Home আঞ্চলিক কেসিসি সুপার মার্কেটের বাহিরের টং দোকান থেকে লাখ লাখ টাকা আদায়!

কেসিসি সুপার মার্কেটের বাহিরের টং দোকান থেকে লাখ লাখ টাকা আদায়!

319


সৈয়দ রানা কবীর।।
নগরীর কেসিসি সুপার মার্কেটের বাইরে তিন পাশে ছোট-বড় ৪০টি দোকান বসিয়ে অবৈধভাবে প্রতি বছর প্রায় সাড়ে দশ লাখ টাকা আয় করছে মার্কেট ব্যাবসায়ী প্রতিনিধিরা। দীর্ঘ সাড়ে পনেরো বছর যাবত আওয়ামী লীগের দখলে ছিল। পট পরিবর্তন হয়ে গত অক্টোবর থেকে নতুন এডহক কমিটি গঠিত হয়। এডহক কমিটি নতুন করে মাসিক ভাড়া ধার্য করেছেন। বাড়তি ভাড়া ধার্য করায় সাধারন গরীব দোকানদারেরা অপারগতা প্রকাশ করছেন।
নির্ভরযোগ্য সুত্র জানাযায়, দীর্ঘ প্রায় সাড়ে পনেরো বছর যাবত আওয়ামী লীগের ছত্রছায়ায় পর্যায়ক্রমে মার্কেটের দ্বায়িত্ব নেয়া কয়েকটি কমিটির নেতারা লাখ লাখ টাকা অবৈধ ভাবে উপার্জন করে। তখন তারা ছোট দোকানে ১ হাজার আর বড় দোকানে ২ হাজার টাকা করে মাসিক ভাড়া আদায় করতো। যা ছিলো সম্পূর্ন অবৈধ বলে জানা যায়। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জামিরুল হুদা জহর ও সম্পাদক কাবুল গত সেপ্টেম্বর মাস পর্যন্ত লাখ লাখ টাকা অবৈধ ভাবে উপার্জন করে। যা শুধুমাত্র তারা নিজেরাই এই অবৈধ অর্থ আত্মসাৎ করেছেন বলে সুত্রে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের কয়েকজন দোকানদার জানান, অবৈধভাবে প্রতি বছর পূর্বের নেতারা নিজেদের পকেটে পুরেছেন। বর্তমানে তারই ধারাবাহিকতায় নবগঠিত এডহক কমিটির নেতারা মাসিক ভাড়া বড়িয়ে দেয়ায় এখন এই ফুটপাতের দোকানদার পড়েছেন বিপাকে। যা তাদেরকে আগামী ১০ নভেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে বলে দোকানদারেরা জানান। এদিকে নতুন এডহক কমিটি কর্তৃক বাড়তি ভাড়া ধার্য করায় সাধারন গরীব দোকানদাররা ক্ষোভ প্রকাশ করেছন এই প্রতিবেদকের কাছে।
কেসিসি সুপার মার্কেটের তিন পাশের ছোট-বড় দোকানদার আজিজুর রহমান মিঠু, রেজওয়ান, সজল, মো: নিজাম, মো: শহিদুজজামান শাহিন, মো: মামুন শেখ, হায়দার, মো: লিটন শেখ, ফারুক হাওলাদার, তরিকুল ইসলাম, টুটুল ইসলামসহ প্রায় সকল চা, পান সিগারেট, সিংগারা পুরির, ডাবের দোকান, জুসের দোকান, মাছের দোকানসহ সকলে বলেন তাদেরকে পূর্বে যেমন জিম্মি করে অবৈধভাবে প্রতি মাসে কারো কাছে ১ হাজার আর কারো কাছে ২ হাজার টাকা করে মাসিক ভাড়া আদায় করতো সাবেক কমিটির নেতা জামিরুল হুদা জহর। বর্তমানে নতুন কমিটি তাদের উপর দ্বিগুন ভাড়া ধার্য করায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
গত মাসে নতুন এডহক কমিটির নেতারা তাদের উপর নতুন করে মাসিক ভাড়া নির্ধারন করেছে। ছোট দোকানে ২ হাজার ও বড় দোকানে ৩ হাজার টাকা করে মাসিক ভাড়া ধার্য করেছেন বলে সুত্রে জানাযায়। তারা বলেন এখন এটা আমাদের মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তাদের এমনিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তার উপর আবার বাড়তি ভাড়া ধার্য করায় তারা এখন বিপাকে পড়েছেন।
এদিকে নব গঠিত এডহক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস এই প্রতিবেদককে বলেন, তারা একমাস দ্বায়িত্ব নিয়েছেন। তারা মার্কেটের উন্নয়ন ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাইরের দোকানগুলো থেকে কিছু টাকা ধার্য করেছেন। যা আাগামী কয়েকদিন পর থেকে আদায় করার চুড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা পূর্বের কমিটির নেতাদের মত গোপনে দোকান থেকে টাকা তুলে তা নিয়ে আত্মসাৎ করবো না। আমাদের মার্কেটে ৩ জন দারোয়ান, ১ জন অফিস সহকারী ও ১ জন সুইপার আছে। তাদের বেতন বাবদ বাইরের দোকানগুলো থেকে কিছু টাকা ধার্য করা হয়েছে। তিনি আরো বলেন আমরা মার্কটের কাজ করছি দোকানদারদের সেবা দেওয়ার জন্য। তিনি বলেন, আগের কমিটির নেতা জহর লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি বলেন আগে গোপনে নিতো। আর আমরা এখন সদরে নিয়ে তাদের সেবা করতে চাই।
খুলনা সিটি করপোরেশনের স্টেট অফিসার গাজী সালাউদ্দীনের কাছে এই প্রতিবেদক কেসিসি সুপার মার্কেটের বাইরের তিন পাশের প্রায় ৪০ টি দোকান থেকে অবৈধ অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। কেসিসি সুপার মার্কেট দোকান মালিক সমিতির নতুন এডহক কমিটি কর্তৃক মাসিক ছোট ২ হাজার ও বড় দোকান ৩ হাজার টাকা ভাড়া ধার্য বা আদায় করার বিষয়ে স্টেট অফিসার বলেন, মার্কেট দোকান মালিক সমিতির কোন এখতিয়ার নাই। তিনি বলেন কাউকে এ বিষয়ে মাসিক ভাড়া আদায় করার কোন অনুমতি দেয়া হয়নি। আর এই ভাবে অবৈধ টোল বা টাকা আদায়ের কোন সুযোগও নাই। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।