খাস জমির উপর বসতবাড়ি করে বসবাস করে আসছে।

কালিগঞ্জে জাতীয় পার্টির নেতা হুসাইন আহমেদ গোলামের স্ত্রী আর নেই
কালিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় পার্টি (বি জে পি) কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আদর্শ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ হুসাইন আহমেদ গোলাম এর সহধর্মিনী রেহানা পারভীন লিলি (৫৬) আর নেই। তিনি শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কালিগঞ্জ বাজার গ্রাম নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না ইল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে স্বামী ও একমাত্র পুত্রসহ আত্মীয়- স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার আছরবাদ বাজারগ্রাম দিদার এলাহী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেণ বাজার গ্রাম রহিমপুর তা’লিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আলহাজ্ব মোঃ ওজিহুর রহমান। বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেনের মেজ ভাই আলহাজ্ব শেখ হুসাইন আহমেদ গোলামের স্ত্রীর জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য ফিরোজ কবির কাজল, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, দেওয়ান দরবেশ খান আবেদার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আলহাজ্ব শেখ রিয়াজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আফসার আলী সরদার, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু, প্রত্যায় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর, ইউপি সদস্য আবু মুসা ও শেখ খায়রুল আলমসহ এলাকার মুরুব্বী মসজিদের মুসল্লী আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।কবরস্থানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাকসুদুর রহমান ও উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, জাতীয় পার্টির নেতা শেখ হোসাইন আহমেদ গোলামের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো শাহাদাত হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ কালিগঞ্জ উপজেলা পুস্তক প্রকাশনা কমিটি, প্রত্যাশা কম্পিউটার, ব্যবসায়ীবৃন্দ শিক্ষকবৃন্দ আত্মীয়-স্বজন গ্রামবাসী উপস্থিত ছিলেন।

দাকোপে অ্যাডাপশন কর্ম-পরিকল্পনা বৈধতা বিষয়ক কর্মশালা
দাকোপ প্রতিনিধি
দাকোপে অ্যাডাপশন কর্ম-পরিকল্পনা বৈধতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এএসডিডিডাব্লু (অঝউউড) এর আয়োজনে ইউএন ওমেন এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগতিায় রবিবার ( ২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে এএসডিডিডাব্লু নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগীর সভাপতিত্বে কমর্শালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা জাকারিয়া আল হেলাল,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাপলা অধিকারী, ব্রজেন্দ্রনাথ শীল। উপস্থিত ছিলেন পরিমল চন্দ্র বালা, নারী নেত্রী রওশন আরা বেগম, কনিকা বৈরাগী,তৃপ্তি মন্ডল, দিপালি মন্ডল, সুভিধাভোগী পুরুষ দলের মোঃ মোশেদ গাজী প্রমুখ।

কয়রায় বিভিন্ন গ্রাম পরিদর্শনে জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি দল
কয়রা প্রতিনিধি
উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় জেজেএসের প্রকল্প দেখার জন্য বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি গন।
গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) দিন ব্যাপী তারা জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। জাপানের প্রতিনিধি দল কয়রার প্রকল্প সংশ্লিষ্ট মানুষের সাথে কথা বলার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রফেসার কে-ই কোদা, মিস কাটসুই, জেজেএস এর পরিচালক এটিএম জাকির হোসেন, জেজেএস এর প্রস্তুুতি প্রকল্পের আবু জোবায়ের, নাজমুল হুদা, এস এম এ মজিদ, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান আশিক প্রমুখ।

শিরোমণি বাজারের ব্যবসায়ী শেখ লাভলুর ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার শিরোমণি বাজারের ব্যবসায়ী শেখ লাভলু হোসেন গতকাল বেলা ১২ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগরিব বাদ শিরোমণি শহীদ মিনার চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মুন্সি মইনুল ইসলাম, আনোয়ার হোসেন বাবু, শেখ আব্দুস সালাম,জিজুর রহমান, খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটু, ইউপি সদস্য আলহাজ্ব সেখ আল আমিন, মোঃ বিল্লাল হোসেন, নবিরুল ইসলাম রাজা,মোল্লা সোহরাব হোসেন, ইফতেখায়রুল আলম বাপ্পি, শাহিদুল ইসলাম, শেখ এবাদত হোসেন, আলহাজ শেখ রেজাউল হক, সাইফুল ইসলাম পলাশ, মোহাম্মদ হাদিউজ্জামান, এস এম ইলিয়াস হোসেন, শেখ জাকির হোসেন, শেখ রবিউল ইসলাম, আকিব জাবেদ, ইশতিয়াক হোসেন বিপু, আব্দুল হালিম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ মেহরাব হোসেনসহ শিরোমনি বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাতক্ষীরায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্নারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়াইব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি শোয়াইব আহমাদ বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিল বিষয়ক কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি, গণমাধ্যমকর্মি, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুরাদুল হক, নার্গিস সুলতানাসহ কমিটির সদস্যবৃন্দ।
প্রসংগত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সাতক্ষীরায় সংলাপ
সাতক্ষীরা প্রতিনিধি
উপকুলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদ সমুহের স্ট্যান্ডিং কমিটিসমুহ সক্রিয়করণে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর ব্লু ইকোনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) মোহাম্মদ জাহিদুল ইেসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার প্রণয় বিশ^াস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।
সংলাপে জানানো হয়, ব্লু ইকোনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পটি সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা, খুলনা জেলার কয়রা এবং কক্সবাজার জেলার চকরিয়া ও মহেশখালী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি উপকুলীয় এলাকার জনগোষ্ঠি বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পূনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ডুমুরিয়া প্রতিনিধি
খর্ণিয়া ইউনিয়নে বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল হোসেন দিদারসহ বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান ও শেখ রেজোয়ানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি খর্ণিয়া বাজারস্থ খুলনা সাতক্ষীরা মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন টৌল ঘরের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিএনপি নেতা সরদার আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল হালিম সরদার,যুবদল নেতা শেখ রবিউল ইসলাম, ফজলুল রহমান মোড়ল, আবুল কালাম বিশ্বাস, জিয়াউর বিশ্বাস,বাবুল খান, রমজান গাজী,ফরিদ শেখ, শাহাবুদ্দিন শেখ, প্রকাশ সরকার, যুবদল নেতা ফরিদুল ইসলাম উজ্জ্বল, সবুজ গাজী, আলামিন শেখ, লিটন ফকির, তৈয়বুর শেখ, মন্টু সরদার, আনারুল গাজী, সবুজ মোড়ল, শেখ মহম্মদ আলি, আইয়ূব আলী শেখ, সাইফুল্লাহ গাজী, ইউনুস আলী, জাহিদুল মোড়ল, শাহিন শেখ, আঃ রহিম শেখ, তৈয়বুর সরদার, জিল্লুর রহমান, ইকবাল সরদার, ইকরামুল শেখ, শহিদুল শেখ,বজলু মোড়ল, মফিজ সরদার, হাবিবুর শেখ,সরদার হাবিবুর রহমান, আমজাদ কাগুতি, আনোয়ার বিশ্বাস,হাফিজুর সরদার,কাদের ফকির প্রমুখ।
বক্তারা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলন করায় অবিলম্বে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

লাবণ্যবর্তীর মাটি কাটা বন্ধ করলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার লাবণ্যবর্তী খালের পাড়ে থাকা মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ সরেজমিনে উপস্থিত হয়ে উক্ত মাটি কাটা বন্ধ করে দেন।
সরজমিনে জানা যায়, কুলিয়া ইউনিয়নের ঘোলকান্দা ও সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুরের মধ্যবত্তী ইছামতী নদীর শাখা লাবণ্যবর্তী খাল দুই বছর আগে খনন হয়। খননের সময় উক্ত মাটি পাশ্ববর্তী মাসুম চৌধুরীসহ তার ওয়ারেশদের জমিতে রাখা হয়। সম্প্রতি মাসুম চৌধুরীর নেতৃত্বে উক্ত মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়। বিষয়টি অবগত হয়ে এলাকাবাসী সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। তার প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা গত শুক্রবার ভোমরা ইউনিয়নের নায়েবকে সরজমিনে পাঠান। তিনি সেখানে গিয়ে মৌখিকভাবে সরকারি মাটি কাটা বন্ধ করতে বলেন। কিন্তু তার কথায় কর্ণপাত না করে বিক্রি অব্যাহত রাখেন।
মাসুম চৌধুরী বলেন, আমাদের মালিকানা জমিতে ২ বছর ধরে এই মাটি আছে। এই মাটির জন্য জমি চাষ করতে পারছি না। ইতিপূর্বে বিষয়টি আমরা প্রশাসনকে জানাই কিন্তু তাতে কোন লাভ হয়নি। বিধায় আমরা মাটি সরিয়ে নিচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ বলেন, সরকারি খালের মাটি ইচ্ছামত কেউ নিতে পারবে না। তাছাড়া মাটি কাটার জন্য কেউ কোন আবেদন করেননি। সবকিছুই নিয়ম অনুযায়ী করতে হবে। পরবর্তীতে কেউ অবৈধভাবে মাটি কাটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বটিয়াঘাটায় দিনে দুপুরে চুরি
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় দিনে দুপুরে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুর ২ টার দিকে উপজেলা বাজার সদর সংলগ্ন তেঘরডাঙ্গা ষ্ট্যাম্প ভেন্ডার জগদীশ সরকারের বাড়িতে।জানা গেছে, উপজেলার তেঘরডাঙ্গা এলাকার জগদীশ সরকার সাবরেজিস্ট্রি অফিসে একজন ষ্ট্যাম্প ভেন্ডার।
গতকাল রবিবার সকালে সে ব্যাংক থেকে নগদ ১ লক্ষ টাকা তুলে বাসায় রেখে স্বস্ত্রীক বাইরে বেড়াতে যায়।বেলা ২ টার দিকে একটি সংঘবদ্ধ চোরচক্র তার বসত ঘরের দরজার তালা ও গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ১ লক্ষ টাকা ও কিছু ইমিটেশন গহনা নিয়ে পালিয়ে যায়।
বাড়ির লোকজন বাসায় ফিরে ঘটনাটি আঁচ করতে পেরে চিৎকার করে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসে।

সুনীল কুমার ঘোষের মৃত্যুবার্ষিকী পালন
বটিয়াঘাটা প্রতিনিধি
দিনব্যাপি নানান ধর্মীয় আচার-আচরণ ও অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রবিবার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বটিয়াঘাটা অফিস প্রধান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষের সেঝো কাকা প্রয়াত: সহকারী শিক্ষক সুনীল কুমার ঘোষের ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিলো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,ভাগবত পাঠ,মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন, ধর্মীয় গান ও দরিদ্র নারায়ণ সেবা।
উল্লেখ্য প্রয়াতঃ সুনীল কুমার ঘোষের বড় পুত্র প্রভাকর ঘোষ বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের রিডার ও ছোট পুত্র প্রবোধ চন্দ্র ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

ডুমুরিয়ায় ৮ দলীয় হা-ডু-ডু খেলায় আরাজী ডুমুরিয়া বিজয়ী
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া লায়ন্স ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক আট দলীয় আন্ত ইউনিয়ন হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া সদরের জিলেঘাট নামক স্থানে শনিবার দিনব্যাপী এ খেলায় সদর ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের বাসিন্দারা অংশ গ্রহণ করেন। চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় রাত ১০ টায়। ফাইনালে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও ইউপি সদস্য লুৎফর মোড়লের আরাজি ডুমুরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের দল বিজয়ী হয়। খেলায় আরাজি ডুমুরিয়া দল এবং দক্ষিন ডুমুরিয়া লায়ন্স ক্লাবের দল ২-২ গোলে সমতার পর ২’জন খেলোয়াড়ের ব্যবধানে আরাজি ডুমুরিয়া দল বিজয় লাভ করে। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সভাপতি শেখ আজমত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রিজাউল করিম রানার সঞ্চালনায় ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোল্লা মোশারফ হোসেন মফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন। শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের লিটন।এর আগে সকাল ১০ টায় খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল কাদের।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস.এম.জাহাঙ্গীর আলম,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহাজান জমাদ্দার,শেখ আনিচুর রহমান প্রমুখ।

রূপসায় ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
রূপসা প্রতিনিধি
রূপসা খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড
আটককৃত ব্যক্তি হলেন মোঃ কাজল (২৯), খুলনা জেলা ও মোঃ আবুল হোসেন (৪২), মাদারীপুর জেলার বাসিন্দা।
রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর আনুমানিক সকাল ৭ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রূপসা থানায় হস্তান্তর করাহ য়েছে।

দীর্ঘ সাত বছর কারাভোগের পর সমাবেশ করলেন সাবেক এমপি কাজী কামাল
মাগুরা প্রতিনিধি
দীর্ঘ সাত বছর কারা ভোগকরার পর কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথম জনসভায় যোগদেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। রবিবার মাগুরার মহম্মাদপুর উপজেলা বিএনপি’র এ সমাবেশ দুপুর গড়াতে জনসমুদ্রে পরিনত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল সকলকে একত্রিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। আগামীতে যাকে মনোনয়ন দেওয়া হয় তাকেই ধানের শীষে ভোট দিতে বলেন। একই সাথে তিনি আওয়ামীলীগ ও তার দোসরদের সাথে সকলকে সম্পর্ক বিছিন্ন করতে বলেন এবং বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন ভার্চুয়ালী যুক্ত হয়ে ভিডিও কলে বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলমডাঙ্গায় ২৫ পিচ ইয়াবাসহ যুবলীগকর্মী গ্রেফতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যাক্তিকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) কাজী শামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আলমডাঙ্গা থানা এলাকায় গ্রেফতাফা পরোয়ানা তামিল, মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার আসাননগর গ্রামস্থ হাউসপুর টু সাদাব্রীজ গামী রোডে একটি ভাংড়ীর দোকানের সামনে হতে
বকশিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলেমোঃ লিটন আলী(৩৫) কে গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

খুসাস-এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ গঠনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও খুসাস প্রতিষ্ঠাতা কবি স ম হাফিজুল ইসলাম মোঃ জিনারুল ইসলামকে সভাপতি ও আজাদুল হক আজাদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন। পরিষদের অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি সৈয়দ আলী হাকিম, সহসভাপতি শাহনাজ বেগম, কামরুল হাসান মৃধা, সহসাধারণ সম্পাদক কাওসারী জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মনির, কোষাধ্যক্ষ গোলাম রসুল খোকন, দপ্তর সম্পাদক এম এম হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা রবিউল, সাংস্কৃতিক সম্পাদক ডা. শরিফুল আলম, সমাজকল্যাণ সম্পাদক সুলতানা আক্তার সেতু, পাঠাগার সম্পাদক এম এম নজরুল ইসলাম, নির্বাহী সদস্য এ জি রানা, সাঈদা পারভীন, শিরিন আফরোজ রানী, অধ্যাপক হুমায়ুন কবির, দিলরুবা ইয়াসমিন কলি। অত্র পরিষদ আগামী ২ (দুই) বছরের জন্য দায়িত্ব পালন করবে। এ সময়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ আবু আসলাম বাবু এবং খুসাস-এর প্রধান উপদেষ্টা শেখ মনিরুজ্জামান লাভলুসহ খুসসা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।

সিপিবি ২৭নং ওয়ার্ড শাখা কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৭নং ওয়ার্ড শাখা কমিটির এক সভা অস্থায়ী কার্যালয়ে রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। শাখা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদ কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড গোলাম রব্বানি, কমরেড অ্যাড. সুব্রত কুণ্ডু, কমরেড হরিপদ দেবনাথ, কমরেড মহেন্দ্র নাথ সেন, কমরেড ধীমান বিশ্বাস, কমরেড সাইদুর রহমান প্রমুখ। সভায় সাংগঠনিক বিষয় আলোচনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। একই সাথে ঢাকায় আগামী ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার কেন্দ্রীয় সমাবেশে অংশগ্রহণের কর্মসূচি গ্রহণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের হকারদের উচ্ছেদের ঘোষণায় বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। সভায় বক্তারা বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা উন্নতি, রেশনিং ব্যবস্থার প্রবর্তন, জাতীয় বেতন স্কেল চালু এবং প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক সংসদ নির্বাচনের দ্রুত সম্পন্ন করার দাবী জানান।

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মূলত শ্রমজীবী মানুষের জন্য একটি কল্যাণকামী সংগঠন। জাতির যেকোন ক্রান্তিকালে ও দুর্যোগকালীন মুহূর্তে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপন্ন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকের এই প্রয়াস তারই ধারাবাহিকতা। আর্ত-মানবতার কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশা আল্লাহ। খুলনা মহানগরীর উদ্যোগে সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে তিনি এ সব কথা বলেন।
মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল। এ সময় মহানগরী সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বুলবুল কবির, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, খান মাহবুবুর রহমান জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়রায় সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে মানববন্ধন
কয়রা প্রতিনিধি
সুন্দরবনকে দস্যুমুক্তকরণ ও জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় কয়রা উপজেলার সুতির বাজার এলাকায় সুন্দরবন সুরক্ষা আন্দোলন কমিটি এই মানববন্ধনের আয়োজন করেন। কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আ ব ম আবদুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক মহসিন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, প্রেসক্লাব কয়রার সদস্য সচিব কামাল হোসেন, ইউপি সদস্য আবু সাইদ, বনজীবী জেলে ইমান আলী, মৌয়াল আলাউদ্দীন প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, প্রশাসন থেকে দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে দীর্ঘদিন পর আবারও ডাকাতের উৎপাত বেড়েছে। প্রতিনিয়ত নতুন নতুন ডাকাত দল ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সুন্দরবনে এভাবে দস্যুতা চলতে থাকলে বনজীবীদের জীবিকা, পর্যটন ও রাজস্ব আদায়ে হুমকির পাশাপাশি বিপন্ন হবে বন্য প্রাণী ম্যানগ্ৰোভ সুন্দরবনের জীববৈচিত্র্য। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বন দস্যু দমনে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। মানববন্ধনে বনজীবী জেলেরা বলেন, গত কয়েক মাস ধরে সুন্দরবনে ডাকাতদের দল নেমেছে। জেলেদের আটকে রেখে মাথাপিছু ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করছে তাঁরা। মুক্তিপণের টাকা দিতে বিলম্বের কারণে জিম্মি জেলেদের বনের মধ্যে আটকে বেপরোয়া শারীরিক নির্যাতন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দস্যুতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জেলেদের সুন্দরবনে যাতায়াত নির্বিঘ করতে তাঁরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৬ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে সুন্দরবন অঞ্চলের ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন দস্যু ৪৬২টি অস্ত্র ও ২২ হাজার ৫০৪টি গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছিলেন। পরে ২০১৮ সালের ১ নভেম্বর প্রাণবৈচিত্রে ভরা সুন্দরবনকে ‘দস্যুমুক্ত’ ঘোষণা করা হয়। এখন এসময়ে এসে অন্তর্র্বতী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিগত সদ্য পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা এ ধরনের জঘন্য কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণা করছে। মানব বন্ধনে সুন্দরবন সুরক্ষা কমিটি ,বনজীবী ও এলাকার সুশীল সমাজ এ বন্দিদশা থেকে অতিদ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

খুবিতে গণিত ও প্রায়োগিক দিক নিয়ে সেমিনার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে রবিবার (২৯ ডিসেম্বর) ‘কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স: এডভান্সমেন্টস্ ইন বায়োমেডিকেল, এনার্জি এন্ড থার্মাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় গণিত ডিসিপ্লিনের ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন এন্ড সিমুলেশন ল্যাবে অনুষ্ঠিত এ সেমিনের আমন্ত্রিত বক্তা হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (ইউটিএস) এর স্কুল অফ মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার ড. সাইদুল ইসলাম।
তিনি তাঁর আলোচনায় কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স (সিএফডি) ইন বায়োমেডিকেল, এনার্জি এন্ড থার্মাল ইঞ্জিনিয়ারিং, টপিক্স ইনক্লুইড মাল্টিফেজ পার্টিকেল-ল্যাডেন ফ্লো, এয়ার কোয়ালিটি এনালাইসিস, হাইড্রোজেন এনাজিং প্রোডাকশন, স্টোরেজ মডেলিং এন্ড দি ইউজ অব ফেজ-চেঞ্জ ম্যাটেরিয়াল ইন ইঞ্জিনিয়ারিং সিস্টেমস, গেইন ইনসাইটস ইনটু দি টেকনিক্স ফর সলভিং কমপ্লেক্স ফ্লুইড ডাইনামিক্স প্রবলেমস্ এন্ড দি ট্রান্সফরমেটিভ পোটেনশিয়াল অব সিএফডি অ্যাক্রোস ভ্যারিয়াস ডোমেইন বিষয়ে গুরুত্বারোপ করেন।
সেমিনারে সূচনা বক্তৃতা করেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দাকোপে লোকজ’র কৃষক মাঠ দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
এলাকা উপযোগী আমন ধানের জাত নির্বাচনের লক্ষ্যে দাকোপে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক কৃষক মাঠ দিবস। মিজরিও-জার্মানীর সহায়তায় উন্নয়ন সংস্থা লোকজ এবং দাকোপ টেংরারচর কৃষক সংগঠনের আয়োজনে রবিবার ৩০ জাতের ধান গবেষণা প্লটে ধানের র্যাংকিং শেষে মধ্য দাকোপ সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে কৃষক মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেংরারচর কৃষক সংগঠনের সভাপতি হরিপদ চক্রবর্তীর সভাপতিত্বে এবং লোকজ-এর কর্মসূচি কর্মকর্তা মিলন কান্তি মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দাকোপ-এর উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মিজানুর রহমাান, উপসহকারী রীনা আক্তার, ইউপি প্যানেল চেয়ারম্যান সুব্রত মণ্ডল, ইউপি সদস্য জয়ন্ত মণ্ডল, স্বর্ণলতা কৃষক সংগঠনের সভাপতি রীতা রপ্তান, শিংজোড়া কৃষক সংগঠনের সভাপতি হরিপদ মণ্ডল, দক্ষিণ কৃষক সংগঠনের সাধারণ অমিতাভ রায়, টেংরারচর কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক রমেশচন্দ্র হালদার, প্রভাতী মণ্ডল, লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং ও অ্যাডভোকেসি অফিসার মৌফারসের আলম লেনিন, দীপংকর কবিরাজ প্রমুখ:। মাঠ দিবসের কর্মসূচিতে দাকোপ উপজেলার দাকোপ ও কামারখোলা ইউনিয়নের ১০টি কৃষক সংগঠনের শতাধিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
অংশগ্রহণকারীরা আমন ধানের জাত নির্বাচন, সংরক্ষণ ও সম্প্রসারণে ৩০ জাতের স্থানীয় আমন ধানের পিভিএস প্লট পরিদর্শন করে র্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন এলাকা উপযোগী ১০টি ধানের জাত নির্বাচন করেন। প্লটের ৩০ জাতের আমন ধানের মধ্যে নির্বাচিত জাতগুলোর হলো: কুমড়োগোড়, নোনাকুচি, ঘুনসী, জামাইনাড়ু, লালমোটা, সাহেবকুচি, রানীস্যালুট, যাজিনীমোটা। এছাড়া নতুন উদ্ভাবিত জাতগুলোর মধ্যে লোকজ ধান ও আরুণি ধান কৃষকরা বেশি পচ্ছন্দ করেছেন। স্থানীয় ধানগুলোকে আমাদের বীজ নিরাপত্তার জন্য রাখতে হবে বলে মাঠদিবসে কৃষকরা মতামত প্রদান করেন।

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী ১৫ নং আপ মহানন্দা ট্রেনে কাটা পড়েছে সে। নিহত আরাফাত হোসেন কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের শফি উদ্দিনের ছেলে। নিহত আরাফাত একজন নির্মান শ্রমিক বলে জানাগেছে।
এ ব্যাপারে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২ নং ব্রীজের কাছে এ দুঘর্টনা ঘটেছে। খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে এক যুবক। ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করেছে। তিনি বলেন, সন্ধ্যা ৬ টার দিকে যশোর থেকে জি আরপি পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেছে। ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে নবজাতকের জন্ম
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলায় এক নারী তিন পা, চার হাত ও দুই মাথাবিশিষ্ট নবজাতকের জন্ম দিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চর চৌগাছি গ্রামে বাড়িতে স্বাভাবিকভাবে ওই সন্তানের জন্ম হয়।
ওই নারীর নাম মিতা খাতুন (২৬)। তিনি ওই গ্রামের হামিদ শেখের স্ত্রী। হামিদ শেখ পেশায় কৃষক। এই দম্পতির ঘরে পাঁচ বছরের মেয়ে ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
হামিদ শেখ বলেন, ‘‘বাড়িতে স্বাভাবিকভাবে আমার স্ত্রী তিন পা, চার হাত ও দুই মাথাবিশিষ্ট এক নবজাতকের জন্ম দিয়েছে। শিশুটিকে প্রথমে দারিয়াপুর ও পরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, ‘‘নির্ধারিত সময়ের ৫০ দিন আগে অচেতন অবস্থায় অস্বাভাবিক আকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটি তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে। শিশুটি অসুস্থ থাকলেও তার মা সুস্থ আছেন।’’

ধর্ষণের পর ইউপি সদস্যকে হত্যা: জড়িতদের শাস্তি দাবি এমএসএফের
নড়াইল প্রতিনিধি
ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন নড়াইলে ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে মানাবাধিকার সংগঠনটি।
রোববার (২৯ ডিসেম্বর) গণামাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি জানানো হয়।
এতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরবর্তী সময়ে দুর্বৃত্তরা তাকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেন। এরপর ২৬ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ইউপি সদস্য।
এ ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
স্বজনদের অভিযোগ, এ বর্বরোচিত ও অমানবিক নির্যাতনের বিষয়টি প্রকাশের কথা বলা হলে দুর্বৃত্তরা তাকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেন। ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে এমএসএফ।

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ছাব্বির হোসেন (২৫) নামের এক ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য।
আহত ছাব্বির হোসেন জানান, ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন আহম্মেদ শিপ্লবসহ আমরা কয়েকজন মিলে আলোচনা করছিলাম। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা আরেফিন আহম্মেদ শিপ্লবের উপর অতর্কিত হামলার চেষ্টা করে।
তিনি আরও বলেন, এ সময় শিপ্লব কোনোমতে পালিয়ে গেলেও তারা আমাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাকে সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান জানান, ছাব্বিরের হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতের ফলে ক্ষতের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রোববার (২৯ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বৃহত্তর হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ীবৃন্দের মতবিনিময় ও সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
গণতান্ত্রিক ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদ বৃহত্তর খুলনা হেরাজ মার্কেট, খুলনা শাখার উদ্যোগে সাধারণ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মার্কেট অভ্যন্তরে গত ২৬ ডিসেম্বর রাতে এ সভায় সভাপতিত্ব করেন ঔষুধ ব্যবসায়ী এস এম আজিজুর রহমান।
ব্যবসায়ী মো: তাইজুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি ও বক্তব্য দেন এস এম খান লিয়াকত, রিয়াজউদ্দিন আহমেদ সুজা, নাজমুস সাকির পিন্টু, বিমল চন্দ্র দে,আব্দুল লতিফ শেখ, খান মুজিবুর রহমান, শ্যামল চন্দ্র দে, জয়নালআবেদীন,সাইফুল ইসলাম, মোহাম্মদ মানিক প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মার্কেটের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির জন্য সবাইকে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। সব সমস্যা সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় আমন্ত্রিত ব্যবসায়ীরা মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়।

দেবব্রত হালদার তোতনের মৃত্যুবার্ষিকীতে প্রার্থনা ও পূজা অর্চনা
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও গুণীজন আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা প্রয়াত দেবব্রত হালদার তোতন এর ১ম মৃত্যু বার্ষিকী খুলনা বাজার কালীমাতা মন্দিরে শনিবার সকালে অনুষ্ঠিত হয়। মন্দিরের সেবায়েত শিব চন্দ্র ব্যানার্জীর সঞ্চালনায় প্রয়াতের আত্মার চির শান্তি কামনায় প্রার্থনা ও পূজা অর্চনা করা হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপি কৃষান মুন্ধরা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, সুব্রত হালদার তপা, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী,আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পলাশ কুমার সাহা, আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী, বিকাশ কুমার সাহা, আকাশ ব্যানার্জী, অনিক ব্যানার্জী ,শ্যামা প্রসাদ ঘোষ, রতন সাহা, দিপ্র দাস, রাজিব ঘোষ, রুপন চন্দ্র দে, বাবলু কুমার বিশ্বাস, শিউলি ব্যানার্জী ,কেয়া ব্যানার্জী, মুক্তি ব্যানার্জি,কবিতা রানী মৃধা, অংকনা বিশ্বাস, পায়েল দাস, টিয়া বিশ্বাস প্রমুখ।

সাতক্ষীরায় আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শাহীনকে বিজিবির সহায়তা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জুলাই-আগস্ট বিপ্লবে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেনের পুনর্বাসনে সহায়তা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সহায়তা তুলে দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ছররা গুলিতে আহত হয়ে দৃষ্টি শক্তি হারান শাহীন হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলো শাহীন হোসেন। তাকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট আরও ৩ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি।’
বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে গুরুতর ভাবে আহত হই। এতে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। যার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। তবে বিজিবি যে সহায়তা করেছে সেটা আমার পুর্নবাসনের ক্ষেত্রে কাজে আসবে।’

ঝর্ণা রায়ের পরলোকগমনে খুলনা বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় আর নেই। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমূখ। বিবৃতিদাতারা অপর এক বিবৃতিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক হেলাল ফরাজীর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

ব্রেইন টিউমারে আক্রান্ত জুট মিল শ্রমিক হানিফের বাঁচার আশা কি নিভে যাবে?
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনার শিরোমনি শিল্প এলাকার জুট মিলের শ্রমিক হানিফ । হঠাৎ মাথাব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান হানিফের ব্রেইন টিউমার হয়েছে, আর সেটা দ্রুত ছড়িয়ে পড়ছে। এছাড়া ব্রেইনের ভেতর পানিও জমেছে। অপারেশন ও অপারেশন পরবর্তী চিকিৎসায় সব মিলিয়ে প্রয়োজন ৩ লাখ টাকা।
যোগিপোলে একটি ঝুপড়ি ঘড়ে নিয়ে বসবাস করে হানিফের পরিবার। এই চিকিৎসার ব্যয়ভার বহণ করা দরিদ্র পরিবারটির পক্ষে সম্ভব নয়।হানিফের পরিবারিক সুত্রে জানা যায় জুট মিলে কাজ করে সংসার চলতো সংসারে নুন আনতে পানতা ফুড়ায় এর মধ্যেই তাকে অপারেশন করাতে হবে। তিনি এজন্য সহযোগিতা চেয়েছেন, যাতে সময়মত ডাক্তাররা তার অপারেশন করাতে পারে। ইতিমধ্যে ধারদেনা করে চিকিৎসার জন্য আনুমানিক দুই লাখ টাকা খরচ হয়েছে। পুরো টাকা ম্যানেজ না হওয়ায় এখনো হানিফকে হাসপাতালে ভর্তি করা যায়নি। পুরো টাকাটা সংগ্রহ হলেই হানিফকে হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে হানিফ বলেছেন, সে আবার স্বাভাবিক ভাবে ফিরতে চায় এবং সবার সহযোগিতায় অপারেশন শেষে সুস্থ হয়ে এ সুন্দর পৃথিবীতে সকলের সাথে মিলে মিশে থাকতে চায়। হানিফকে যারা সহযোগিতা করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন হানিফের বিকাশ নং (০১৬৮৭৮২৮৩২৫)।

অনলাইন সার্ভার বন্ধ : নামজারি, ভূমি উন্নয়ন কর ও রেজিস্ট্রি কাজে বিপত্তি
সাতক্ষীরা প্রতিনিধি
জমির কাগজপত্র সঠিক রাখতে নামজারি করা, ভূমি উন্নয়ন কর পরিশোধ করা ও জমি ক্রয়-বিক্রয় করার কাজ করতে না পেরে আশাশুনির মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। দীর্ঘ একমাস ধরে অনলাইন সার্ভার বন্ধ থাকায় ভূমি সেবা সেক্টরে বিপত্তির পাশাপাশি সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
গত ২৬ নভেম্বর থেকে সারা দেশে ভূমি সেবা অন লাইন সার্ভার বন্ধ রয়েছে। সফটওয়ারগুলো ধীরগতি সম্পন্ন হওয়ায় ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। সেবা প্রাপ্তিতে গতিবৃদ্ধি করতে কাজ করা হচ্ছে। অনলাইন সংক্রান্ত প্রয়োজনীয় ম্যানুয়েল তৈরি করে সরবরাহ করা হচ্ছে। আর এই কাজ ভালভাবে সম্পন্ন করতে সার্ভার বন্ধ রাখা হয়েছে। কিন্তু দীর্ঘ এক মাস সার্ভার বন্ধ থাকায় খুলনাসহ সারাদেশে ভূমি সেবায় বিরূপ প্রভাব পড়ছে।
এদিকে আশাশুনি উপজেলায় ভূমি সেবা কার্যক্রমে প্রতিকূল প্রভাব পড়েছে। উপজেলার ১১ ইউনিয়নের ৯টি ইউনিয়ন ভূমি অফিসগুলোতে প্রতিদিন বহু লোকজন ভূমি সেবা পেতে যাতয়াত করে থাকে। জমির কাগজপত্র ঠিক করা, ভূমি উন্নয়ন কর দেওয়া, ই-নামজারীর কাজ করা, খতিয়ান সেবা নিতে ভূমি মালিকরা ভূমি অফিসে গিয়ে ফিরে আসছেন। অন লাইন সার্ভার বন্ধ থাকার খবর শুনতে শুনতে হতাশ হয়ে পড়েছে।
ভূমি অফিসে হাটতে হাটতে নিরাশ হয়ে যাওয়া কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের নিমাই চাঁদ রাজবংশী জানান, তিনি বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসে তিনি একমাস হাটছেন, কিন্তু সার্ভার কাজ করছে না শুনতে শুনতে হতাশ হয়ে গেছেন। তিনি চিকিৎসার খরচ মেটাতে জমি বিক্রয় করার জন্য নামজারির কাজ করতে এসেছেন। নামজারি হচ্ছেনা, চিকিৎসা নিতে না পেরে ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।
যদুয়ারডাঙ্গা গ্রামের প্রদীপ কুমার সরকার জানান, তিনি প্রায় একমাস নামজারীর আবেদন করতে ভূমি অফিসে হাটছেন। অনলাইন সমস্যার কারনে অপেক্ষা করতে করতে চোখ ছানাবড়া হতে চলেছে।
খাজরা ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা তরুণ কুমার সরকার, তরুন কুমার সরকার ও নমেদ জানান, খাজরা ইউনিয়ন ভূমি অফিসে হাটতে হাটতে পা খয় হয়ে হেল, কিন্তু নামজারী করানো হলোনা।
যদুয়ারডাঙ্গা গ্রামের উত্তম সরকার, কচুয়া গ্রামের আজীজ, কাদাকাটি গ্রামের আজাদ রহমান বাচ্চু ও মুজিবর জানান, অনলাইন সমস্যায় তারা নামজারী ও ভূমি উন্নয়ন কর দিতে পারছেনা।
আরার গ্রামের বিল্লাল হোসেন জানান, তিনি জমি বিক্রয় করার জন্য নামজারী করাতে হাটছেন। কিন্তু কবে কাজ করাতে পারব বুঝতে পারছিনা।
হাজীডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম জানান, তিনি তাদের ফুফু আকলিমার কাছ থেকে জমি ক্রয়ের জন্য দলিল রোজিস্ট্রী করতে ২০ দিন হাটছি। দলিল লেখার পর রেজিস্ট্রী করাতে পারছিনা।
এব্যাপারে ডিড রাইটার স্বপন কুমার মন্ডল ও তারক চন্দ্র সরকার জানান, নামজারি ও চেক দাখিলা কাটতে না পারায় জমি রেজিস্ট্রী কাজে ব্যাহত হচ্ছে। সপ্তাহে যেখানে ১৫০-২০০ দলিল রেজিস্ট্রী হতো এখন সেখানে ৪০/৫০ টিও হচ্ছেনা। কেউ জরুরী প্রয়োজনে দলিল করতে আসছেন, কেউ চিকিৎসা বা অন্য কোন কাজে টাকার প্রয়োজন মেটাতে জমি বিক্রয় করতে আসছেন। কিন্তু রজিস্ট্রী করতে না পেরে বারবার ফিরে যেতে হচ্ছে তাদের। এতে জমি ক্রেতা-বিক্রেতারা নাজেহাল ও সমস্যায় ভুগছেন। রেজিস্ট্রী অফিসের সাথে জড়িতরা বিপত্তিতে রয়েছেন। সরকারও হারাচ্ছেন রাজস্ব।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মজিদ জানান, একমাস সফটওয়ার সমস্যায় নামজারি আবেদন করা যাচ্ছে না। মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, আমরাও ঝামেলায় রয়েছি।
আশাশুনি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, গত ২৬ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৬ টা থেকে অনলাইন সার্ভার বন্ধ থাকায় আমরা সেবা প্রদান করতে পারছিনা। নামজারী, রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। আগামী ১ জানুয়ারী ২০২৫ ভার্সন-২ উদ্বোধন করা হবে বলে জানতে পেরেছি। আর মাত্র কয়েকদিন পর থেকে আমরা উন্নত সেবার মাধ্যমে দ্রুত কাজ করতে পারবো।

জেলা বিএনপির সদস্য সচিব বাবু অসুস্থ, আরোগ্য কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা শেখ আবু হোসেন বাবু গুরুতর আসুস্থ। তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মো মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলামসহ জেলা ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ সকল অঙ্গ ও সহযোগী দল।

নগরীতে ইজিবাইক ছিনতাইকালে গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা থানাধীন কেডিএ এ্যাপ্রোচ রোডে নিয়ে গিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। গত ২৮ ডিসেম্বর খালিশপুর নতুন রাস্তা থেকে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে নিয়ে আসে সে। আসামি হলেন নড়াইল জেলার নড়াগাতী থানার কালিনগর এলাকার কাজী হারুন অর রশিদের ছেলে তরিকুল ইসলাম ওরফে শরিফুল (৫১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, শনিবার (২৮ ডিসেম্বর) নগরীর খালিশপুর নতুন রাস্তা থেকে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে, সোনাডাঙ্গা থানাধীন কেডিএ এ্যাপ্রোচ রোডে নিয়ে গিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ শরিফুলকে আটক করে। এ সময় আলামত হিসেবে ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২৫, তাং-২৮/১২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯২/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।

বৃহত্তর আমরা খুলনাবাসীর মানববন্ধনে বক্তারা
গল্লামারি ব্রীজ নির্মাণের গাফিলতিতে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত ও শাস্তির দাবি
স্টাফ রিপোর্টার
নগরীর গল্লামারী ব্রীজের নির্মান কাজ ৬৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালের ১ অক্টোবর শুরু হয়। যার দৈর্ঘ্য ৬৮.৭০ মিটার প্রস্হ ১৩.৭০ মিটার । কাজটি শেষ হওয়ার কথা ২০২৫ এর মে মাসের মধ্যে ১ বৎসর ৬ মাসে। অথচ গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পরিবর্তনের পর থেকে গল্লামারী ব্রীজের কাজ বন্ধ রেখে ঠিকাদারী প্রতিষ্ঠান লাপাত্তা হওয়ায় শহরে প্রবেশের একমাত্র পথ এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাত্রিবাহী পরিবহন, পন্যবাহী ট্রাক, রুগিবাহী এ্যামব্যুলেন্স, ফায়ার ব্রিগেড গাড়ীসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ভিআইপি ও উচ্চপদস্থ কর্মকর্তা এবং আশপাশ্ব অঞ্চলের মানুষকে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনীয় কাজে খুলনা আসা যাওয়া করতে তাদের কে চরম ঝুকি নিয়ে চলতে হচ্ছে। এ অসুবিধার কারণে অনতিবিলন্বে ব্রীজের কাজ শুরু করতে হবে অন্যথায় ঠিকাদারী প্রতিষ্ঠান (ন্যাশনাল ডেভলপমেন্ট ইন্জ্ঞিনিয়ারর্স লিমিটেডের কার্যাদেশ বাতিল করতে হবে, জামানত বাজেয়াপ্ত করতে হবে, লাইসেন্স কালো তালিকাভুক্ত করতে হবে, তাকে জরিমানা করতে হবে এবং তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহন করতে হবে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে গল্লামারি ব্রীজ সংলগ্ন স্থানে গল্লামারী ব্রীজের নির্মান কাজ গত চার মাসের অধিক সময় ধরে ফেলে রেখে খুলনার মানুষদের চরম ভোগান্তি দেয়ার প্রতিবাদে মানববন্ধনে মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় বক্তারা এসব কথা বলেন। বক্তরা আরও বলেন, ব্রীজের কাজ বন্ধ থাকায় যান জটে পড়তে হচ্ছে, কখন ও কখন ও ছোটখাট দূর্ঘটনা ঘটছে। অনেক সময় ট্রাফিক পুলিশকে দুর্ঘটনা এড়াতে হিমসিম খেতে হয়। এই ব্রীজের কাজ বন্ধ থাকায় দুই পাড়ের ব্যবসায়ীরা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীগণ আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হওয়ায় বারবার ঠিকাদারের সঙ্গে এবং সড়ক ও জনপথের কর্মকর্তাদের সঙ্গে কথা বললেও সুরাহা না দিয়ে খুলনার মানুষকে ভোগান্তিতে ফেরা হচ্ছে। বক্তারা লেন সড়ক ও জনপথের যদি কোনো কর্মকর্তা কর্মচারীর এই কাজে গাফিলতি থাকে ও দূর্নীতির সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে এবং সড়ক ও জনপথ খুলনার সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা নির্বাহি প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর আহব্বায়ক জননেতা এডভোকেট শফিকুল আলম মনা। আরও বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম স্বমন্বয় কমিটির সহসভাপতি মো. নিজাম উর রহমান লালু, যুগ্ম মহাসচিব মো. মিজানুর রহমান বাবু. মো. সিরাজ উদ্দিন সেন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহসভাপতি শেখ নাসির উদ্দিন, নাগরিক নেতা মফিদুল ইসলাম, খুলনা ডেভলপমেন্ট সোসাইটি চেয়ারম্যান আ. সালাম শিমুল, নাগরিক নেতা মো. দেলোয়ার উদ্দিন দিলু, নুতন তারা সমাজ কল্যানের মহাপরিচালক সাইফুর মিনা, অধ্যাপক আদেল মুকুল, রেন্ট এ কার মালিক শ্রমিক নেতা সৈয়দ বদউজ্জামান বদু, গল্লামারী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, দপ্তর সম্পাদক এস এম রবিউল ইসলাম সবুজ, শ্রমিক নেতা মো. আজিম উর রহমান মুরাদ, মো. আশরাফ হোসেন, মটর সাইকেল মেকানিজ সমিতির মো. আইনুল হক, গল্লামারী বাড়ীওয়ালা কল্যান সমিতির সাধারন সম্পাদক. মো. মাসুদ হোসেন, মো. জাকির হোসেন, মো. রফিক, মহিলা নেত্রী জলাজলি, সাহিদা পারভিন, সাবিনা ইয়াসমিন, বৃহত্তর আমরা খুলনাবাসী ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, মো. কামরুল ইসলাম কামু, শেখ হেদায়েত হোসেন হেদু, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, মো.সাকিল আহমেদ রাজা, মো. ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো. সব্জুুল ইসলাম সবুজ, লিটন মিত্র, মো. খায়রুল আলম, মো. ফোরকান হোসন প্রমুখ।

জেপি থেকে জাপায় গেলেন অর্ধশতাধিক নেতাকর্মী
খবর বিজ্ঞপ্তি
রবিবার সন্ধ্যায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে, খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নাজমুল কবির সাদী’র সভাপতিত্বে যোগদান সভা অনুষ্ঠিত হয়।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টি জেপি (আনোয়ার হোসেন মঞ্জু) খুলনা মহানগর থেকে যোগদানকারীরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক শামিমারা পারভীন, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিধ মোঃ শাহীন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য মোঃ হাবিবুর রহমান, সদস্য মনিকা মিস্ত্রি, সায়গঠনিক সম্পাদক মহিলা পার্টি খাদিজা পারভীন, সদস্য মনোরঞ্জন ঘোষ, সদস্য শারমীন আক্তার সাথী, সদস্য মোঃ বেলাল হোসেনসহ অর্ধশতাধীক নেতা-কর্মী খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন এর হাতে ফুল দিয়ে যোগদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি যথাক্রমে, তৈমুর হোসেন শাহীন, কেন্দ্রীয় নেতা শেখ মোঃ তোবারেক হোসেন তপু, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, এজাজ আহম্মেদ, মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হোসেন।
সভায় বক্তব্য রাখেন সম্পদক মন্ডলী সদস্য মাজহার জোয়ার্দার পান, সেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোল্যা কামরুজ্জামান রজব, মাসুদ রানা, ওলামা পার্টির সদস্য সচিব মোস্তফা কামাল রিপন, মহিলা পার্টির আহবায়ক শাহনাজ পারভিন, জাহিদ হোসেন, অপূর্ব দত্ত নেকু, মোঃ মিন্টু, মোঃ আলাদ্দিন, মোঃ মুনছুর খাঁ প্রমূখ।

পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ওই অঞ্চলের পাঁচ শতাধিক গুরুতর অসুস্থ হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডাঃ মাগফুর রহমান। ঢাকার ক্যান্সার হাসপাতালের সহযোগী প্রফেসর ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চীফ কনসালট্যান্ট প্রখ্যাত চিকিৎসক ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি চিকিৎসক ডাঃ আবদুল মজিদ উপস্থিত থেকে নিজে রোগী দেখেন এবং চিকিৎসা করেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আশিক, ডা. হাফিজ, ডা. প্রত্যাশা, ডা. সিফাত, ডা. অয়ন, ডা. আসিফ রোগী দেখেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন অন্যতম সহযোগী ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম, মাওলানা জিএম মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সরদার খাইরুল ইসলাম, সরদার মেজবার, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, কপিলমুনি বনিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, চীনের গুয়াংজুর সান ইয়েট সান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার নেতা এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে সর্দি জ্বর, কাশি, চর্মরোগ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, হার্ট, গ্যাস্ট্রিক, গাইনি সমস্যা, অর্থোপেডিক, চক্ষু, শিশু রোগ, নাক-কান-গলাসহ বহুবিধ জটিল কঠিন রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র দেওয়া হয়। ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষণিক প্রায় অর্ধ লাখ টাকার ওষুধ প্রদান করা হয়।
পুরো ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় ওষুধপত্র ও আর্থিক সহায়তা করেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান দেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা. এস এম খালিদুজ্জামান।

আশাশুনিতে উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থানায় পরিকল্পনা শেয়ারিং সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনায় পরিকল্পনা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সী এর সহায়তায় উত্তরণ ল্যান্ডওয়াটার প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। টেকনিক্যাল অফিসার সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রকল্পের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, মনিটরিং অফিসার মেহদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্যাসী মন্ডল, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য ইয়াছিন আলী। সভায় প্রজেক্ট ম্যানেজার ফওজুল কবীরসহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুফলভোগিরা আলোচনা রাখেন। সভায় প্রকল্পের আওতায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখারী, উত্তর পুইজালা ও প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে বিপর্যস্ত চিত্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ পরিচালনার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে পুঙ্খানুপুঙ্খু সার্ভে শেষে বিপর্যয়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষের সুচিন্তিক মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৫ সালের বাজেট পরিকল্পনা উপস্থাপন করা হয়। ২০২৫ সালে এলাকার ব্রীজ নির্মান, আয়বর্ধক কর্ম সংস্থান, ঘর মেরামত, রাস্তা ইটের সোলিং, বেড়ী বাঁধে কাজ করা, সুপেয় পানির প্লান্ট নির্মানসহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়। এজন্য চাকলায় ৩৫ লক্ষ ৯৫ হাজার টাকা, উত্তর পুইজালায় ৩৪ লক্ষ ১৫ হাজার টাকা ও হাজরাখালীতে ৩২ লক্ষ ৯৯ হাজার ১০০ টাকার বাজেট পেশ করা হয়।

উন্নয়ন কমিটিতে শেখ আশরাফ সভাপতি, শেখ হাফিজ মহাসচিব
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ২০২৫-২০২৬ কমিটিতে শেখ আশরাফ উজ জামান-সভাপতি, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ-মহাসচিব, শেখ গোলাম সরোয়ার- অর্থ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দঃ সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, সহ-সভাপতি শাহীন জামাল পন, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাশার, সহ-সভাপতি অধ্যক্ষ রেহানা আক্তার, সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আযম খান, সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, যুগ্ম মহাসচিব সরদার রবিউল ইসলাম রবি, যুগ্ম মহাসচিব মোল্লা মারুফ রশীদ, যুগ্ম মহাসচিব সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম (মাস্টার), সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম (শিরোমনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, নির্বাহী সদস্য এ্যাড. মিনা মিজানুর রহমান, নির্বাহী সদস্য এ্যাড. শেখ আবুল কাসেম, নির্বাহী সদস্য এ্যাড. কুদরত ই খুদা, নির্বাহী সদস্য আফজাল হোসেন রাজু, নির্বাহী সদস্য আসাদুজ্জামান মুরাদ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, নির্বাহী সদস্য মামুন রেজা, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য মোরশেদ উদ্দিন, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম পিয়াস।

রোগী দেখার সময় শ্লীলতাহানি, চিকিৎসক পলাতক
খুলনাঞ্চল রিপোর্ট
বরিশাল নগরীর ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে তরুণী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে চিকিৎসক শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে। শনিবার দুপুরে বান্দ রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে রোগীর সঙ্গে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক।
ভুক্তভোগী তরুণী বলেন, পেটের ব্যথা নিয়ে গেলে ওই চিকিৎসক আমার পেটে হাত দেন। এ সময় শফিকুল আমার স্পর্শকাতর স্থানে হাত দেন। তখন আমি চিৎকার দিলে গায়ের ওপর ঝাপিয়ে পড়েন ওই ব্যক্তি। আমার চিৎকার শুনে ডায়াগনস্টিক ল্যাবে উপস্থিত লোকজন চেম্বারে প্রবেশ করলে চিকিৎসক পালিয়ে যান। পরে ল্যাব কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তরুণীর।
সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এ বিষয়ে ডা. শফিকুল ইসলাম বলেন, রোগীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এসব অভিযোগ মিথ্যা। এ বিষয়ে ডিজিটাল ল্যাব কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজি হয়নি।