কেশবপুর প্রতিনিধি
যশোর জেলার কেশবপুরের উপজেলার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বিল গরালিয়ার আশপাশে কন্দর্পপুর, সুজাপুর, খতিয়াখালি, মাগুরখালি, বালিয়াডাঙ্গা, বাকাবর্শি, বড়েঙ্গা, নেপাকাটি, কমলাপুরসহ ১৭ গ্রামের হাজার হাজার মানুষের বসবাস এখানে
বন্যার পানিতে কেশবপুরের আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কারণ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে, ঘরবাড়ি, ফসল, রাস্তা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছে ।
পানির উচ্চতা বাড়তে বাড়তে কেশবপুর উপজেলার ৩৮ টি প্রাথমিক বিদ্যালয় পানির নিচে তলিয়ে ছিল। এখনো অনেক স্কুলে পানিতে তলিয়ে আছে। কোমল মতি শিশুরা অনেক কষ্ট করে স্কুলে যাতায়াত ও পাঠদান করছে খুবই দুর্বিষহ।
কেশবপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি নাজমুল হুদা বাবু উনার সাথে কথা বলে জানা যায় কিছু দিন পূর্বে স্কুল গুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। বর্তমানে বন্যায় নিমজ্জিত স্কুল গুলোতে পাঠদান হচ্ছে। বন্যার কারণে অনেক স্কুলের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকার জনসাধারণ স্বউদ্যোগে পাম্প মেশিন ক্রয় করে পাম্পের মাধ্যমে কিছু জায়গায় পানি সেচের ব্যবস্থা করেছে তাও খুবই ধীর গতিতে।
আজ দুই মাস অতিবাহিত হচ্ছে কেশবপুরের মানুষ পানিবন্দি অথচ সরকারি জোড়ালো কোন পদক্ষেপ চোখে পড়ছে না। বন্যাকবলিত মানুষদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা দ্রুত প্রয়োজন, যেমন খাদ্য, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা।











































