স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা বড় অংকের স্বপ্ন দেখছে। যেখানে টাইগার বোলারদের হতাশ করে দুই প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস টেস্ট ক্যারিয়ার নিজেদের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন।
সবশেষ ১৯৪ বলে ৫টি চার ৩ ছক্কায় সেঞ্চুরির দেখা পান স্টাবস। সেঞ্চুরির ঠিক পরেই তাইজুলের বলে বোল্ড হন তিনি। তিনি ১৯৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান। এর আগে ১৪৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় শতকের করেন জর্জি। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ৩৪২ বলে ২০১ রান তোলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
এদিন প্রোটিয়ারা উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলে। অবশেষে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৫৫ বলে ৩৩ রান করা এইডেন মার্করামকে মুমিনুল হকের ক্যাচে ফেরান এই স্পিনার।
আজ মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এ টেস্টে বাংলাদেশ দলে রয়েছে বেশকিছু পরিবর্তন। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।
এদিকে দ. আফ্রিকা প্রথম টেস্ট জিতে ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।











































