Home খেলাধুলা তামিমের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

তামিমের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

18


স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ দলের এযাবৎকালের সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হয় তামিম ইকবালকে। তারপর জাতীয় দলে এসেছেন আরও এক ওপেনার তামিম; তানজিদ হাসান তামিম। বাংলাদেশ দলের পাইপলাইনে আরও এক তামিম আছেন। তরুণ এই ক্রিকেটারের নাম আজিজুল হক তামিম।


চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এশিয়ান শ্রেষ্ঠত্বের সেই টুর্নামেন্টে এই আজিজুল হক তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার এই দলের ঘোষণা দেওয়া হয়।

তামিমের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। গতবার খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন মারুফ মৃধা এবং শিহাব জেমস। মূল দলের ১৪ জন ছাড়াও স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৪ জনকে।

২৯ নভেম্বর পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে থাকা অন্য দলগুলো হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন।

স্ট্যান্ডবাই- কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।