Home বিনোদন যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা: পরীমণি

যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা: পরীমণি

16


বিনোদন প্রতিবেদক।।

চিত্রনায়িকা পরীমণি ফেসবুকে লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা!’ তার এই পোস্টের সঙ্গে অনেকেই একটি দুর্ঘটনার যোগ খুঁজে বের করার চেষ্টা করেছেন।


জানা গেছে, পরীমণির বাল্যবিয়ে হয়েছিল। তার স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায়দুর্ঘটনা ঘটে।

ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল।

নিহত ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, ‘ইসমাইল পরীমণির প্রথম স্বামী ছিলেন। তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।’ যদিও পরীর পরিবারে এই বিয়ের বিষয়টি সবসময়ই এড়িয়ে যেতে চেয়েছে।

২৩ নভেম্বর পরীর জন্য বেদনার। কারণ এদিন দিবাগত রাতে তিনি হারিয়েছেন তার নানা শামসুল হক গাজীকে। এ কারণেই তিনি এখন বরিশালের গ্রামেরবাড়িতে অবস্থান করছেন।