ঢাকা অফিস
যুক্তরাজ্যের লন্ডন ও ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে সরকার। সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে লন্ডনে এবং সাংবাদিক ফয়সাল মাহমুদকে নয়াদিল্লিতে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আগামী দুই বছরের জন্য তাদের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্য মিশনে নিয়োগ পাওয়া আকবর হোসেন মজুমদার বিবিসির ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিয়োগ পাওয়া ফয়সাল মাহমুদ ফ্রিল্যান্স সাংবাদিক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।











































