
দর্শনা থানা পুলিশের হাতে ৬ আসামী গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনা পুলিশের হাতে বিভিন্ন মামলার ৬ পলাতক আসামী গ্রেফতার হয়েছে। সোমবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে থানায় অফিসার ও ফোর্স দর্শনা থানা এলাকায় এক অভিযান চালায়।এসময় গত ২৭শে আগষ্টের একটি মামলায় ( মামলা নং-৯) ধারা- ১৪৩/৪৪৭/৪৪৭/৩২৩/৩২৫/৩৪২/৩০৭/৩৮০/৫০৬(২)/১১৪ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০; তৎসহ ৩/৪ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ, ১৯০৮ এর তদন্তে প্রাপ্ত আসামী দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রামের আঃ সাত্তারের ছেলে মোঃ সাজ্জাদুর রহমান ঝন্টু (৫৮), জয়নগর গ্রামের আজের আলীর ছেলে মোঃ ইকরামুল (৪৪), পারকৃষ্ণপুর গ্রামের এসকাত আলীর ছেলে মোঃ সোহাদ আলী (৫৫), খেজুরতলা গ্রামের শওকত আলীর ছেলে মোঃ আব্দুল মতিন (৫৩), নেহালপুর গ্রামের রবজেল আলীর ছেলে রাসেদুল(৫৫) ও সড়াবাড়িয়া গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মোঃ আনিচুর রহমান (৪৪) কে গ্রেফকার করে।গ্রেফতারকৃত সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধহাটা ও কুল্যা ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
আশাশুনি প্রতিনিধি
দেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সরকার বিরোধী অপতৎপরতা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় বুধহাটা করিম মার্কেট থেকে আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জর্জ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুল্যার মোড় ও বুধহাটা বাজারের বিভিন্ন সড়কর প্রদক্ষিণ শেষে করিম মার্কেটে এসে পথ সভায় মিলিত হয়।
বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলি। এ সময় বুধহাটা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, বুধহাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুর ওহাব, ইউনিয়ন শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, কুল্যা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম গাজী, আইন বিষয়ক সম্পাদক ইবাদুল হক, যুগ্ম আহ্বায়ক ডাঃ আনিছুর রহমান, ছাত্রদল সভাপতি ইমন হোসেন, সহ-সভাপতি মুজাহিদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক শওকত আলী, কুল্যা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব লুৎফর রহমান, কুল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, খাইরুল ইসলাম, ইএইচ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
কয়রায় প্ররোচিত করে আত্মহত্যা ঘটনায় ধামাচাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রায় প্ররোচিত করে আত্মহত্যার ঘটনা চাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার দেয়াড়া গ্রামের সুরাত মোড়লের পুত্র মোঃ মেহেদী হাসান। সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান,আমার স্কুল পড়ুযা কন্যা হালিমা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ২নং কয়রা গ্রামের রাসেল হোসেন নামের এক যুবক। বিষযটি জানতে পেরে আমি ঐ যুবকের পিতা দিদারুলের সাথে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে বিবাহ দেওয়া প্রস্তাব দেই। দেওয়ার পর তারা আমার নিকট অর্থের দাবি করে। আমি অর্থের বিষয়টি অপারগতা প্রকাশ করে আমার কন্যাকে নাকনা গ্রামের মোস্তাফিজুর রহমানের সাথে বিবাহ দেই। বিয়ের পর থেকে রাসেল সহ আরও ২/৩ জন আমার মেয়েকে ঘর সংসার করতে দিবেনা বলে নানাভাবে মোবাইলের মাধ্যমে হুমকি ধামকি অব্যাহত রাখে। আমার কন্যাকে তার স্বামীর কাছ থেকে ফিরে এসে রাসেলের সংসার করার জন্য একাধিক বার প্রস্তাব দেয়। তাতে সে রাজি না হলে এক পর্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কন্যার সাথে রাসেলের পুর্বের তোলা ছবি ও গোপনীয় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভিত প্রদর্শন করে। আমার কন্যা তাকে হয়রানী না করার জন্য রাসেল সহ তাদের পরিবারের লোকজনদের কাছে অনুরোধ জানায়। তাতেও তারা ক্ষ্যান্ত হয়নি। অবশেষে আমার কন্যা মানসম্মান রক্ষা করতে না পেরে রাসেলের সাথে মোবাইলে কথা বলা অবস্থায় গত ৭ নভেম্বর আমার বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। বিষয়টি আত্মহত্যার প্ররোচিত হলেও তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। এ ব্যাপারে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কয়রায় প্ররোচিত আত্মহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রায় প্ররোচিত করে আত্মহত্যার ঘটনা চাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার দেয়াড়া গ্রামের সুরাত মোড়লের পুত্র মোঃ মেহেদী হাসান। গতকাল সোমবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান,আমার স্কুল পড়ুযা কন্যা হালিমা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ২নং কয়রা গ্রামের রাসেল হোসেন নামের এক যুবক। বিষযটি জানতে পেরে আমি ঐ যুবকের পিতা দিদারুলের সাথে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে বিবাহ দেওয়ার প্রস্তাব দেই। দেওয়ার পর তারা আমার নিকট অর্থের দাবি করে। আমি অর্থের বিষয়টি অপারগতা প্রকাশ করে আমার কন্যাকে নাকনা গ্রামের মোস্তাফিজুর রহমানের সাথে বিবাহ দেই। বিয়ের পর থেকে রাসেল সহ আরও ২/৩ আমার মেয়েকে ঘর সংসার করতে দিবেনা বলে নানাভাবে মোবাইলের মাধ্যমে হুমকি ধামকি অব্যাহত রাখে। আমার কন্যাকে তার স্বামীর কাছ থেকে ফিরে এসে রাসেলের সংসার করার জন্য একাধিক বার প্রস্তাব দেয়। তাতে সে রাজি না হলে এক পর্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কন্যার সাথে রাসেলের পুর্বের তোলা ছবি ও গোপনীয় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে। আমার কন্যা তাকে হয়রানী না করার জন্য রাসেল সহ তাদের পরিবারের লোকজনদের কাছে অনুরোধ জানায়। তাতেও তারা ক্ষ্যান্ত হয়নি। অবশেষে আমার কন্যা মানসম্মান রক্ষা করতে না পেরে রাসেলের সাথে মোবাইলে কথা বলা অবস্থায় গত ৭ নভেম্বর আমার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি আত্মহত্যার প্ররোচিত হলেও তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। এ ব্যাপারে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুবির ইএস ডিসিপ্লিনে গবেষণা প্রকল্পের ওপর সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, শিক্ষার পাশাপাশি গবেষণার অগ্রযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয় প্রশংসার দাবি রাখে। বিশেষ করে সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা করে এ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সফল হচ্ছেন। এসব গবেষণা হতে হবে ফলাফলভিত্তিক। বিশেষ করে জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত গবেষণার ফলাফল প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে এগুলো পলিসি মেকারদের সামনে তুলে ধরতে হবে। যাতে দায়িত্বশীল পর্যায়ে থেকে গবেষণালব্ধ ফলাফলকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনে ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চাষকৃত শাকসবজি, তেলাপিয়া ও চিংড়িতে ভারী ধাতু দূষণ: সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি হাইলাইট করার জন্য একটি গবেষণা’ এর ওপর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শাকসবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছ চাষে সার এবং ফিড ব্যবহারের কারণে ভারী ধাতুর মিশ্রণ হচ্ছে। যা খাদ্যের সাথে মানবদেহে প্রবেশ করে। যেসব খাবারে ভারী ধাতু রয়েছে সেগুলো দীর্ঘদিন খেলে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ সমস্যা বিশ্লেষণ ও সমাধানের জন্য মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণায় গুরুত্ব দিতে হবে। এগুলো সম্পর্কে প্রান্তিক পর্যায়ের চাষীদের সচেতন করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি বলেন, শাকসবজি ও মাছচাষে ভারী ধাতু ব্যবহারের কারণে মানবদেহের ক্ষতি হচ্ছে। মরণঘাতী ক্যানসারের ঝুঁকি বাড়ছে। অনেক সময় দেখা যায়- তেজস্ক্রিয় পদার্থ সমুদ্র বা পানিতে ফেলার কারণে তা মাটি ও পানিতে মিশে যাচ্ছে। পরবর্তীতে মাছ ও উদ্ভিদের মাধ্যমে তা মানবদেহে প্রবেশ করছে। এটি নিয়ে মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা প্রয়োজন। যাতে গবেষণার মাধ্যমে এর ক্ষতিকর দিকগুলো উঠে আসে।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুন্নবী। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মুজিবর রহমান। গবেষণালব্ধ ফলাফল পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের রিসার্চ ফেলো সজিব রায়।
সেমিনারে আরও বক্তব্য রাখেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. গোলাম হোসেন, কার্ডিওলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. আমিরুল খসরু, খুলনা বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা প্রমুখ। এ সময় জীববিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
খুবিতে নবীন শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এখান থেকে পরবর্তী জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিতে হয়। সঠিক পরিকল্পনার আলোকে অন্যদের তুলনায় নিজেকে যোগ্য ও দক্ষ করে তুলতে হয়। এজন্য লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও গুরুত্ব দিতে হবে। সবকিছু আনন্দের সাথে শিখতে হবে। নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জীবনে কোনো হতাশা রাখা যাবে না। পরিবর্তিত পরিস্থিতিতের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এক্ষেত্রে সহপাঠীদের সাথে পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশে সফলতার সাথে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তাদের পথ অনুসরণ করে তোমাদেরও সামনে এগিয়ে যেতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বজনীন। বিশ্ব আজ প্রতিযোগিতামূলক। তোমরাও একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এখানে এসেছো। বেশকিছু স্বাতন্ত্র্য ও মানগত পার্থক্যের কারণে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ সবক্ষেত্রে ছড়িয়ে আছে। একাডেমিক ও গবেষণাক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য রাখছে। এখানকার গ্রাজুয়েটদের সফলতার হার অনেক বেশি। তাদের পথ অনুসরণ করে বিশ্ববিদ্যালয় থেকেই তোমাদের জীবনকে সাজাতে হবে। নিজেকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ এবং চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এতে তিনি ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট’, ‘কমিটমেন্ট’, ‘পারসোনাল এন্ড একাডেমিক গোলস’, ‘বিল্ডিং সোশ্যাল কানেকশন’, ‘টাইম ম্যানেজমেন্ট’ এবং ‘ফিন্যান্সিয়াল সাপোর্টস’ বিষয়ে আলোকপাত করেন।
এ ছাড়াও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শামীম আহসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আচার্য প্রফুল্ল চন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হয়। কর্মশালার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের নবাগত শিক্ষার্থীা অংশগ্রহণ করেন।
দিঘলিয়ায় বিবাদমান জমির উপর স্থাপনা নির্মাণ
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের গোলক কুমার চক্রবর্তীর সম্পত্তির জবর দখল নিয়ে সরকারি প্রজেক্ট করিয়ে স্থাপনা তৈরি করেছেন একই গ্রামের জনৈক বাসুদেব ঘোষ। মামলা চলমান এমন তথ্য বাদীর
সূত্র থেকে জানা গেছে, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া মৌজার এস এ ১৩১৭ নং খতিয়ানের ৮৪৩ দাগে ১৩ শতক ও ৮৪৭ দাগের ১২ শতক মোট ২৫ শতক জমি সরকারের নিকট থেকে গত ২৫/০৪/১৯৭০ তারিখের ৯৫৪৪ নং সেটেলমেন্ট দলিলে বাদল মোড়ল দিং প্রাপ্ত হন। পরবর্তীতে বাদল মোড়ল দিং যশোর জেলার শার্শা থানাধীন বসতপুর গ্রামে বসবাস করতে থাকে। উল্লেখিত জমি বর্তমান বিআরএস জরীপের দাগ বিআরএস ৯০৭ নং খতিয়ান ৯৬৬ দাগে ১৩ শতক জমি মানিক চন্দ্র দিং এর নামে ভুলক্রমে রেকর্ড হয়।
বাদল মোড়ল দিং এর ওয়ারেশ মোঃ আলতাফ হোসেন দিং ঐ বিআরএস রেকর্ড সংশোধন করার জন্য গোলক কুমার চক্রবর্তী পাওয়ার অব এ্যানটি গোলক কুমার চক্রবর্তী উক্ত বিআরএস রেকর্ড সংশোধন করার জন্য দৌলতপুর সহকারী জজ আদালতে দেঃ ৫০০/২১ নং মোকদ্দমা দায়ের করেন। বাসুদেব ঘোষ জালজালিয়াতিভাবে রেকর্ড করিয়ে দেঃ ৫০০/২১ নং মোকদ্দমার দাবী তুলিয়া নিয়াছে যার বিরুদ্ধে জেলা জজ আদালতে সিভিল রিভিশন ৪৭/২০২৩ মোকদ্দমা দায়ের করা হয় যা চলমান আছে।
বাসুদেব ঘোষ উক্ত এসএ ১৩১৭ নং খতিয়ানে ৮৪৭ ও ৮৪৩ দাগের জমি বেআইনিভাবে আত্নসাৎ করার জন্য অতুল কৃষ্ণ দেঃ ৭৪/২২ নং মোকদ্দমা দায়ের করেন। বাদল মোড়ল দিং এর ওয়ারেশগণকে দেঃ ৭৪/২২ নং মকদ্দমা পক্ষে করো নাই। উক্ত বাসুদেব ঘোষ বেআইনিভাবে বাদল মোড়ল দিং এর জমি আত্নসাৎ করার জন্য বাদল মোড়ল দিং এর ওয়ারেশগণকে পক্ষ না করে দেঃ ৭৪/২২ নং মোকদ্দমা দায়ের করেছেন। যাহা চলমান আছে।
মামলা চলমান এমন তথ্য বাদীর পক্ষ থেকে বাস্তবায়ন কর্তৃপক্ষকে জানানোর পরও ঠিকাদার কাজ বন্ধ করেনি। উপজেলা প্রকৌশলী জানান, উক্ত জমি নিয়ে মামলা চলমান এমন তথ্য তাদের জানা নেই। মামলার কথা মামলার বিবাদী বাসুদেব ঘোষ তাদেরকে না জানিয়েই এলজিইডির মাধ্যমে সাড়ে ১৬ লাখ টাকার প্রকল্প পাশ করিয়েছেন। কোনো কোনো মহল জানিয়েছেন আওয়ামী লীগের এমপি ও নেতাদের তদবীরে এ প্রকল্প অনুমোদন হয়েছে। যে প্রকল্পের কাজ চলমান।
বাসুদেব ঘোষের শরীক সুশীল কুমার ঘোষ উক্ত এস এ ১৩১৩ খতিয়ানের ৮৪৮ দাগের ১৭ শতক জমি গত ইং ১১/০৮/১৯৯৩ তারিখে ১৯৭০/৯৩ নং কবলা দলিল জাল জালিয়াতিভাবে সৃষ্টি করলে দেবপ্রসাদ চক্রবর্তী দিং ওর বিরুদ্ধে দৌলতপুর জজ আদালত, খুলনা দেঃ ৫/২০২২ নং মোকদ্দমা দায়ের করেন যা চলমান আছে বলে জানা যায়। বিজ্ঞমহলের জিজ্ঞাসা মামলা চলমান এমন কন্টক জমিতে মোটা অংকের টাকার মেঘা প্রকল্প পাশ হলো কী করে?
বাগেরহাটে আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বাগেরহাট প্রতিনিধি
বিএনপি কেন্দ্রীয় নির্বহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রদর্শিত মানুষের উন্নয়ন ও কল্যাণের রাজনীতিই হবে বিএনপির রাজনৈতিক অনুপ্রেরণা।
সোমবার (১১ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম তানু ভ’ইয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিহ্নিত আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচবি মোজাফ্ফর রহমান আলম। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি নেছার উদ্দিন সফি, সেচ্ছাসেবক দলের খুলনা জেলা সভাপতি মোঃ তৈয়বুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটিার সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, নিহত তানু ভ’ইয়ার স্ত্রী আখি আক্তার, ভাই আব্দুল কাশেম সেলিম ভুইয়া প্রমূখ।
সমাবেশ শেষে সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক নূরে আলম তানু ভ’ইয়া, ছাত্রদল নেতা এমাদুল, নেতা সাব্বির ও বিএনপি নেতা সজিব তরফদাসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৭ বছরে আওয়ামী খুনিদের দ্রুত ফাঁসির দাবি একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাগেরহাটে ১৩টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে আজ সোমবার দপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে ভোক্তা অধিকার ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মূল্য তালিকা না থাকা, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণের অভিযোগে ১৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮,৪৩,৫১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।
কৃষি বিপণন কর্মকর্তা জনাব সুমন হোসাইন, বিশেষ টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আরমান শিকদার ও মিরাজ শেখ, বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
গণ সমাবেশ সফলের লক্ষে ইসলামী আন্দোলনের শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতী কার্যক্রম
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল সোমবার (১১ নভেম্বর) দিনব্যাপী খুলনার দারুল উলুম মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, মাদানী নগর মাদ্রাসা, ফজলুল উলুম মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা, জামিয়া কারিমিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাওয়াতি কার্যক্রম করা হয়।
দাওয়াতি প্রোগ্রাম কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোসতাক আহমেদ, মুফতি আব্দুর রহিম, মাওলানা আব্দুল্লাহ, খাদেমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ আব্দুল্লাহ, মাদানী নগর মাদ্রাসার মুহতামিম মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মোজাফফার হুসাইন, মারকাজুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী জাকির হোসেন, মুফতি রবিউল ইসলাম রাফে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার।
দাওয়াতি কার্যক্রমে আগামী ১৮ই নভেম্বর খুলনায় চরমোনাই পীর সাহেবের গণসমাবেশ সফলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম ও বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের আশু সুস্থতা কামনা করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিবৃতিদাতারা হলেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।
কয়রায় মহিলা দলের কমিটি গঠন
দিলরুবা মিজান সভাপতি ও সুরাইয়া সুলতানা সাধারন সম্পাদক নির্বাচিত
কয়রা প্রতিনিধি
খুলনা জেলার কয়রা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে দিলরুবা মিজান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সুমাইয়া সুলতানা। গত ৯ নভেম্বর খুলনা জেলা মহিলাদলের সভাপতি এ্যাডভকেট তসলিমা খাতুন ছন্দা ও সাধারণ সম্পাদক এ্যাডভকেট সেতারা সুলতানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট পুনার্ঙ্গ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট শারমিন মারিয়া মুক্তি, সহ-সভাপতি ফাতেমা খাতুন, সামসুন্নাহার, ছাবিনা ইয়াসমিন, শাহানারা পারভিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামিনি ইসলাম জ্যোতি, শারমিন এ্যানজিলা উর্মি, সহ-সাধারণ সম্পাদক ছাবিনা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক ইরানি আক্তার খুকু, কোষাধ্যক্ষ সীমা বালা ঢালী, প্রচার সম্পাদক ইফফাত আরা মুক্তা, সহ-প্রচার সম্পাদক লিপি খাতুন, দপ্তর সম্পাদক আলেয়া খাতুন, সহ -দপ্তর সম্পাদক রুবিনা আক্তার। কমিটির সদস্যরা৷ হলেন শরিফা খাতুন, শিউলী খাতুন, মমতাজ খাতুন, ইসমতারা, সফুরা খাতুন, হামিদা খাতুন, রেনুকা রানী মন্ডল, শামীমা ইয়াসমিন, মাহফুজা খাতুন, নিগার সুলতানা, মুরশিদা খাতুন,হাবিবা খাতুন,আরিফা সুলতানা, এ্যাডভোকেট স্মৃতি লতা সানা। কয়রার নব গঠিত মহিলা দলের সকল নেতৃবৃন্দেরকে অভিনন্দন জানিয়েছে কয়রা উপজেলা বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্যামনগরে চিংড়ী ঘের দখল অপচেষ্টায় মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মোড়ল ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি পদ্মাপুকুর ইউপি চেয়ারম্যান আমাজাদুল ইসলাম কর্তৃক চিংড়ী ঘের দখল ও হয়রানি মূলক মামলায় জড়ানোর হুমকিতে পদ্মপুকুর ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১২ টার দিকে পদ্মপুকুর ইউনিয়নের সোনাখালী চন্ডিপুর মডেলের সামনে চিংড়ি ঘের ও জমির মালিকগণের আয়োজনে মানববন্ধনে লিখিত বক্তব্য রাখেন বিসমিল্লাহ ফিস -৩ এর স্বত্ব অধিকারী জি এম রবিউল্যাহ বাহার।
এসময় উপস্থিত ছিলেন জমির মালিক তারক চন্দ্র সরকার, বিল্লাল হোসেন,মাখন লাল সরকার, হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মমতাজুর রহমান
কালিগঞ্জ উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান, সহ শত শত জমির মালিক ও নারী-পুরুষ। মানববন্ধনে
সকলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জমির ও ঘের মালিক জি, এম, রবিউল্যাহ বাহার বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে পট পরিবর্তনের পর আপামর দেশবাসীর মত আশাবাদি হয়েছিলাম। কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মোড়লের ষড়যন্ত্র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলামের হুমকিতে আজ তারা চরম বিপদাপন্ন। শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা মৌজাভুক্ত ‘বিসমিল্লাহ-০৩’ নামীয় মৎস্য প্রকল্পের আওতাধীন জমির মালিকগন। উপকুলবর্তী এই এলাকা অত্যন্ত দুর্যোগ প্রবণ। অধিকাংশ মানুষ মৎস্য চাষের উপর নির্ভরশীল। প্রায় শতাধিক ভুমি মালিক তাদের স্বত্ত দখলীয় প্রায় ৪০০ একর জমি বিগত ১৯৯৭ সালে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত শমসের আলী গাজীর নিকট লীজ প্রদান করা হয়। পরবর্তীতে শমশের আলী তারই পরিচিত বন্দকাটি গ্রামের আব্দুস সাত্তার মোড়লকে যৌথভাবে অংশীদার হিসেবে নিযুক্ত করে প্রকল্পের কার্যক্রম শুরু করে।শমসের আলী গাজী ও সাত্তার মোড়ল দুই নামে জমি মালিকদের সাথে মৎস্য প্রকল্পের চুক্তিপত্র দিয়ে আসছে। তবে ২০২০ সালের দিকে সমশের আলী গাজীর মৃত্যুর পরে ঘের পরিচালনার দায়িত্ব সাত্তার মোড়লের উপর বর্তায়। সে কারনে সাত্তার মোড়ল এবং সমশের আলী গাজীর নামে বর্তমান ২০২৪ সাল পর্যন্ত জমির ডিড রয়েছে। সাত্তার মোড়ল ২০২৩ সালের হারীর টাকা আটকে রেখে তার একক নামে জমি ডিড দিতে চাপ প্রয়োগ করে। এমনকি তার একার নামে সমুদয় সম্পত্তি লীজ বা ডিড না দিলে ২০২৩ সালের বকেয়া হারী পরিশোধে অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় আর্থিক অনটনের মধ্যে অসংখ্য স্থানে দৌড়াদৌড়ির পরও প্রতিকার না পেয়ে আব্দুস সাত্তারের এক নামে কয়েকজন ডিড প্রদানে বাধ্য হন। ঐ সুযোগকে কাজে লাগিয়ে চতুর আব্দুস সাত্তার মোড়ল পরক্ষনে মুল উদ্যোক্তা মৃত শমসের আলী গাজীর ছেলেদের প্রাপ্য না মিটিয়ে তাড়িয়ে দেয়। আব্দুস সাত্তারের চাতুরতা বুঝতে পেরে বিষয়টি নিয়ে জমি মালিকগন বিভিন্ন দপ্তরে অভিযোগ জানায়। একপর্যায়ে প্রাপ্য হারীর টাকা বুঝে পেয়ে ২০২৩ সালের জন্য শমসের আলী গাজীর ছেলেদের নামে প্রায় ৪০০ একর জমি ডিড দেন জমিরমালিকগণ। যদিও ঝাঁপা মৌজাভুক্ত মৎস্য প্রকল্পের মধ্যে মরহুম সমশের আলী গাজীর নিজস্ব জমি আছে। সকল জমির মালিক শমশের আলী গাজীকে শুরু থেকে চিংড়ি ঘের পরিচালনার জন্য নিজেদের জমি প্রদান করেন জমির মালিকগণ। আগামী ৫ বছরের জন্য আব্দুস সাত্তার মোড়লকে কখনো কোন জমি দেয়া হয়নি বা দিবে না। মালিকদের থেকে লীজ না পেয়ে আব্দুস সাত্তার নানা কুট কৌশলের আশ্রয় নিচ্ছে। জাতীয় পার্টির ঔ কেন্দ্রীয় নেতা জমিতে জোরপুর্বক পানি তুলে নিজে চিংড়ি ঘের করার হুমকি দিচ্ছে। অব্যাহতভাবে হারীর টাকা দাবির মুখে আব্দুস সাত্তার চলতি ২০২৪ সালের এক কানাকড়ি পরিশোধ না করেই ঘের ছেড়ে লোকজন নিয়ে চলে যায়। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মোড়ল বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার পাঁয়তারা করছে। পট পরিবর্তনের কারনে নিজেকে কিছুটা আড়ালে রেখে তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি স্থানীয় চেয়ারম্যান আমজাদুল ইসলামের শরনাপন্ন কাঁধে ভর করেছেন। চতুর আব্দুস সাত্তার মোড়ল সম্প্রতি তার অংশের ৮০ শতাংশ বিএনপি নেতা আমজাদুল ইসলামের নামে হস্তান্তর করেন। তবে দখলবাঁজ নেতাকর্মীদের ব্যাপারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের ‘কড়া পদক্ষেপে’র সম্ভাবনা থাকায় শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি ৫ আগষ্ট পুর্ববর্তী সময় অর্থাৎ গত ০১/০৪/২৪ তারিখের বলে প্রচারনা চালানো হচ্ছে। যার স্পষ্ট প্রমান মেলে একই ঘেরের মালিকানা দাবি করে আব্দুস সাত্তার ও আমজাদুলের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার ও সেনা বাহিনীর কাছে গত ২৯/০৯/২৪ ও ১/৪/২০২৪ তারিখে পরস্পর বিরোধী ভিন্ন দু’টি লিখিত অভিযোগ থেকে।চেয়ারম্যান আমজাদুল অত্যন্ত ভয়ংকর প্রকৃতির মানুষ। দুর্র্ঘষ্য স্বভাবের উক্ত বিএনপি নেতা নিজ প্রভাব খাটিয়ে সমগ্র ঘেরের জমি মালিকদের নানাভাবে ভীত সন্ত্রস্থ করছেন। তার ভয়ে রীতিমত অসহায় অনুভব করছি। প্রভাবশালী বিএনপি নেতা হওয়ার সুযোগ নিয়ে পরিবর্তিত পরিস্তিতিতে তিনি মোটা অংকের অর্থের বিনিময়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাকে উদ্ধারে মাঠে নেমেছেন। বিএনপি নেতা আমজাদুল ইসলাম স্বত্ত দখলীয় জমি ও ঘের দখলে মরিয়া হয়ে উঠেছেন। বিএনপির প্রভাবশালী নেতা জানান দিয়ে আমজাদুল ইসলাম ঘের দখলে বিরোধীতাকারীদের হয়রানীমুলক মামলা জড়ানোর হুমকি দিচ্ছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার প্রেতাত্মা হয়ে আবির্ভুত বিএনপি নেতা আমজাদুল ইসলামের হাত থেকে আমাদের রক্ষা করুন। ষড়যন্ত্র করে তারা আমাদের মত নীরিহ মানুষদের নিস্কন্টক জমি জবর দখলের পায়তারা চালাচ্ছে। তারা জাল হস্তান্তরপত্র তৈরী করে স্বত্ত দখলীয় জমিতে শতাধিক ভুমি মালিকসহ ঘের মালিক শমসের আলী গাজীর ছেলেদের প্রবেশ ঠেকাতে নানান কুট কৌশলের আশ্রয় নিচ্ছে। শমসের আলী গাজীর ছেলে জি, এম, রবিউল্যাহ বাহার গং ঘের থেকে উৎপাদিত মৎস্য থেকে ৭ কোটির অধিক টাকা শেয়ার হোল্ডার আব্দুস সাত্তার মোড়লের নিকট দাবী কললেও তা অগ্রাহ্য হয়। এবিষয়ে জাপা নেতা আব্দুস সাত্তার ও ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। জাতীয় পার্টি ও বিএনপির দুই প্রভাবশালী নেতার কবল থেকে জমি ও ঘের জবর দখলমুক্ত রাখতে লেখনির মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি ব্রজলাল (বিএল) কলেজ শাখার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
সোমবার বেলা ১১ টায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা বিএল কলেজ শাখার কলেজ সম্মেলন শাখা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি আলঃ সরোয়ার হুসাইন বন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সেক্রেটারি মোঃ আলফাত হোসাইন লিটন, এবং ইসলামী ছাত্র আন্দোলনের খুলনা জেলা সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা, খুলনা মহানগর সহ-সভাপতি মোঃ মাহাদি হাসান মুন্না, জেলা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ সহ বিএল কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন “আদর্শিক, যুগ সচেতন ও দেশ প্রেমিক যোগ্য নাগরিক তৈরি করতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিকল্প নেই, বাংলাদেশের সকল ক্যাম্পাস কে জ্ঞান চর্চা ও মত প্রকাশের উন্মুক্ত প্রাঙ্গণ হিসাবে ঘোষণা করতে হবে”। প্রধান অতিথি তার আলোচনার শেষে সরকারি ব্রজলাল কলেজ শাখার বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৪/২৫ সেশন এর জন্য নতুন কমিটি ঘোষনা করেন এবং নতুন কমিটির সভাপতি হিসেবে
এইচ এম ইনামুল হাসান সাঈদ, সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে শোয়াইব আহমাদ আলমের নাম ঘোষণা করেন।
সাতক্ষীরায় কর্মী সমাবেশকে সফল করার লক্ষে বাঁশদহা ইউনিয়ন বিএনপির মিছিল সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কর্মী সমাবেশকে সফল করার লক্ষে ১ নং বাঁশদহা ইউনিয়ন বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকালে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর থানা কতৃক আয়োজিত কর্মী সমাবেশকে সফল করার লক্ষে ১নং বাঁশদহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম এর আহ্বানে কয়েকশ নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল সমাবেশে স্থলে উপস্থিত হন। এ সময় সকল নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে দলীয় স্লোগান দেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মাস্টার মোঃ শাহিনুর রহমান, মাস্টার মোঃ নাজমুল হুদা ,ডাঃ মিন্টু সরদার সহ মোঃ তহিদুর রহমান,মোঃ শরীফউজ্জামন,বাবু হাসান, জিয়ারুল, সপন সহ অন্যান্যরা।
ফকিরহাট কাজি আজহার আলি কলেজের এডহক কমিটির পরিচিতি সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির পরিচিতি সভা সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক এমডি মোবাশ্বের হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মোল্লা রাজু আহমেদ। অনুষ্ঠানে শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফকিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় ফকিরহাট আদর্শ বিদ্যালয় চত্ত্বরে জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা ও বিএনপি নেতা শেখ আনছার আলী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহিদুল আলম।
শেখ মিজানুর রহমান, শেখ আ: ছালাম ও শেখ. হোসাইন মো. জিয়ার যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. রাজু আহম্মেদ, মোড়ল আতিয়ার রহমান, জিয়াউর রহমান, সাজ্জাদ হোসেন নান্নু, শেখ আলীবুদ্দিন, মো. ফিরোজ ফকির, মো. নুর ইসলাম, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবি দল নেতা খান শহিদুল ইসলাম, কৃষকদল নেতা ফিরোজ হোসেন, মহিলা দল নেত্রী নুর জাহান বেগম, ছাত্রদল নেতা ফাহিম শাহরিয়ার রাব্বি প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
শরণখোলায় উপজেলা আইনশৃংখলা কমিটির সভা
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় সোমবার সকালে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর শরণখোলা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মোহাইমেন। উপজেলার আইনশৃংখলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি,র সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক শেখ মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আঃ হালিম, সাংবাদিক আঃ মালেক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, জামায়াত নেতা মাওলানা ওবায়দুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় উপজেলায় মাদক নির্মুল, শিক্ষার পরিবেশ রক্ষা, ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ ও উপজেলার আইনশৃংখলা পরিস্থিতিসহ বাজারদর নিয়ন্ত্রণে রাখতে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নওয়াপাড়ায় অনিয়মের অভিযোগে আল-মদিনা ক্লিনিক বন্ধ করল উপজেলা স্বাস্থ্য বিভাগ
নওয়াপাড়া প্রতিনিধি
নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার ৪০ দিনের মাথায় যশোর সিভিল সার্জন এর নির্দেশে আল-মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্স বন্ধ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ক্লিনিক এলাকায় স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালনা করে এ সিদ্ধান্ত নেয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৩০ আগষ্ট ২০২৪ তারিখ নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তোভুগি পরিবারের পক্ষ থেকে আল-মদিনা ক্লিনিক এর অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগ হাতে পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ওই তদন্ত কমিটির র্দীঘ তদন্তে ক্লিনিককের বিভিন্ন অনিয়মের প্রমান পায়। তদন্ত কমিটি গত ২০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন যশোর সিভিল সার্জন বরাবর পাঠায়। তারই ধারাবাহিকতায় সিভিল সার্জন মহদয়ের নির্দেশে আজ এই অভিযার পরিচালনা করা হয়েছে। এবং অনিয়ম দুর না কার পর্যন্ত ক্লিনিকের সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, নবজাতকের মৃত্যু ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়ে যশোর সিভিল সার্জন ডা. মাহমুদুর হাসান স্যারের নির্দেশে আজ এই অভিযান পরিচালনা করা হয় এবং ক্লিনিক কর্তৃপক্ষকে তাদের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ২৪ঘন্টার মধ্যে ভর্তি সকল রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠনো জন্য বলা হয়েছে।
এই অভিযান পরিচালনার সময় অভয়নগর থানা পুলিশের একটি দল আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে।
দিঘলিয়ায় দেশী চেলাই মদসহ গ্রেফতার ১
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মমিনপুর গ্রাম থেকে ২ লিটার দেশী চেলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের দিক নির্দেশনায় পুলিশের একটি চৌকস আভিযানিক টিম দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে লুৎফর গাজীর পুত্র মোঃ মুরাদ গাজী(৩৫) কে ২ লিটার দেশী চেলাই মদসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে বলেন, মুরাদ গাজীকে ২ লিটার দেশী চেলাই মদসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে দিঘলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
অসুস্থ বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১১ নভেম্বর) গুরুতর অসুস্থ বিএনপি নেতা এস এ রহমান বাবুলকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তিনি উনার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার ছেলে শোভনসহ সেবায় নিয়োজিত অন্যান্য লোকদের সাথে সেক্রেটারি জেনারেল চিকিৎসার সার্বিক কথাবার্তা বলেন। পরিশেষে তিনি সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুলের নেক হায়াত ও সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করেন। এ সময় সেক্রেটারি জেনারেলের সাথে খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
১৮ নভেম্বর পীর সাহেব চরমোনাইর গণসমাবেশ সফলে দিঘলিয়ায় প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণসমাবেশ সফলের লক্ষ্যে ১১ নভেম্বর সোমবার বাদ আসর দলীয় কার্যলয়ে উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি এবং সেক্রেটারিদের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখা সহঃ সভাপতি মাস্টার সাদেক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ মহিবুল্লাহ পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা জেলার সহ-সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী, মোঃ শহিদুল ইসলাম, মুঃ গিয়াস উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম এস্কান্দার মোহাঃ শহিদুল ইসলাম,মো: হোসাইন সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন জনাব মোঃ হুসাইন লিটন প্রমুখ। সভায়১৮ নভেম্বর গণসমাবেশ বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনায় বাংলাদেশ আন্তঃজেলা রেন্ট এ কার গ্রুপ’র মিলন মেলা ও কমিটি গঠন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আন্তঃজেলা অনলাইন রেন্ট এ কার গ্রুপ’র উদ্যোগে মিলন মেলা ও মৃত্যু কালীন অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১১ নভেম্বর সোমবার। খুলনার খালিশপুরে প্লাটিনাম জুবলী জুট মিল অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক ও পুনরায় নির্বাচিত সভাপতি শেখ সেলিম। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুজিবুর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন পুলিশ কর্মকর্তা বিপ্লব কান্তি দাস।সংগঠনের সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাইজিদ মুন্নার পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন,হেলাল উদ্দিন, আকবর হোসেন, মোঃ মুজিবুর রহমান, সেলিম আজিজ সহ আরো অনেকে।এদিন সংগঠনের মৃত সদস্য যশোর সদরের মোঃ ওলিয়ার রহমানের পরিবারের সদস্যদের হাতে অনুদান বাবদ নগদ ৮৬ হাজার টাকা তুলে দেয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম।দিন ব্যাপী এ মিলন মেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়।
খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তি
সোমবার খুলনায় ১৮,বাগমারা আল – আমিন সড়ক খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথমবারের মতো ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করেন। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজ সেবামূলক সংগঠন।
এই সংগঠনটি মোট দশটি লক্ষ্য নিয়ে কাজ করছেন ।বাগমারা প্রাইমারি স্কুলের পাশে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ৩৩৮জনকে গ্রুপিং করা হয়েছে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নূর আলি শিকদার। এবং ব্লাড গ্রুপের দায়িত্বে ছিলেন খান শাওয়াল আহমেদ সৈকত (এম.বি.বি.এস ফাইনাল ইয়ার ) ও সাদিয়া সাবরিন লিজা (এম. বি.বি.এস. ফাইনাল ইয়ার)। প্রধান অতিথি চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রথমে ব্লাড গ্রুপিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে মুল্যবান বক্তব্য রাখেন ও উপস্থিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দিয়ে ছোট্ট সোনামণি “হুজাইফা”কে দিয়ে প্রথম ব্লাড গ্রুপিং এর কার্যক্রম শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা স্বাধীন ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমান সোহাগ,খুলনা স্বাধীন ফাউন্ডেশনের নিঃস্বার্থের রক্তদান কমিটির আহ্বায়ক রূপা আক্তার তিথি,সহ-সভাপতি সাদিয়া হাওলাদার,সাধারণ সম্পাদক সুলতানা আক্তার,সাংগঠনিক সম্পাদক সুমাইয়া, প্রচার সম্পাদক মোঃ আবুল খায়ের, দপ্তর সম্পাদক সুমাইয়া সাফা , ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান,আল -আমিন , সাবিয়া বিনতে বর্ষা, মোহাম্মদ নাজিম । হোসাইন খান , সুলতানা ও মেহেদী তরফদার, মোহাম্মদ মারুফ শিকদার , মাইশা হুমাইয়ারা , এবং সংগঠনের সকল সদস্য বৃন্দ। আয়োজনটির সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন এইচ এম আর রাসেল হাসান( সদস্য , পুরোটা আয়োজন এর পাশে ছিলেন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির সহ-সমন্বয়ক মোঃ রহমত , মোহাম্মদ আল শাহাব , দীপ্তাক্ষী চক্রবর্তী দিতি, মোঃ সাইফুল ইসলাম। সংগঠনটি প্রতিষ্ঠা কাল থেকে এ পর্যন্ত এ অল্প সময়ে সমাজসেবামূলক কাজ করে মানুষের প্রশংসা কুড়িয়েছে নতুন এই সংগঠনটি ।
খুলনা স্বাধীন ফাউন্ডেশনের এ পর্যন্ত করা কাজের মধ্যে উল্লেখযোগ্য – বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ, অসহায় ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার বিতরণ , সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও শিক্ষাদান বৃক্ষরোপণ , ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ ,অসহায় মানুষদের চিকিৎসার জন্য সহায়তা প্রদান, হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষে ব্যবসার উপকরণ প্রদান ইত্যাদি । সমাজসেবা মূলক কাজের প্রতি আগ্রহী ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে এ সংগঠনটি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে এমনই মনে করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুদুর রহমান সোহাগ ।
নড়াইলে নতুন ইউএনও’র সঙ্গে সুধীজনের মতবিনিময়
নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে নতুন ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুম রাণী মজুমদার, জামায়াতের সদর উপজেলা আমীর হাফেজ মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াকিউজ্জামান, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।
নতুন ইউএনও বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের উত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, শিক্ষা ও শিল্প সংস্কৃতির মানোন্নয়ন, অনলাইন প্রতারণা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, চিত্রা নদী দখল ও দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আইন-শৃংখলা রক্ষায় অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
নাশকতা মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সুমন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি। তিনি চাচই গ্রামের এম এম শরিফুল ইসলামের ছেলে। ওসি আশিকুর রহমান বলেন, লোহাগড়া থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরায় ছাত্রদল নেতা তৈয়ব হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় ছাত্রদল নেতা তৈয়ব হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলা সদর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ। ফেসবুকে পোস্ট করা নিয়ে স্থানীয় শত্রুতার জের ধরে ২০২৩ সালের ২৩ আগস্ট প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আবু তৈয়েব মোল্যা মারা যান।
মানববন্ধনে তৈয়বের বাবা আবুল কালাম আজাদ ও মা বলেন, তাদের সন্তানের খুনিরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের জোর দাবি জানান তারা। হত্যার দীর্ঘদিন পার হলেও মামলার চার্জশিট না দেওয়ায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। আটক আলফাজ উদ্দিন (৫৭) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার আসামি। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসান এবং চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, আগে থেকে আমাদের কাছে খবর ছিল যে, কলারোয়া থানার হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামি পাসপোর্ট-ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবেন। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। এরপর মামলার ওই আসামি ইমিগ্রেশনে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য এলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার নিজ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয় এবং বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
কুষ্টিয়ায় সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলা হবে: নবাগত ডিসি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ জেলায় কোনো সিন্ডিকেট রাখা হবে না। তিনি বলেন, ডাল-পালা নয়, সিন্ডিকেটের একেবারে শিকড় উপড়ে ফেলে কুষ্টিয়া জেলাকে যে কোনো মূল্যে সিন্ডিকেট মুক্ত করা হবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের পক্ষ থেকে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবকিছুই করা হবে। সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত ডিসি।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনডিসি মহসীন উদ্দীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুয়েট থেকে পাস করা ২৭তম বিসিএসের কর্মকর্তা তৌফিকুর রহমান এর আগে অর্থ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় জেলা প্রশাসক শূন্য ছিল কুষ্টিয়া। গত ৩ নভেম্বর তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ জেলায় যতদিন কর্মরত আছেন, ততদিন কোনো দুর্নীতি-অনিয়মকেও প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দেন তিনি।
বড় ভাইয়ের মৃত্যুর ৭ ঘণ্টা পর মারা গেলেন ছোট বোন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুর ৭ ঘণ্টা পর তার ছোট বোন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রিজিয়া খাতুনের মৃত্যু হয়েছে। রিজিয়া খাতুন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন রিজিয়া খাতুন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ভোর ৪টার দিকে তার বড় ভাই মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের মৃত্যু হয়।
বড় ভাইয়ের মৃত্যুর ৭ ঘণ্টা পর ছোট বোনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাইবোনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, একই দিনে ভাই ও বোনের মৃত্যুতে গোটা পরিবারে শোকের মাতম চলছে। আমরাও গভীর শোকাহত।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন বলেন, মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের মৃত্যুতে বিএনপির একজন নেতৃত্ব হারালো। এটি একটি অপূরণীয় ক্ষতি। তবুও মৃত্যুকে মেনে নিতে হয়। একই সঙ্গে বড় ভাইয়ের মৃত্যুর ৭ ঘণ্টা পর ছোট বোনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা শোকাহত।
‘আ.লীগের এমপির ভাই উপদেষ্টা সেখ বশির, তাকে অপসারণ করতে হবে’
যশোর প্রতিনিধি
অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে অপসারণের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে সোমবার বিকাল ৫টার দিকে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়।
সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, প্রতিনিধি মারুফ হোসেন, বিএম আকাশ, সোয়াইব হোসেন, আল মামুন লিখন ও নুর ইসলাম প্রমুখ।
সমাবেশে সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘সেখ বশির উদ্দিন উপদেষ্টা হওয়ায় যশোরের মানুষ হিসেবে আমাদের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় জড়িত ছিলেন। তার ভাই যশোর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চারবার এমপি হয়েছেন। তাকে উপদেষ্টা করা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। অবিলম্বে অপসারণ করতে হবে।’
একই দাবিতে রবিবার গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের দড়াটানা মোড় থেকে মিছিল বের করেন। মিছিল শেষে তারা দড়াটানা ভৈরব চত্বরে পথসভা করেছেন। এদিন সন্ধ্যায় অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেখ বশির উদ্দিন শপথ নেন।
যশোরের সন্তান সেখ বশির উদ্দিন দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিনের ছেলে। তার ভাই শেখ আফিল উদ্দিন যশোর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য হয়েছেন।
বাগেরহাটে আ.লীগের ৪ নেতা গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহাম্মেদসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে গত ৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাররা হলেন-বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, বাগেরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের এপিএস রেদওয়ান আহমেদ চয়ন ও কুট্টি খান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ৪ আগস্ট বাগেরহাটে ছাত্র- জনতার বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।
অভয়নগরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চাইনিজ কুড়ালসহ মো. শারিফ খান (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা বুইকারা গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। আটক শারিফ খান বুইকারা গ্রামের মো. ইকবাল খানের ছেলে। সোমবার ( ১১ নভেম্বর) সকালে অভয়নগর থানার ওসি এমাদুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে একটি বিদেশি পিস্তল (ইতালিয়ান), তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়ালসহ শারিফ খান নামে এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
ঝিনাইদহে বেড়েছে চুরি-ছিনতাই
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে প্রতিনিয়ত ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। প্রায়ই শোনা যাচ্ছে বাসা-বাড়ি, অফিস কিংবা দোকানে চুরি করে মালামাল নিয়ে যাচ্ছে চোরচক্র। এ ছাড়া সন্ধ্যার পর শহর ও গ্রামের বিভিন্ন সড়কে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ গত শনিবার (৯ নভেম্বর) ভোররাতে শৈলকুপার নাগিরাট গ্রাম থেকে রবিউল ইসলাম নামের এক ভ্যানচালকের বাড়ি থেকে ভ্যান চুরি করে নিয়ে যায় চোরচক্র।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার একটি হার্ডওয়্যারের দোকানের শাটার ভেঙে মালামাল নিয়ে গেছে। এসব ঘটনায় থানা পুলিশ তেমন কিছুই জানে না। এদিকে পুলিশের হিসাবে গত দুই মাসে ঝিনাইদহের ছয় উপজেলায় মাত্র ১৭টি চুরি-ছিনতাই সংঘটিত হয়েছে। তবে সূত্রের দাবি, সব চুরি-ছিনতাইয়ের ঘটনা থানা-পুলিশ পর্যন্ত পৌঁছয় না।
ঝামেলা বাড়ার আশঙ্কা থেকে অনেকে পুলিশকে জানাতে চায় না। তবে ফেসবুক কিংবা পরিচিতজনের কাছে চুরি-ছিনতাইয়ের কথা জানান। পুলিশকে না জানানোয় থানায় এর সুনির্দিষ্ট রেকর্ড থাকে না। এ কারণে পুলিশের খাতায় যে হিসাব রয়েছে এর চেয়ে কয়েক গুণ বেশি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে ব্যবসায়ী ও বাসা-বাড়ির মালিকরা।
জানা গেছে, গত বুধবার শহরের কাঞ্চনপুর এলাকার দিনমজুর গোলাম মোস্তফা তার বাইসাইকেল রেখে পাশের দোকানে ওএমএসএসের চাল তুলতে যান। মুহূর্তের মধ্যে তার বাইসাইকেল উধাও হয়ে যায়। একই পাড়ার আব্দুর রশিদের বাড়ির মিটার থেকে তিন কয়েল বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরচক্র। এর আগে শৈলকুপার ফুলহরি গ্রামের নেপাল কুণ্ডুর বাড়ির জানালা কেটে সর্বস্ব চুরি করে নিয়ে যায়।
কালীগঞ্জের কমলাপুর গ্রামের বাবর আলী বিশ্বাসের গোয়াল থেকে তিনটি উন্নত জাতের গরু চুরি করে নিয়ে যায়। শৈলকুপার রয়েড়া গ্রামের এক বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
ছিনতাইয়ের ঘটনাও ঘটে চলেছে প্রতিনিয়ত। গত ২ অক্টোবর শৈলকুপার কৌপাড়া এলাকা থেকে এক ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ ৭০ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এর আগে রয়েড়া বাজারের গার্মেন্টস ব্যবসায়ী আক্কাস আলীর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। সদরের গোয়ালপাড়া এলাকা থেকে আজির আলীর ইজিবাইক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এভাবে সারা জেলায় চোর-ছিনতাইকারীর উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। সংসারে অভাব-অনটন ও আর্থিক মন্দার মধ্যে জেলাব্যাপী এই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে মানুষ। পুলিশ মাঝে মাঝে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই।
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলনে, ‘গত কয়েক মাসে জেলাজুড়ে চুরি-ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে। দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনী নানা কাজে ব্যস্ত থাকলেও এদিকেও তাদের নজর দেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।’ ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘চোরের উপদ্রব রুখতে অভিযান জোরদার করা হয়েছে। এত বড় জেলায় চুরি-ছিনতাই ঠেকাতে শুধু পুলিশের অভিযান বা টহল কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। এ অবস্থায় এলাকাবাসী ও কমিউনিটি পুলিশের সম্পৃক্ততা জরুরি দরকার। চুরির ঘটনায় ইতিমধ্যে অনেককে আটক করা হয়েছে।’
চুয়াডাঙ্গায় বাটারফ্লাই হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বাটারফ্লাই হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতামূলক শিক্ষার মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া দারুল উলুম হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ পরিক্ষা করে সবার হাতে রিপোর্ট তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য সচেতনতামমূলক নানাবিধ পরামর্শ দেওয়া হয়।
বাটারফ্লাই হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি ফিজিওথেরাপি চিকিৎসক মোঃ শফিকুল ইসলাম জান্টুর তত্বাবধানে ও ফাউন্ডেশনের জেলা শাখার সদস্যদের সার্বিক সহযোগিতায় মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবঃ) মোঃ মিলন হোসেন ব্লাড গ্রুপ পরিক্ষা করে রিপোর্ট তৈরি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মন্টু, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান এ্যান্টনি, সাংগাঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম বাকু, দপ্তর সম্পাদক মোঃ সায়েম হোসেন তুষার, নির্বাহী সদস্য মাওলানা মোঃ ওসমান গনিসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ।
চুয়াডাঙ্গায় দু’ কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে দুই সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।
সোমবার বিকাল ৪ টায় সেনাবাহিনীর সহায়তায় চুয়াডাঙ্গা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে টিম সরোজগঞ্জ বাজারে এক অভিযান চালায়।এসময় মেসার্স সামছুল আলম নামক সার ডিলার প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও যথাযথভাবে সার বিক্রি না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস ট্রেডার্সে তদারকিতে অতিরিক্ত মূল্যে বিভিন্ন বীজ বিক্রি, বীজ ক্রয়ের ভাউচার ও আমদানির কাগজপত্র সংরক্ষণ ব্যতীত বীজ বাজারজাত ও বিপণনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।
দিঘলিয়া প্রেসক্লাবে বিবৃতি
দিঘলিয়া প্রতিনিধি
দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও এখন সময় টেলিভিশন চ্যানেলের খুলনা ব্যুরো প্রধান মোঃ তরিকুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং সময়ের খবর পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুর রহমান রানা ও তাঁর কন্যা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দেশ টিভির ব্যুরো প্রধান নুর ইসলাম রকি ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম হাসান , এস এম শামীম তাদের উভয়কে দেখতে জান এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তাদের উভয়ের আশু রোগমুক্তি কামনায় বিবৃতি দিয়েছেন, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, মোঃ মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল প্রমূখ।
দিঘলিয়া প্রেসক্লাবের প্রস্তুতিমূলক সভা
দিঘলিয়া প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সাথে আগামী ১৯ নভেম্বর দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা গতকাল সন্ধ্যা ৬ টায় প্রেসক্লাবের স্থায়ী কার্য়ালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি মূলক সভা প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নিবার্হী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম, ইন্জিনিয়ার অহিদ মুরাদ, এস এম হাসান, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, এস এম শামীম, রানা মোল্লা, এস এম শামীম ২, মেহেদী হাসান, মো: রুবেল প্রমূখ।
সুন্দরবনে জাহাজে অসুস্থ হয়ে পড়া শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড
খুলনাঞ্চল ডেস্ক
সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় এমডি উৎসব নামে একটি জাহাজে ৬ মাসের এক শিশু অসুস্থ হয়ে পড়ে। আশপাশে কোনো হাসপাতাল না থাকায় বিষয়টি জানিয়ে কোস্ট গার্ডকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে। সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ নভেম্বর ৫০ জনের একটি পর্যটক দল এমভি উৎসব নামক জাহাজে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যান। রাত আনুমানিক সাড়ে ১১টায় সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় পৌঁছাতেই একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়। যার বয়স মাত্র ছয় মাস (শিশু)। কটকা থেকে মোংলা অথবা খুলনার দূরত্ব আনুমানিক ৮৬ কিলোমিটার, যা প্রায় নয় ঘণ্টার দূরত্বে অবস্থিত। তাছাড়া, পর্যটন জাহাজগুলোর চলাচলের গতি নিতান্তই সীমিত। কাছাকাছি দূরত্বে জনবসতির চিহ্ন মাত্র নেই, জাহাজের মধ্যে কোনো ডাক্তার নেই, টেলিযোগাযোগের একমাত্র অবলম্বন টেলিটকের একটি মাত্র ফোন। তিনি আরও জানান, জাহাজে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড সদর দপ্তরকে জানান। বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড সদরদপ্তর কার্যকরী পদক্ষেপ নিতে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড পশ্চিম জোনকে নির্দেশনা দেয়। বিষয়টি জানা মাত্রই কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সার্জন লে. মোহাম্মদ রায়হানুল জান্নাহের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল দল অনতিবিলম্বে জরুরি চিকিৎসা সরঞ্জামসহ হাই স্পিড বোটে কটকার উদ্দেশ্যে রওনা হয়। উদ্ধারকারী দলটি ৮৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে সুন্দরবনের দুর্গমতম স্থানে অত্যন্ত কম সময়ের মধ্যে পর্যটক জাহাজ এম ভি উৎসবের কাছে পৌঁছায়। তিনি জানান, দলটি অসুস্থ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে কোস্ট গার্ডের দলটি মেডিকেল ইভ্যাকুয়েশন সম্পন্ন করে বোটযোগে অত্যন্ত দ্রুততার সঙ্গে মোংলা বেইস-এ স্থানান্তর করে। এরপর কোস্ট গার্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য খুলনায় বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করা হয়। যার ফলে ওই ভ্রমণকারী জাহাজে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।










































