স্টাফ রিপোর্টার
খালিশপুর লাল হাসপাতালের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কলেজ ছাত্র মো. হাসিবুর রহমান হত্যা মামলার এজহারভুক্ত আসামি সালমান (১৯) এর দু’দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। গত ২৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান আসামি সালমানকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেছিলেন। সালমান বঙ্গবাসি এলাকার কালামের ছেলে। ২২ আগস্ট আসামি সাকিব ও ফাহিম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন এবং আসামি তুষার ও ইথুনের ৭দিন করে রিমা- মঞ্জুর করে আদালত।
মামলার বিবরণে জানা যায়, খালিশপুর তৈয়বা কলোনীর শরীফ আহম্মেদ এর বাড়ির ভাড়াটিয়া পিপলস জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক মো. হাবিবুর রহমান শিকদারের ছেলে হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র মো. হাসিবুর রহমান ১৯ আগস্ট বিকেল ৫টার দিকে বন্ধুদের নিয়ে খালিশপুর লাল হাসপাতাল মাঠে ক্রিকেট খেলতে যায়। ৯টার দিকে এসআর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের নিচতলায় ব্যাট ও স্ট্যাম্প রাখতে গেলে আগের থেকে ওৎ পেতে থাকা আসামিরা
এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হাসিবুর রহমানকে। এসময় মারাত্ম আহত হয় খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের (২৫) ও ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের মোড়ের বাসিন্দা মো. সানোয়ারের ছেলে মো. রানা (২৫)। তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় নিহতের পিতা মো. হাবিবুর রহসান শিকদার বাদী হয়ে খালিশপুর থানায় ২০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৭।











































