Home খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে ভারত-পাকিস্তান!

চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে ভারত-পাকিস্তান!

39


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা চলছেই। যেখানে আয়োজক দেশ পাকিস্তানে সফর না করার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই। এই কারণে এমন ধারণাও করা হচ্ছে, পুরো টুর্নামেন্টটি পাকিস্তানের বাইরে আয়োজিত হতে পারে। ভারত দলের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টির লিখিত আইসিসির কাছে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইসিসি দীর্ঘ প্রায় ছয় বছরেরও বেশি সময় পর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করছে। কিন্তু আগামী ফেব্রুয়ারির সে টুর্নামেন্ট হবে কিনা, তা নিয়ে সন্দেহ জাগছে। এতসব অনিশ্চয়তার মাঝে চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল ট্যুর শুরু করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আসরটি নিয়ে গুরুত্বপূর্ণ নানা সমস্যা মেটাতে আপৎকালীন বৈঠক ডেকেছে আইসিসি। আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার সেই বৈঠক হবে। ভারত এবং পাকিস্তান বোর্ডের শীর্ষকর্তাদের সেখানে হাজির থাকার কথা। অর্থাৎ জয় শাহ এবং মহসিন োকভি একে অপরের মুখোমুখি হতে পারেন।

এই বৈঠকে আইসিসি কর্তারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবেন। এমন সিদ্ধান্ত নিতে পারেন যা সব দলকেই খুশি করবে। বিকল্প রাস্তাগুলিও আলোচনা করে দেখা হবে। বৈঠকে যা নিয়ে আলোচনা হবে সেগুলি হল:

১) ভারত বনাম পাকিস্তানের ম্যাচ এবং কোন দল কোন গ্রুপে থাকবে তা নিয়ে আলোচনা হবে।

২) ভারতের কথা মাথায় রেখে সেমিফাইনাল এবং ফাইনাল নিরপেক্ষ কোনও কেন্দ্রে আয়োজন করার প্রস্তাব দেওয়া হবে।

৩) যদি পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি না থাকে তা হলে কী করা হবে, সেটি ঠিক করা হবে।

৪) গোটা চ্যাম্পিয়নস ট্রফিটাই অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে।

৫) যদি ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান না খেলতে চায় তা হলে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।