স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর আলোচিত নাম, ২৬নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর গোলাম মাওলা শানু সকল রাজনৈতিক কর্মকান্ড হইতে পদত্যাগ করেছেন।
রবিবার (২৪ নভেম্বর) তার স্বাক্ষরিত পদত্যাগ পত্রে তিনি এ ঘোষণা করেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, আমি গোলাম মাওলা শানু। আমি খুলনা সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। আগামী জীবনে অরাজনৈতিক ভাবে চলার শপথে আজ (গতকাল) হতে সকল প্রকার রাজনৈতিক দলের সদস্য পদ ও কর্মকান্ড হইতে পদত্যাগ করিলাম। আমার জন্য সকলেই দোয়া করবেন।











































