Home আঞ্চলিক কপিলমুনিতে কাঠ ব্যবসায়ীকে মারপিট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কপিলমুনিতে কাঠ ব্যবসায়ীকে মারপিট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

10


কপিলমুনি প্রতিনিধি
পাইকগাছার কপিলমুনিতে এক কাঠ ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী কাঠ ব্যবসায়ী। থানায় অভিযোগ সূত্রে প্রকাশ, কপিলমুনির পার্শ্ববর্তী নোয়াকাটী গ্রামের সমেজ ফকিরের ছেলে সাজ্জাত গাজী একজন কাঠ ব্যবসায়ী। কাশিমনগর গ্রামের মজিদ মোড়লের ছেলে রাসেল মোড়ল, ও এসএম গাজীর ছেলে মহিদুল গাজী সাজ্জাতের নিকট গাছ বিক্রি করবে বলে খবর দেয়। তার খবরে সাড়া দিয়ে ৬ নভেম্বর রাত ৯টার দিকে কপিলমুনির কাশিমনগর বাজারে গেলে মহিদুলের ইশারায় রাসেল সাজ্জাতকে মারধর করে ৪৭ হাজার ২শত টাকা ছিনিয়ে নেয়, এবং হুমকি প্রদর্শণ করে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের মোবাইলে কল করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ফুটেজ দেখে ও তদন্ত করেছে বলে জানা যায়।