Home খেলাধুলা বিপিএলে আম্পায়ারদের ম্যাচ ফি বাড়ছে

বিপিএলে আম্পায়ারদের ম্যাচ ফি বাড়ছে

22


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে। এবারের আসরে ম্যাচ পরিচালনা করা আম্পায়ারদের ম্যাচ ফি বাড়ানো হচ্ছে।

এ নিয়ে বিসিবির এই কর্মকর্তা দেশের একটি নিউজ পোর্টালকে বলেন, ‘আম্পায়ারদের বেতন বাড়ানো হচ্ছে। আগে মাঠের আম্পায়াররা পেতেন ৩০ হাজার টাকা করে, সেটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া বিদেশি আম্পায়ার যারা থাকবেন তারা পাবেন ৬০০ ডলার করে, যা আগে ছিল ম্যাচপ্রতি ৫০০ ডলার।’

যদিও বিদেশি আম্পায়ার কারা আসবেন সেটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিসিবির এই পরিচালক জানালেন কথা-বার্তা চলছে ভালো আম্পায়ার আনার জন্য। তবে এখন পর্যন্ত চূড়ান্ত করে কাউকে ঠিক করা হয়নি।

এদিকে ঘরোয়া প্রতিযোগিতায়ও আম্পায়ারদের ম্যাচ ফি বর্তমানের চেয়ে আরও ৩০ শতাংশ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনিতেই ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ শোনা যাচ্ছে আগে থেকেই। আর তাতে তাদের ফি-র বিষয়টিও জড়িত। আম্পায়ারিংয়ের মান বাড়লে দেশের ক্রিকেটও উন্নত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।