Home খেলাধুলা টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে লিড নিল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে লিড নিল অস্ট্রেলিয়া

18


স্পোর্টস ডেস্ক।।

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে দারুণ শুরু করল অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছে দলটি।


আজ বৃহস্পতিবার ব্রিসবেনে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বেশ দেরি হয়। পরে ম্যাচ নেমে আসে ৭ ওভারে। যেখানে প্রথমে ব্যাট করা অজিরা ৪ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে। জবাবে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান করতে পারে পাকিস্তান।

৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপে পাকিস্তান টপঅর্ডারের সব ব্যাটার ব্যর্থ হন। বাবর-রিজওয়ান কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। তবে শেষ দিকে আব্বাস আফ্রিদির ১০ বলে অপরাজিত ২০ রানে দলীয় পঞ্চাশ পার করে সফরকারীরা। হাসিবুল্লাহ খান ১২ ও শাহিন শাহ আফ্রিদি ১১ রান করেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জাভিয়ার বার্টলেট ও নাথান এলিস ৩টি করে উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ বলে ৪৩ ও মার্কাস স্টোইনিসের ৭ বলে ২১ রানের ঝড়ে একশ ছুঁই ছুঁই ইনিংস গড়ে অজিরা। টিম ডেভিড করেন ১০ রান।

পাকিস্তান বোলার আব্বাস আফ্রিদি ২টি উইকেট দখল করেন।