Home আঞ্চলিক সীমাহীন দুর্ভোগ ও ঝুঁকি রূপসা ঘাটের পারাপার

সীমাহীন দুর্ভোগ ও ঝুঁকি রূপসা ঘাটের পারাপার

31


রূপসা প্রতিনিধি
দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রবেশপথ রূপসা নদী। খুলনা শহর রূপসা নদীর তীরে অবস্থিত। শহরের পূর্ব প্রান্তের জেলা- উপজেলার জনসাধারণ শহরে ঢুকতে গেলে রূপসা ব্রিজ অথবা রূপসা ঘাট পার হতে হয়। প্রতিদিন প্রায় অর্ধ লক্ষাধিক লোক রূপসাঘাট পারপার হয়ে শহরে আসা যাওয়া করে। সাধারণ যাত্রী পারাপারের ঘাট একমাত্র হাওয়ায় যাত্রীদের যাতায়াতের সেবার মান খুবই নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় দীর্ঘ কয়েক বছর যাবত সামাজিক ও যোগাযোগ মাধ্যমে উল্লিখিত হচ্ছে। দায়িত্বশীল কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ ঘাটের পল্টন গ্যাংওয়ে ভঙ্কুর ও ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও তারা ভালো কোন পদক্ষেপ নিতে পারিনি। গণমাধ্যমে দুর্ভোগের নিউজ প্রকাশ করা হলে কোনরকম দায় সারাভাবে জোড়াতালি দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছে । দীর্ঘ প্রায় দেড় যুগ যাবত ব্যবহৃত পল্টন ও গাংয়েতে বারবার জোড়া তালি দিতে দিতে এখন আর জয়েন্ট হতে চায় না।গ্যাংওয়ের দুই তিন ফুট পর পর জায়গায় ভঙ্গুর,বড় বড় ছিদ্র, গর্তে পরিণত। দৈনিক অর্ধ লক্ষাধিক যাত্রী পারাপার হয় ফলে তাদের পায়ের ঘর্ষণ, মালামাল,সাইকেল,মোটরসাইকেল চলাচলে গ্যাংওয়ে ও পল্টন ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে পাতলা, মসৃণ ও জীর্ণশীর্ন হয়ে আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পতিত হয়েছে।বারবার দায়সারা সংস্কার করতে করতে পল্টন ও গ্যাংওয়েতে এখন আর ঝালাই বা ওয়েল্ডিং ধরানো কষ্টকর।ট্রলারে উঠতে ও নামতে পল্টনের জয়েন্ট,প্লেটগুলি জীর্ণশীর্ণ ভঙ্গুর হয়ে বড় বড় কুপ বা গর্তে পরিণত হয়েছে। কয়েকটি গর্তের উপর ট্রলার মাঝিরা বালি ভর্তি বস্তা দিয়ে চাপা দিয়ে রেখেছে।পল্টনের প্লেট গুলি ভেঙে ও জয়েন্ট খুলে গিয়ে বড় গর্ত হয়ে গিয়েছে। সন্ধ্যার পর অন্ধকারে আলোর ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো ও মাঝারি দুর্ঘটনা। পল্টন ও গ্যাংয়ের অবস্থা এতটাই নাজুক অবস্থায় যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
প্রতিদিন সকাল থেকে রাত অব্দি শিশু,কিশর,বৃদ্ধ, স্কুল কলেজগামী শিশুকিশোর, মহিলা,অসুস্থ রোগী,দূরদূরান্তের লোকজন চলাচল করে।দিনের বেলায় টুকটাক দূর্ঘটনা ঘটছে কিন্তু রাতের বেলা অন্ধকারে প্রায়শই মাঝারি দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটনা ঘটছে।
পল্টন ও গ্যাংওয়ের পরিবর্তন ও জনদূর্ভোগ রোধে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সাথে কথা বলেলে তিনি জানান, আমি নিজে গিয়ে বিকালে পল্টন ও গ্যাংওয়ে পরিদর্শন করে বিআইডব্লিউটিএ’র নির্বাহীর সাথে কথা বলে দ্রুত পল্টন ও গ্যাংওয়ের পরিবর্তন বা সংস্কার করার ব্যবস্থা করছি।