Home আঞ্চলিক পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে মৎস্য লীজঘের দখল: ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর

পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে মৎস্য লীজঘের দখল: ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর

11


পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে মৎস্য লীজ ঘের জবর দখল ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়ার দাবীতে সবুজ সৎস্য খামার নিজ কার্য্যলয়ে সংবাদ সম্মেলনে করেছে মাশফিয়ার রহমান সবুজ। সোমবার দুপুর দুইটায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আমি পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের লতা-পুতলাখালীতে রেজিস্ট্রি ডিড মুলে ৭শ বিঘা জমি ৫ বছরের জন্য লীজ ঘের করে আসছি। পরবর্তীতে আমার অর্থের বিশেষ প্রয়োজনে শিবপদ সরদারের সাথে গত ২০২৩ সালের ২৫ জানুয়ারি হতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই বৎসরের জন্য অর্ধেক শেয়ারে যৌথ ব্যবসা করি। ব্যবসা শুরু হওয়ার পর থেকে শিবপদ সরদার ঘেরের দায়িত্বে না থেকে তার ভাই শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র মামলার আসামী মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সত্যরঞ্জনকে ঘেরের দায়িত্ব দেয়। শিব এবং সত্য সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামানের ছত্রছায়ায় এলাকার সন্ত্রাসী বাহিনীর আস্তানা গড়ে তোলে। আমি ঘেরের হিসাব চাইলে সত্যরঞ্জন আমাকে লীজ ঘেরের বাসায় হিসাবের জন্য যেতে বলে। আমি লীজের বাসায় গেলে হিসাব না দিয়ে শিবপদ ও সত্যরঞ্জন আমাকে অস্ত্রের মুখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। আমি দুই বছরের আমার অর্ধেক অংশে ২০ লক্ষ টাকার অধিক লভ্যাংশ পাবো। আমার লভ্যাংশের টাকা আদায় এবং ফাকা স্ট্যাম উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।