ছাত্রশিবির খুলনা মহানগর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বয়রা বাজার সংলগ্ন হাজী ফয়েজ উদ্দিন স্কুল মাঠে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ০৫ টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশ অনুষ্ঠানে মহানগর শাখার সেক্রেটারি এস. এম নুরুল্লাহের সঞ্চালনায় মহানগর শাখা সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ, এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ । এছাড়াও শাখার নেতৃবৃন্দ ও অন্যান্য দায়িত্বশীলরা এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যখন দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চটুকু দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’
রূপসার ঘাটভোগে ইসলামী আন্দোলনের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী ১৮ নভেম্বর সোমবার খুলনায় চরমোনাই এর পীর সাহেবের গনসমাবেশ সফলে প্রস্তুতি সভা ও ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর রবিবার বাদ আসর ইউনিয়ন শাখা সভাপতি শেখ আঃ হাফিজ এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মোহাম্মাদ আব্দুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভা ও ওয়ার্ড প্রতিনিধী সম্মেলনে আলোচনা পেশ করেন, জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, মাওলানা আঃ সাত্তার হালদার, মাওলানা হারুন অর রশিদ, মুফতী আবুল কালাম আযাদ , মাওঃ আবু সালেহ, আশরাফ ফকির, মাওলানা জামাল উদ্দিন, মোঃনাজিম মোড়ল,আলহাজ্ব মোঃ লিয়াকত মোল্লা, আল আমিন, সেলিম সরদার, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা নাজমুস সাকিব, মুফতী মিজানুর রহমান, মাওলানা আনিসুর রহমান প্রমুখ।
ঝিনাইদহে হারল্যান কসমেটিকস্ শোরুম’র উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে হারল্যান কসমেটিকস্ শোরুম’র উদ্বোধন করলেন চিত্র নায়ক মামুনুল হক ইমন ও চিত্র নায়কা প্রার্থনা ফারদিন দিঘি। রোববার সন্ধ্যায় ঝিনাইদহের হাটের রাস্তায় হারল্যান শো-রুম এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার মামুনুর রশিদ ও ডিভিশনাল সেলস ম্যানেজার জহিরুল ইসলাম।
শোরুমের ম্যানেজার আবির মাহমুদ জানান, শোরুমটিতে স্কিন এনালাইজার এর মাধ্যমে মুখের স্কিন টেস্ট করে স্কিন কেয়ারের প্রোডাক্ট দেওয়া হয়। তিনি আরও বলেন, এখানে কালার কসমেটিকসের সকল প্রোডাক্ট যেমন নিয়র, হারল্যান, লিলি ব্র্যান্ডের কসমেটিক পাওয়া যায়। ঝিনাইদহের শোরুম উদ্বোধনের মাধ্যমে সারাদেশে ১৫০ প্লাস শোরুম রয়েছে।
ফকিরহাটে ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কোষ্ট গার্ডের একটি দল। গ্রেপ্তারকৃত মাদক কারবারী মো. মহিউদ্দিন (২২) খুলনার লবনচোরা এলাকার মোহম্মদ আলী হুসাইনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা ব্রীজ কোষ্ট গার্ডের একটি দল উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯০০গ্রাম গাঁজা উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। রোববার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃত মহিউদ্দিনকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
শেখ হাসিনার ফাঁসির দাবীতে মোংলায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শেখ হাসিনার ফাঁসির দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী। পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে রবিবার বিকেলে বিএলএস জামে মসজিদ চত্বর থেকে বের হওয়া এ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রিমঝিম চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সেখানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মোংলা পৌর আমীর এম,এ বারি, উপজেলা আমীর অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, পৌর সেক্রেটারী এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জহির উদ্দিন বাবর ও পৌর যুব জামায়াতের সভাপতি মোস্তাইন মোল্লা।
সমাবেশে বক্তারা বলেন, পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তারই গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করা হবে।
সাতক্ষীরায় শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক এই শ্লোগানকে সামনে রেখে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রবিবার শহরে করিম সুপার মার্কেটের মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী, যুবদল নেতা পারভেজ রোমেল, আরিফ ইকবাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ৯০ এর বীর শহিদ এই তরুণের শ্লোগান ছিলো স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক। আর আজ এই ২৪ এর শ্লোগানের সাথেও একই মিল রয়েছে। ফ্যাসিবাদী ও স্বৈরাচার বিরোধী এ আন্দোলনেও অনেক নুর হোসেনকে জীবন দিতে হয়েছে। তাই আর যেন বাংলার মাটিতে কোন স্বৈরাশাসক ফিরে না আসে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ।
রামপাল সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির প্রধান হলেন কৃষিবিদ শামীমুর রহমান
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল সুন্দরবন মহিলা কলেজের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান কে আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মানিকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক আদেশবলে এ পরিপত্র জারি করা হয়। এডহক কমিটির অন্য সদস্যরা হবেন জমিদাতা, শিক্ষক মন্ডলীর প্রতিনিধি ও পদাধিকারবলে সদস্য সচিব হবেন কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ। এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে কলেজ অধ্যক্ষ খালিদ আহমেদ বলেন গত ইং ৩ নভেম্বর ভাইস চ্যান্সেলর এঁর আদেশ বলে ৪৩৯২ নং স্মারকে আগামী ৬ মাসের জন্যে এ কমিটি গঠন করা হয়।
যশোরে এসিআইয়ের ডিপো অফিসে ডাকাতি
শহিদুল ইসলাম দইচ যশোর।
যশোরে নাইটগার্ডের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-মুখ ও পা বেঁধে প্রায় ১৫/২০ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর শেখহাটি বাবলাতলায় এসিআই কোম্পানির ডিপোতে এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ রবিবার সাড়ে ১১ টার দিকে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। গত রাতে এসিআই কোম্পানির ডিপো অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড সোহেল রানা ও সজীব কুমার জানান, ডাকাতরা একসাথে প্রাচীর টপকে ভেতরে ঢুকে পিস্তল ও চাপাতি নিয়ে তাদের উপর আক্রমণ করে। মাথায় অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। পরে তাদের হাত, মুখ ও পা বেঁধে নিচতলার বাথরুমের পাশে ফেলে রাখে। তারা সকলেই কালো রঙের প্যান্ট, শার্ট ও মুখে মাস্ক পরা ছিল।
প্রতিষ্ঠানের সিনিয়র ডিপো ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভবনের এক ও দুইতলায় তাদের অফিস। সেখানে টাকা-পয়সা ও মালামাল থাকে। শনিবার রাতে সকলেই ঠিকঠাকভাবে বন্ধ করে যান। সকালে বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন এ ঘটনা। অফিসে এসে দেখেন, বিভিন্ন ক্যাশ বাক্স ভাঙা। ডাকাতরা ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। এছাড়া অনেক ওষুধ নষ্ট হয়েছে, কিছু নিয়েও গেছে তারা। তবে, স্টক মেলানো হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, ডাকাতরা একতলা ও দুইতলার সব সিসি ক্যামেরা নষ্ট করেছে এবং ডিভিআরও নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। তিনতলার একটি সরকারি প্রতিষ্ঠানের ক্যামেরা থেকে কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে ঘটনার বেশ কিছু চিত্র উঠে এসেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
ঝিনাইদহে জুলাই বিপ্লবে নিহত শহীদ রাকিব ও সাব্বিরের
পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে ঝিনাইদহে শহীদ প্রকৌশলী রাকিব ও শহীদ সাব্বিরের পরিবারকে সহানুভুতি ও দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। রোববার দুপুরে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তারেক রহমানের পক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় এক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক বুয়েট ছাত্র নেতা প্রকৌশলী হাসনাইন মনজুর ইমন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আমরা বিএনপির পরিবার’র সদস্য শাহাদাত হোসেন, মোস্তাফিজ বিল্লাহ, ফরহাদ আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মেসবাহ, ঝিনাইদহ বিএনপির মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, সাজেদুর রহমান পাপপু, শৈলকুপা বিএনপির হুমায়ন বাবর ফিরোজ ও হরিণাকুন্ডু বিএনপির জিন্নাতুল হক প্রমুখ উপিস্থত ছেলেন। আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন শহীদ প্রকৌশলী রাকিব ও শহীদ সাব্বিরের পরিবারকে শান্তনা ও সহানুভুতি জানিয়ে বলেন, আমরা আপনাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু তারা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্র তৈরী করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় চব্বিশ সালের আগষ্ট-জুলাই বিপ্লব ঘটেছিল। তিনি বলেন, বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, তারা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার বদৌলতে দেশ সংস্কারে এগিয়ে নিচ্ছেন। বর্তমান সরকারের প্রতি আহকবান জানিয়ে রুমন রহমান বলেন, যারা পুলিশের গুলিতে শহীদ বা আহত হয়েছেন তাদের সবার অর্থিক সহায়তা দরকার নেই। বরং যে পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটি হারিয়ে আজ অসহায় তাদের সহায়তা করুন, সেই পরিবারের সদস্যদের চাকরী দেন। তিনি বলেন, বিএনপির সুদিন আসলে শহীদ রাকিব ও শহীদ সাব্বিরের নামে বিভিন্ন সড়ক ও সরকারী বেসরকারী স্কুল বা প্রতিষ্ঠানের নামকরণ করে তাদের আত্মত্যাগকে স্বীকার করা হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব শহীদ পরিবারের পাশে আছে এবং সব সময় থাকবেন। অনুষ্ঠান শেষে দুই শহীদ পরিবারের পিতামাতার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ অর্থিক অনুদান পৌছে দেন এবং শহীদ রাকিবের মাজার জিয়ারত করেন।
হরিণাকুন্ডুতে ব্যাংক স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী বাজারে অগ্রণী ব্যাংকের শাখা অফিস স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার দুপুরে কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকী বাজারে ব্যাংকের শত শত গ্রাহক ও এলাবাসি এই কর্মসুচি পালন করেন। মানববন্ধন শেষে ভালকী বাজারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ ও সাবেক চেয়ারম্যান ইমদাদ হোসেন, মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, মহিউদ্দীন মাষ্টার, স্থানীয় মসজিদের ইমাম কুতুব উদ্দীন মন্ডল, বিসিআইসি সার ডিলার আব্দুল খালেক, স্কুল শিক্ষক ফয়জুর রহমান ফয়েজ, মোয়াজ্জেম হোসেন, খালেদুর রহমান, জাফর আলতাফ সোনা, সোহরাব হোসেন মন্ডল, সাবেক ইউপি সদস্য সালাহউদ্দীন, প্রভাষক ওলিয়ার রহমান, মিজানুর রহমান ও লিন্টু মন্ডল। বক্তাগন বলেন, হরিণাকুন্ডুর ভালকী বাজার বহু পুরানো জনপদ। এখানে চাকরীজীবী ও বড় বড় ব্যবসায়ী রয়েছেন। এই ব্যাংকে তাদের একাউন্ট রয়েছে। ব্যাংকটি অন্যত্র স্থানান্তর করা হলে গ্রাহকরা নিরাপত্তহীনতায় পড়তে পারে। গ্রাহক ও গ্রামবাসি ব্যাংকটি যাতে অন্যত্র সরিয়ে না নেওয়া হয় সে বিষয়ে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।
ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
ঝিনাইদহ প্রতিনিধি-
বৈষম্যহীন কর্মক্ষেত্র গড়ার প্রত্যয় নিয়ে রোববার সকালে ঝিনাইদহে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ। বক্তব্য রাখেন আইডিইবি ঝিনাইদহ জেলা সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মুন্সি আবু সাইদ, কাউন্সিলর স্বপন কুমার বিশ্বাস, শরিফুল ইসলাম ও সাব্বির আহমেদ প্রমুখ। বক্তাগণ বলেন, কর্মক্ষেত্রে বৈষম্যহীনতা দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করতে হবে।
কয়রায় আবারও অজগার সাপ উদ্ধার অতপর সুন্দরবনে অবমুক্ত
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় আবারও ১০ ফুট লম্বা একটি অজগার সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। জানা গেছে গত রবিবার (১০ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার মহেশ্বীপুর গ্রামের সামাদ গাজীর বাড়ির পিছনে সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সুন্দরবন খুলনা রেঞ্জের কয়রা টহল ফাঁড়ির স্টাফদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগার সাপটি স্থানীয় জনপ্রতিনিধি, সিপিজি সদস্য, ভিটিআরটি সদস্য সহ গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর ৬নং কয়রা শ্বশান মন্দির মাঠ থেকে একটি অজগার সাপ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। সেটিও সুন্দরবনে অবমুক্ত করা হয়।
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলােচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালী, আলােচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে গত রবিবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী শেষে কপোতাক্ষ কলেজ মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীরমুক্তিযােদ্ধা জিএম মাওলা বক্সসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিম বাবুল, সাবেক সহ সভাপতি এ্যাডভােকেট নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম শরিফুল আলম,জিএম রফিকুল ইসলাম, মাওলানা গােলাম মােস্তফা,মােস্তাফিজুর রহমান, এফএম মােহরাম হােসেন,বিএনপি নেতা, আধ্যাপক আবুল কালাম ,শেখ সেরাজুল ইসলাম, আবদুল মজিদ মিস্ত্রী, মনজুর আলম নান্নু, শেখ সেরাজুল ইসলাম, মোহতাসিম বিল্লাহ, রফিকুল ইসলাম মিস্ত্রি,জামাল ফারুক জাফরিন, নাজমুল হুদা, আব্দুল গফ্ফার, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুর রহমান, হাফিজুল ইসলাম, আহাদুর রহমান লিটন,আমিনুর রহমান, শ্রমিকদল নেতা আকবার হোসেন, আব্দুর রউফ, সাইদুল ইসলাম, এম এ করিম, নজরুল ইসলাম, ছাত্র দলনেতা আলমগীর হোসেন টিটু, সাববির রহমান, মেহেদী হসান সবুজ প্রমুখ।
পাইকগাছায় এক বছরের দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা থানাপুলিশ এক বছরের দন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়ার মিনহাজ চকের আব্দুর রহমানের ছেলে সুলতান মাহামুদ ২০২২ সালে সাতক্ষীরা জেলা ও দায়রা প্রথম আদালত থেকে এক বছরের দন্ডপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন পালাতক ছিলো। সে এন আই এক্ট মামলার এক বছরের দন্ডপ্রাপ্ত আসামি। শনিবার রাতে উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ খড়িয়ার মিনহাজ চক বাজার থেকে তাকে গ্রেফতার করে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দেশাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশন ১০ নভেম্বর (রবিবার) শুরু হয়েছে। সকাল ৯.৩০ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওরিয়েন্টেশনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, নবাগত শিক্ষার্থীদের জন্য আজকে একটি সুন্দর ও স্মরণীয় দিন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর সকলের সাথে পরিচিত হওয়া, ওরিয়েন্টেশনে রিসোর্স পারসনদের কথা মনোযোগ সহকারে শোনা- এসব স্মৃতি চিরদিন মনে গেঁথে থাকে। বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে নিজেকে প্রস্তুত করে নেওয়ার শ্রেষ্ঠ সময়। শিক্ষার্থীদের পরবর্তী জীবনের গন্তব্য কি হবে, তা এখান থেকে নির্ধারিত হয়। এজন্য নতুন প্রজন্মের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার চেতনায় নিজেকে দেশাত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথে শিক্ষা ব্যবস্থার বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয় শিক্ষার্থীরা। এই পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়টাতে অসৎ সঙ্গের কারণে অনেকেই কাক্সিক্ষত লক্ষ্য থেকে ছিটকে যায়। এগুলো পরিহার করতে হবে। জীবনকে ধ্বংসের পথে নেওয়া যাবে না। কোনো ক্ষেত্রেই হতাশ হওয়া যাবে না। জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য এক বিশ্ববিদ্যালয়। এখানে একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে সব ডিসিপ্লিনে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। ছাত্ররাজনীতি না থাকলেও নিজেকে বিকশিত ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করার জন্য এখানে অনেক ক্লাব/সংগঠন রয়েছে। কোনো শিক্ষার্থী যাতে র্যাগিংয়ের শিকার না হয়, সেজন্য কঠোর আইন রয়েছে। পাশাপাশি ছাত্রীরা যাতে যৌন নিপীড়নের শিকার না হয়- সেজন্য যৌন নিপীড়ন প্রতিরোধ সেল রয়েছে। যৌন নিপীড়নে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে বহিস্কারসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, তোমরা আমাদের সন্তানতুল্য। তোমাদের যথাযথভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তোমাদের মনে রাখতে হবে, দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তোমরা লেখাপড়া করছো। তাদের প্রতি তোমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। তোমাদের অগ্রজ তথা এ বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্রাজুয়েটরা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে। সেসব কৃতি অ্যালামনাইদের পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে তোমাদের আত্মনিয়োগ করতে হবে।
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি বলেন, একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তোমরা এখানে এসেছো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এ বিশ্ববিদ্যালয়ের কিছু মানগত পার্থক্য রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এটা খুবই ভালো লাগার বিষয়। মনে রাখতে হবে, প্রতিযোগিতা এখন বিশ্বজনীন, এজন্য তোমাদেরও বিশ্বমানের হিসেবে নিজেদের তৈরি করতে হবে।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ ও চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এতে তিনি ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট’, ‘কমিটমেন্ট’, ‘পারসোনাল এন্ড একাডেমিক গোলস’, ‘বিল্ডিং সোশ্যাল কানেকশন’, ‘টাইম ম্যানেজমেন্ট’ এবং ‘ফিন্যান্সিয়াল সাপোর্টস’ বিষয়ে আলোকপাত করেন।
এ ছাড়াও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শামীম আহসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আচার্য প্রফুল্ল চন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, খান বাহাদুর আহ্ছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হয়। কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্মেসী, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দিঘলিয়ায় ওয়াজ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন আজিজুল বারী হেলাল
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ আজিজুল বারী হেলাল।
শুক্রবার (৯ নভেম্বর) জাকারিয়া ঈদগাহ ময়দানে ৬১তম বার্ষিক মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , এডভোকেট মমরেজ আলী, মোহাম্মদ আব্দুর রশিদ, আব্দুস সালাম, দিঘলিয়া উপজেলা আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব সাবেক চেয়ারম্যান সেনহাটি ইউনিয়ন আব্দুর রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ মোজাম্মেল হোসেন, বিল্লাল হোসেন মোল্লা, গাজী জাকির হোসেন, পারভেজ সাজ্জাদ বাবলা, নাজমুল মোল্লা, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, সাজ্জাদ মোল্লা, খান মোহাম্মদ, মোহাম্মদ আলী মিন্টু, আরিফুল ইসলাম হাসান, কুদরতে ইলাহী স্পিকার, আব্দুল কাদের জনি, গাজী মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী টুটুল, আব্দুস সালাম, আবু হানিফ জাসু, ডাঃ এস এম মেহেদী হাসান, সেলিম ওমরা খান, আবুল কালাম বাবু, শেখ হেদায়েত।
মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, শত রাষ্ট্র ভ্রমণকারী সাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী, মুফতি ফুরকান আহমেদ কাসেমী, মাওলানা আজিজুল্লাহ, অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আহমাদুল্লাহ প্রমূখ প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য হেদায়েতের নসিহাত দেন।
যশোরে র্যাবের অভিযানে পোনে তিনশ” বোতল ফেনসিডিলসহ আটক দুই
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের র্যাব-৬ অভিযান পরিচালনা করে ২শ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মো. ইনামুল হোসেন (২০) ও শামীম মোড়ল (২৭)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১০ নভেম্বর রোববার ভোর ৪টার দিকে শার্শা উপজেলার পুটখালি সীমান্তে নাসির উদ্দিনের আম বাগানের পূর্বপাশে ধুনছে ক্ষেতের মধ্য থেকে ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটক এনামুল হোসেন পুটখালি পশ্চিমপাড়া জামাল হোসেনের ছেলে এবং শামীম মোড়ল একই গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
র্যাব -৬ যশোরের কোম্পানি অধিনায়ক আচ্ছা মো. রাসেল জানান, র্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল (মাদক) ফেনসিডিলের বড় একটি চালান হাত বাধল হবে। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায়। এই সময় ২শ’ ৭০বোতল উদ্ধার সহ ইনামুল হোসেন ও শামীম মোড়ল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮ লক্ষ ১০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
ছাত্রলীগ পেলেই ধোলাই দেওয়ার হুঁশিয়ারি
ইবি প্রতিনিধি
ছাত্রলীগ পেলেই ধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। রোববার অন্তর্র্বতী সরকারের আমলে নিষিদ্ধ ছাত্রলীগে জড়িত অপরাধীদের বিচার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সমাবেশ হয়।
সমাবেশে ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদ বলেন, ‘ছাত্রলীগ যেখানেই পাব, সেখানেই ধোলাই হবে।’ তাঁর বক্তব্য, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতে বসে এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের প্রত্যেক জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন। অন্তর্র্বতী সরকারের কাছে ফ্যাসিস্টদের বিচার অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
সাহেদ আহম্মেদ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ও আর্থিক সাহায্য করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ভিসিকে হুঁশিয়ার করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আওয়ামী দোসর আছেন, তাদের অপসারণ করবেন। তাদের বিচার না করলে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এর আগে ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে থেকে আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করে।
ডুমুরিয়ায় হিন্দু কমিটি ঘোষণা করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার উপজেলার যোবায়েদ আলী মিলনায়তনে হিন্দু সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এই কমিটি ঘোষণা করেন। এতে বাবু কৃষ্ণ নন্দীকে সভাপতি, অধ্যক্ষ বাবু দেব প্রসাদকে সাধারণ সম্পাদক ও বাবু গৌতম মন্ডলকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্যের নাম প্রকাশ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশকে অর্থবহ স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বৈষম্যহীন, সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।’ উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা এমরান হসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা ও জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ।
বক্তব্য দেন–উত্তর থানা আমির গাজী সাইফুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মোসলেম উদ্দিন, বাবু কৃষ্ণ নন্দী, অধ্যক্ষ দেব প্রসাদ, কানাই লাল কর্মকার, ডা. হরিদাস মণ্ডল, বাবু সদেশ হালদার, বাবু সনজিৎ রায়, বাবু প্রভাস সরকার, বাবু প্রশান্ত মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল, বাবু গৌতম মণ্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন সেক্রেটারি বি এম আলমগীর হোসেন।
‘দুই এনআইডির’ জাকিরের বিরুদ্ধে এবার ভুয়া দলিলে জমি বিক্রির চেষ্টা
যশোর অফিস
যশোরে দুই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে জালিয়াতি করে আলোচনায় আসা জাকির হোসেন ওরফে মোশারফের বিরুদ্ধে এবার জাল-জালিয়াতি করে অন্যের জমি বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। জমির মালিক ফজলে রাব্বীর অভিযোগ, জাকির হোসেন তার (ফজলে রাব্বী) জমির জাল দলিল করে বিক্রির চেষ্টায় একাধিক ব্যক্তির সঙ্গে বায়না করেছেন। কিন্তু মামলা থাকায় রেজিস্ট্রি করে দিতে না পারায় বায়না ফেরতও দিয়েছেন। যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার মৃত ফজলে আকবরের ছেলে ফজলে রাব্বী জানান, যশোর কোতোয়ালি থানার ৯২ ঘোপ মৌজায় তাদের ২৮ দশমিক ৬৯ শতক জমি রয়েছে। এরমধ্যে ছয় শতক জমি জাল-জালিয়াতি করে জাকির হোসেন দলিল করে নিয়েছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু এরই মধ্যে তিনি ওই জমি বিক্রির জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে বায়না নিয়েছেন। মামলার বিষয়টি জেলা রেজিস্ট্রি অফিস অবহিত থাকায় জাকির হোসেন জমি রেজিস্ট্রি করতে পারেননি। ফলে বায়না ফেরত দিতেও বাধ্য হন।
স্থানীয় সূত্র জানায়, জাকিরের বাড়ি যশোর সদর উপজেলার উপশহরের জলপাইতলা ফকিরার মোড় এলাকায়। কিন্তু তার দুটি এনআইডি কার্ড রয়েছে। দুই এনআইডির তথ্য অনুযায়ী, একটিতে নাম জাকির হোসেন, পিতা-মো. মুনছুর আলী, মাতা-সাফিয়া খাতুন, ঠিকানা-সেক্টর ১, উপশহর, সদর, যশোর; জন্মতারিখ ১৯ সেপ্টেম্বর ১৯৬৪। অন্যটিতে নাম মোহাম্মদ মোশারফ হোসেন, পিতা-মো. হারুন উর রশিদ; মাতা, নাম-ঠিকানা ও জন্মতারিখ একই। গত জানুয়ারিতে বিদ্যুৎ চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে গ্রেফতার করলে বিষয়টি ফাঁস হয়। গ্রেফতারের পর জাকির হোসেন দাবি করেন, তিনি মোশারফ হোসেন।
এনআইডি জালিয়াতির এ ঘটনা উদ্ঘাটন করে আদালতে প্রতিবেদনও দাখিল করেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) টমাস মন্ডল। বিষয়টি নিশ্চিতও করেন টমাস মন্ডল। ওই মামলায় জামিনে বের হওয়ার পর শহরের ঘোপ এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেন বলে অভিযোগ।
জমির মালিক ফজলে রাব্বী অভিযোগ করেন, একসময় জাকির তাদের জমি ও স্থাপনার কেয়ারটেকার ছিলেন। ওইসময় জাল-জালিয়াতি করে ভুয়া দলিল তৈরি করেন। বিষয়টি ফাঁস হওয়ার পর তিনি আদালতে মামলা করেন। মামলাটি এখনো চলছে। এজন্য জমিতে আদালতের নিষেধাজ্ঞাসম্বলিত সাইনবোর্ডও টানানো রয়েছে। কিন্তু বিভিন্ন সময় সেই সাইনবোর্ড নষ্ট করে এবং নির্দেশনা উপেক্ষা করে জমি বিক্রির চেষ্টা করছেন জাকির।
এ বিষয়ে জাকির হোসেন ওরফে মোশরফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জমি বিক্রি চেষ্টার কথা স্বীকার করে বলেন, যখন জমি বিক্রির কথা চলছিল, তখন মামলা ছিল না। তবে বায়না রেজিস্ট্রি করতে না পারায় তিনি টাকা ফেরত দিয়েছেন।
তিনি দাবি করেন, ফজলে রাব্বী তাকে জমি লিখে দিয়েছেন। একাধিক এনআইডির বিষয়ে বলেন, তার এনআইডি একটি। অন্যটি কোথা থেকে এসেছে তা তিনি জানেন না।
তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু আজ
খবর বিজ্ঞপ্তি
‘‘খুলনা শহরের জলাবদ্ধতার বাস্তবতা’’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী নগরীর শহীদ হাদিস পার্কে আজ (সোমবার) থেকে শুরু হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন। ইউএসএআইডি’র অর্থায়নে এশিয়া রিজিলিয়েন্ট সিটিস (এআরসি) প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও ব্রাক যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মেহাম্মদ সাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাক-এর ক্লাইমেট চেঞ্জ, আরবান ডেভলপমেন্ট এবং ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামের পরিচালক মোঃ লিয়াকত আলী। দ্বিতীয় দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন উপলক্ষ্যে র্যালী, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করবেন খুলনা সিটি কর্পোরেশনের চীফ প্লানিং অফিসার ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)- খুলনা চ্যাপ্টারের চেয়ারম্যান আবির উল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তবিবুর রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইউএসএআইডি-বাংলাদেশ মিশনের প্রতিনিধি জাহিদ ফারুক ও ব্রাক-এর এআরসি প্রকল্পের প্রকল্প প্রধান ফারহানা আফরোজ।
প্রদর্শনীর সারাংশ ও সুপারিশ উপস্থাপন এবং তরুণ ফটোগ্রাফারদের সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে বুধবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালা সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ। সভাপতিত্ব করবেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ওজোপাডিকো ডিপ্রকৌস এর র্যালী
খবর বিজ্ঞপ্তি
‘বৈষম্যহীন কর্মক্ষেত্রÑসময়ের দাবী’ প্রতিপাদ্যে বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ নভেম্বর ’২৪ সকাল ৯টায় আইডিইবি খুলনা জেনিক এর উদ্যোগে খুলনা মহানগরীর জিয়া হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা আইডিইবি’র অন্যতম বৃহৎ সার্ভিস এসোসিয়েশন ওজোপাডিকো ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও খুলনা সার্কেল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ওজোপাডিকো’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলী উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি’র সাবেক কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলার সাবেক সভাপতি, ওজোপাডিকো ডিপ্রকৌসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ পাওয়ার সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ওজোপাডিকো ডিপ্রকৌসের উপদেষ্টা সাবেক নির্বাহী প্রকৌশলী মৃণাল কান্তি বড়াল, ডিপ্রকৌস কেনিপ সভাপতি ও ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইঞ্জিঃ আল মামুন চৌধুরী, কেনিপ সাধারণ সম্পাদক ও ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইঞ্জিঃ মাহাবুবুর রহমান, সার্কেলের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহিনুর ইসলাম, সংগঠনের সিনিয়র নেতা ইঞ্জিঃ মোরশেদ আহমেদ, ইঞ্জিঃ মহাদেব পালিত, ইঞ্জিঃ আব্দুল আলিম, ইঞ্জিঃ নিমাই চন্দ্র সরকার, ইঞ্জিঃ সিফাত আলম, ইঞ্জিঃ আব্দুল্লাহ আল আমিন, ইঞ্জিঃ শফিউল আলম, ইঞ্জিঃ হাসান, ইঞ্জিঃ নাজমুল, ইঞ্জিঃ মেহেদী হাসান, ইঞ্জিঃ নূর ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির ইদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা বিএনপি সভাপতি প্রকৌশলী এটিএম আকরাম হোসের তালিমের সভাপতিত্ব করেন সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। সমাবেশে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শাহেদ আলী রবি, ওয়াহিদুল ইসলাম পল্টু,অধ্যাপক হাদিউজ্জামান হিরো, শেখ এসকেন্দার হোসেন, মনিরুল ইসলাম ফারাজি,জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্র্বতীকালীন সরকার বেশিদিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ষোঘসার দাবি জানান বক্তারা।
এর আগে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশে যোগ দেয়।
কপিলমুনিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনকে বরখাস্তের দাবীতে মানববন্ধন ও মিছিল
কপিলমুনি খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনির সেই শিক্ষক মিলন কুমার রায়ের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা মিছিল শেষে মানববন্ধন ও ওই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছেন। রবিবার বেলা ১১ টায় কপিলমুনির কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এলাকাবাসী। মোঃ ইয়াছিন হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আশরাফ হোসেন, শিক্ষক জিয়ারুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান গাজী, বিদ্যালয়ের ছাত্রী ফাইমা খাতুন, ছাত্র তৈয়েবুর গাজী ও তুহিন গোলদার প্রমূখ। বক্তারা বলেন, শিক্ষক মিলন কুমার রায় স্কুলের ছাত্রীদের বিভিন্ন সময়ে কু-প্রস্তাব ও শ্লীলতাহানি করে পার পেয়ে যায়। আমরা তাঁর স্থায়ী বরখাস্তের দাবি জানাই, তা নাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হাসান ইমাম বলেন, বিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনতে তাকে স্থায়ী বরখাস্ত করতে হবে। প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান বলেন, আমি তার দ্রুত স্থায়ী বরখাস্তের দাবির সাথে একমত। প্রসংগত পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন শিক্ষক মিলন। এরপর তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর পিতা। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী তাৎক্ষণিক ওই শিক্ষকের অপসারণের দাবিতে সোমবার (৪নভেম্বর) মিছিল করেন।
শরণখোলায় সর্বদলীয় প্লাটফরম পিএফজির পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শরণখোলা প্রতিনিধি ঃ
শরণখোলায় সর্বদলীয় প্লাটফরম পিএফজির সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন, পিএফজি উপজেলা সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হোসেন লিটন। সভায় পরিকল্পনাপত্র উপস্থাপন করেন, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ। সভায় উপজেলায় শান্তি শৃংখলা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা আলতাফ হোসেন জোমাদ্দার, বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম আকন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রতন কুমার দাস, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজী প্রমূখ। সভায় আন্তঃ ধর্মীয় সংলাপ, আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপনসহ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে শরণখোলা উপজেলার সকল জনগনকে সাথে নিয়ে কাজ করার পরিকল্পনা ও বাস্তবায়ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের দ্রত হস্তক্ষেপে পানিবদ্ধ বিল ডাকাতিয়া পানি নামতে শুরু করেছে
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ
ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা প্রশাসন তথা খুলনা জেলা প্রশাসনের জরুরী পদক্ষেপে এলাকাবাসীর স্বেচ্ছাসনে স্বেচ্ছাশ্রমে কয়েকটি খালের শেওলা কচুরিপানা ও বালুর বস্তা অপসারণ করে সুইচগেট আংশিক খোলার কারণে পানিবদ্ধ বিল ডাকাতিয়ার পানি নামতে শুরু করেছে। তবে খুলনার রায়েরমহল হামিদনগরে ৪ টি গেটে অপদব্য অপসারন , পাহাড়পুর মসজিদের পাশে কেটে দেওয়া রাস্তা আরো একটু গভীর করা , শলুয়া ওয়াপদা ভেড়ির কালিরঘাট সুইচ গেটের সামনে কপার্ট আরো এক ফুট তোলা, ২ নং খয়রামারি গেইটের কপার্ট ২ ফুট তোলা ৩ নং নালের খাল ,খালের সামনের গেটের সামনে ও পিছনে কপার্ট তোলা ও কালিপালের খালে গভীর করা এবং ৪ নং গেটের পাশে সংযোগখাল গুলোর মুখ বেধে দিতে পারলে বিল ডাকাতিয়ার পানিবদ্ধতা আপাতত নিস্কাশন হবে। রবিবার বেলা ৩ টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর সাথে মতমিনিময়কালে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির নেতৃবৃন্দ এ তথ্য প্রকাশ করেন। সরেজমিন পরিদর্শন শেষে মতমিনিময়কালে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বিল ডাকাতিয়া রক্ষা কমিটির সমন্বয়ক মোঃ ফিরোজ মোড়ল , শাহিন সরদার, আব্বাস সরদার, সদস্য সাংবাদিক শামসুল আলম খোকন, গাজী মাকুল উদ্দীন, ফিরোজ শেখ, নুর মোহাম্মাদ শেখ প্রমুখ।
ফুলতলায় জামায়াতের কর্মী সম্মেলন সফলের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ
আগামী ১৬ নভেম্বর ডাবুর মাঠে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে রোববার বিকালে স্থানীয় দলীয় কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেক্রেটারী মাওঃ জুবায়ের হোসেন ফাহাদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে লিখিত বক্তৃতা পাঠ করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাওসুল আজম হাদি, মাস্টার শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ শেখ ওবায়দুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, জামায়াত নেতা আব্দুল জলিল শেখ, মোঃ শাহাজাহান মোল্যা, হাফেজ মুস্তাফিজুর রহমান, ছাত্র শিবির সভাপতি মোঃ হুসাইন আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আঃ হালিম শেখ প্রমুখ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত থাকবেন বলে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যা জানান।
ফুলতলায় জিকো হত্যা মামলায় আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ৪
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলা ও ডুমুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি নেতা জিকো হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে ৪ ব্যাক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো দামোদর গ্রামের মৃতঃ আঃ রাজ্জাক ভুঁইয়ারর পুত্র ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুঁইয়া নান্নু (৫৩), দামোদর উত্তরপাড়ার খলিলুর রহমানের পুত্র রিপন শেখ (৩৬), ডুমুরিয়ার খর্নিয়া গ্রামের সন্তোষ কুমার দে’র পুত্র বিশ^নাথ দে (৪৪) ও গুটুদিয়ার আঃ বারিক সানার পুত্র মোঃ মফিজুর রহমান সানা (৫৫)। পুলিশ জানায়, বিএনপি নেতা জিকো হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
“বিনা লাভের সবজির দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে ছাত্র সমাজের অফিসে “বিনা লাভের দোকান” (সবজির দোকান) এর উদ্ভোধন গতকাল অনুষ্ঠিত হয়। কোন লাভ ছাড়াই এই সবজির বাজার সকলের জন্য উন্মুক্ত। ‘যতটুকু প্রয়োজন ততটুকুই কিনি এবং দূষণমুক্ত পরিবেশের জন্য পলিথিন পরিহার করি। এই স্লোগানে এ দোকানে পণ্য বিক্রয় করা হচ্ছে। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দোকানে বিনা লাভে বিক্রি হবে সবজি। এই দোকানে পিয়াজ,আলু, লাউ, মূলা ,লাল শাক, বেগুন, কাঁচামরিচ, রসুন ইত্যাদি পন্য বিক্রয় করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মো. হাসিব, মো. লাবিব, মো.জোবায়ের, সালমান, মো.আরিফুল ইসলাম, জিম, রোহান, সোহান, আনাস, মো. ইমরান হোসেন, তানভীর হোসেন , অর্ণব, কাউসার প্রমূখ।
ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বির“দ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। যার নম্বর- ৫২।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, তাদের কাছে আগে থেকেই গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহার ভুক্ত একজন আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি ইমিগ্রেশনের ডেস্কে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য গেলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন একটি হত্যা মামলা এজাহার ভুক্ত আসামি। এবং কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।
তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে কলারোয়ার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
খুলনার দুর্ভোগ গল্লামারী সেতু
স্টাফ রিপোর্টার
খুলনার হাজার বাসিন্দার দুর্ভোগের অপর নাম মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারী সেতু। এই সেতুর কারণে নগরীতে প্রবেশ করতেই অসহনীয় যানজটের শিকার হতে হয়। ময়ূর নদের ওপর সেতুটিতে ত্রুটি ও নতুন সেতু নির্মাণে ধীরগতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দ্রুত ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন ও নির্মাণকাজে ত্রুটির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন নাগরিক নেতারা। সড়ক বিভাগের তথ্য বলছে, খুলনার গল্লামারীতে ময়ূর নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত একটি সেতুর ওপর ২০১৬ সালে সাত কোটি টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণ করে খুলনা সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু নকশায় ময়ূর নদ রক্ষা, নৌযান চলাচল প্রভৃতি বিষয় বিবেচনায় আনা হয়নি। নিম্নমান, স্বল্প উচ্চতা ও পরিবেশবান্ধব না হওয়ায় ওই সময়েই সেতুটি নির্মাণের প্রতিবাদ করেন পরিবেশবাদীরা। তীব্র যানজট কমাতে ও নদীর নাব্যতা রক্ষায় নতুন প্রকল্প নেওয়া হয়। ভেঙে ফেলা হয় পুরনো একটি সেতু। ফলে প্রতিদিন একটি সেতু দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করায় এখানে তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ২০২০ সালে দুই লেনবিশিষ্ট ও পানি থেকে পাঁচ মিটার উচ্চতার প্রায় ৬৮ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়। ২০২৫ সালের মে মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে তা থমকে রয়েছে। ফলে সেতুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সওজের এক কর্মকর্তা জানান, স্টিল স্ট্রাকচারের ব্রিজটির নকশা নিয়ে জটিলতা রয়েছে। এতে ব্যবহৃত মালপত্র আমদানি করতে হচ্ছে। তাই কাজে কিছুটা দেরি হচ্ছে। এর মধ্যেই কাজের মেয়াদ একবার বৃদ্ধি পেয়েছে। সময় আছে আর ছয় মাস। কাজের অগ্রগতি হয়েছে মাত্র ২৭.৭০ শতাংশ।
খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, অনেক চড়াই-উত্রাই পেরিয়ে দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছিল। কাজটি বর্তমানে পতিত অবস্থায় রয়েছে। খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুজ্জামান মাছুদ সাংবাদিকদের বলেন, ‘আমরা ব্রিজটি নির্মাণে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। ঠিকাদারকে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ইং-১০ নভেম্বর খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলট পত্রিকায় “পাইকগাছা উপজেলা বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ” শিরোনামে এছাড়া কয়েকটি পত্রিকায় ভিন্ন ভিন্ন শিরোনামে আমাকে, সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এস, এম, এনামুল হক, উপজেলা যুবদল সদস্য সচিব ইমরান সরদার, বিএনপি নেতা ইব্রাহিমকে নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও কাল্পনিক হইতেছে। প্রকৃত ঘটনা সাংবাদিক সম্মেলনের সত্যরঞ্জন একজন সন্ত্রাসী, অস্ত্রধারী, অবৈধ দখলবাজ হিসাবে দীর্ঘদিন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি সহ আওয়ামীলীগের ক্যাডার বাহিনীর প্রধান হিসাবে পরিচিত ছিল। যাহা প্রশাসন সহ এলাকাবাসী জানে। থানায় তার নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে। সে আওয়ামীলীগ আমলে পাইকগাছার স্বর্ণপদক প্রাপ্ত বিভিন্ন চিংড়ি ব্যবসায়ী মরহুম ফসিয়ার রহমানের বড় পুত্র মাশফিয়ার রহমান সবুজ এর নিকট থেকে আওয়ামী গুন্ডা বাহিনী অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ঘেরটি জোর পূর্বক দখল করে নেয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত সত্যরঞ্জন রাজনৈতিক খোলস পাল্টানোর জন্য চেস্টায় রয়েছে। সেই সুযোগে আমার রাজনৈতিক প্রতিপক্ষ একটি গ্রুপের আশ্রয়, প্রশয়ে এসে তার অপকর্ম ঢাকতে আমাদের নামে এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সাংবাদিক সম্মেলনে করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
-মোঃ আসলাম পারভেজ
সিনিয়র সহ-সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
পাইকগাছা উপজেলা শাখা।











































