Home খেলাধুলা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটার

28


স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রলিয়ার বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথিউ ওয়েড। এর আগে গত মার্চে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে সাদা বলে মনোযোগী হওয়ার কথা বলেছিলেন। এবার অন্য দুই ফরম্যাটেও অবসরের ঘোষণা দিলেন।

অবসর নিয়ে নতুন করেই আবার ওয়েড যুক্ত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই কোচিং ক্যারিয়ার শুরু হবে তার।

ওয়েড ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। টেস্ট ফরম্যাটে ব্যাগি গ্রিন ক্যাপে খেলেছেন ৩৬ ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ৯৭ ম্যাচ। আর টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ৯২ ম্যাচ।

এদিকে বোর্ডার–গাভাস্কার ট্রফির জন্য পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে দায়িত্ব পালন করবেন না নিয়মিত প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড এবং তার পুরো ইউনিট। এই সিরিজে অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আরেক সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। তার সহকারী হিসেবেই কাজ শুরু করতে যাচ্ছেন ম্যাথু ওয়েড। তার সঙ্গে থাকবেন ব্র্যাড হজ ও হ্যামিশ বেনেট।